তৃতীয় অধ্যায় : এক মালিকানা ব্যবসায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. এক মালিকানা ব্যবসার জন্য নিচের কোনটি প্রয়োজন?
ক. নাগরিক সনদ খ. জন্মসনদ
গ. ট্রেড লাইসেন্স ঘ. প্রত্যয়নপত্র
২. কোন ব্যবসার ক্ষেত্রে বিশেষ কোনো আইন প্রযোজ্য নয়?
ক. এক মালিকানা খ. সমবায় সমিতি
গ. অংশীদারি ঘ. প্রাইভেট লিমিটেড
নিচের উদ্দীপকটি পড়ে ৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অর্ক ট্রেডার্সের মালিক মি. সুজন একটি স্যানিটারি ও টাইলস ব্যবসায় পরিচালনা করছেন। তার দোকানে পাঁচজন কর্মী রয়েছে। প্রতি বছর প্রত্যাশিত মুনাফা অর্জন করায় তিনি মুনাফার একটা অংশ তাদের দেওয়ার সিদ্ধান্ত নেন।
৩. ওপরের উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন?
ক. সমবায় সমিতি
খ. অংশীদারি
গ. প্রাইভেট লি.
ঘ. এক মালিকানা
৪. বাংলাদেশে কোন ধরনের ব্যবসা সংগঠনের সংখ্যা সবচেয়ে বেশি?
ক. কোম্পানি খ. সমবায়
গ. অংশীদারি ঘ. এক মালিকানা
৫. নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যবসা সংগঠন?
ক. সমবায় খ. কোম্পানি
গ. অংশীদারি ঘ. এক মালিকানা
৬. নিচের কোন এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দুই ধরনের লাইসেন্স প্রয়োজন হয়?
ক. সৌমিক ফার্মেসি
খ. ভাই ভাই রেস্টুরেন্ট
গ. প্রীতিমণি স্টুডিও
ঘ. মেনজ কেয়ার সেলুন
৭. এক মালিকানা ব্যবসার সঙ্গে অংশীদারি ব্যবসার কোন সাদৃশ্য দেখা যায়?
ক. সীমিত মূলধন
খ. মুনাফা অর্জন ও বণ্টন
গ. অসীম দায়
ঘ. মালিকানা ও ব্যবস্থাপনা
৮. কোন ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি বণ্টনের সুযোগ নেই?
ক. এক মালিকানা খ. যৌথ মূলধনী
গ. অংশীদারি ঘ. সমবায়
৯. এক মালিকানা ব্যবসায় সর্বপ্রথম কোথায় প্রচলিত হয়?
ক. গ্রিসে খ. জাপানে
গ. ভারতে ঘ. ইংল্যান্ডে
১০. নিচের কোনটি এক মালিকানা ব্যবসার অসুবিধা?
ক. অসীম দায় খ. নমনীয়তা
খ. সহজ গঠন ঘ. প্রত্যক্ষ সম্পর্ক
১১. এক মালিকানা সংগঠনের জন্য কত সালের আইন কার্যকর হয়?
ক. ১৯২৩ সালের খ. ২০০১ সালের
গ. ১৯৩২ সালের ঘ. নির্দিষ্ট কোনো আইন নেই
১২. এক মালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটি সর্বাগ্রে প্রয়োজন?
ক. ট্রেড লাইসেন্স
খ. ব্যক্তিগত উদ্যোগ
গ. স্বল্প মূলধন
ঘ. অবস্থানগত সুবিধা
১৩. এক মালিকানা ব্যবসায় ব্যক্তিগত উদ্যোগ নেয় কে?
ক. সরকার খ. ব্যবস্থাপক
গ. উদ্যোক্তা ঘ. অবলেখক
১৪. কোন সংগঠনটি দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিতে পারে?
ক. এক মালিকানা খ. কোম্পানি
গ. সমবায় ঘ. অংশীদারি
উত্তর: ১. গ, ২. ক, ৩. ঘ, ৪. ঘ, ৫. ঘ, ৬. ক, ৭. গ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. খ, ১৩. গ, ১৪. ক।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর