তৃতীয় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য
(গত ২৯ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রাফা সরকারের গুরুত্বপূর্ণ একটি বিভাগের সদস্য। তার বিভাগটি শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্রের অর্থের রক্ষাকারী। কোনো আইন পাস করতে হলে বিল আকারে তার বিভাগে পেশ করতে হয়।
২১। ওপরের উদ্দীপকের বিষয়টি পাঠ্যপুস্তকের কোন বিষয়কে তুলে ধরে?
ক) সাম্যের উৎস খ) আইনের উৎস
গ) আইনের প্রকারভেদ ঘ) স্বাধীনতার প্রকারভেদ
২২। রাফার কাজের পরিণতি হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
i. নতুন আইন প্রণয়ন
ii. আইনের সংশোধন
iii. মামলার সংশোধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। মানুষ আইন মান্য করে কেন?
ক) শাস্তির ভয়ে খ) ধর্মীয় কারণে
গ) নৈতিকতার কারণে ঘ) সামাজিক কারণে
২৪। আইন কী?
ক) প্রথা
খ) রীতিনীতি
গ) বিধি
ঘ) রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি বিধিবিধান
২৫। আইনের প্রকারভেদ হলো-
i. ব্যক্তি সম্পর্কিত আইন
ii. রাষ্ট্র সম্পর্কিত আইন
iii. আন্তর্জাতিক সম্পর্কিত আইন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২১. খ, ২২. ক, ২৩. ক, ২৪. ঘ, ২৫. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর