বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় দেশে-বিদেশে উচ্চতর শিক্ষায় ফেলোশিপের আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশি হতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখে আবেদনকারীর বয়স এমএস/এমফিল/ সমমান কোর্সের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩৫ বছর ও পিএইচডি কোর্সের ক্ষেত্রে অনূর্ধ্ব ৪২ বছর হতে হবে। বিদেশে এমএস/এমফিল/ সমমান ও পিএইচডির জন্য ‘The Times Higher Education’-এর সর্বশেষ/আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশের সময়কালীন ‘World University Rankings’ তালিকার কেবল ১-৪০০ র্যাংকিংধারী বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত অফার লেটারপ্রাপ্ত প্রার্থীরা এ ফেলোশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ফেলোশিপের আবেদনের জন্য আবেদনকারীকে আবেদন গ্রহণের শেষ তারিখ পর্যন্ত নীতিমালায় বর্ণিত কার্যকর/Valid IELTS (Academic)/TOEFL iBT/PTE Academic স্কোর অর্জন করতে হবে। দেশে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২ হাজার টাকা এবং বিদেশে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫ হাজার টাকা ট্রাস্টের অনুকূলে অনলাইনে পেমেন্ট করতে হবে। নীতিমালা ও আবেদনের সংযুক্তির চেকলিস্ট বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ওয়েবসাইটে (www.stft.gov.bd) পাওয়া যাবে।
অধ্যয়ন/গবেষণার বিষয়/ক্ষেত্র: পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পাবলিক হেলথ ও প্রিভেনটিভ মেডিসিন, জীব প্রযুক্তি ও অণুজীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিদ্যা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মৎস্যবিজ্ঞান, পশু চিকিৎসা ও পশু পালন, কনভেনশনাল ও নন-কনভেনশনাল এনার্জি, জ্বালানি গবেষণা, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার টেকনোলজি, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আরবান ও রিজিওনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং, এক্সপ্লোরেশন অব মিনারেলস অ্যান্ড পেট্রোলজি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
অনলাইনে আবেদনের ঠিকানা: অনলাইনে (https://grant.most.gov. bd/ en/ services/stft/stft–fellowship) এই লিংকে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর ঠিকানা: সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর আবেদনের প্রিন্ট কপি ও আপলোডকৃত পাসপোর্ট সাইজের ছবির তিন কপিসহ সব কাগজপত্র (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত এবং সত্যায়িত ছবি ও ফটোকপিতে প্রত্যয়নকারীর নাম ও পদমর্যাদাসহ অফিশিয়াল সিল ব্যবহার করতে হবে) এ-৪ সাইজে স্পাইরাল বাইন্ডিং করে মুখবন্ধ খামে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট, ১১তম তলা, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি কমপ্লেক্স (এনএসটিসি), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় ২২ ফেব্রুয়ারি, অফিস চলাকালের মধ্যে রেজিস্টার্ড ডাক/কুরিয়ার/ বাহকের মাধ্যমে পাঠাতে হবে।
কবীর