চতুর্থ অধ্যায় : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
(গত ৭ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক) যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র খ) সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ) এককেন্দ্রিক রাষ্ট্র ঘ) গণতান্ত্রিক রাষ্ট্র
৯। সংসদীয় সরকারের অপর নাম কী?
ক) মন্ত্রিপরিষদ শাসিত সরকার
খ) গণতান্ত্রিক সরকার
গ) রাষ্ট্রপতিশাসিত সরকার
ঘ) রাজতান্ত্রিক সরকার
১০। স্বেচ্ছাচারী সরকার ব্যবস্থা নিচের কোনটি?
ক) যুক্তরাষ্ট্রীয় খ) সমাজতান্ত্রিক
গ) একনায়কতান্ত্রিক ঘ) গণতান্ত্রিক
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘চ’ একটি ছোট রাষ্ট্র। স্বাধীন এই রাষ্ট্রে সবকিছুই কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে ‘ছ’ রাষ্ট্র অনেকগুলো অঞ্চলে বিভক্ত। কেন্দ্র ও অঞ্চলের মধ্যে ক্ষমতার ভাগাভাগি আছে।
১১। ওপরের উদ্দীপকে ‘চ’ রাষ্ট্রে সরকারের রূপ হলো-
ক) যুক্তরাষ্ট্রীয় খ) সমাজতান্ত্রিক
গ) একনায়কতান্ত্রিক ঘ) এককেন্দ্রিক
১২। ‘ছ’ রাষ্ট্রে সরকারের রূপ হলো-
ক) যুক্তরাষ্ট্রীয় খ) সমাজতান্ত্রিক
গ) একনায়কতান্ত্রিক ঘ) এককেন্দ্রিক
১৩। এককেন্দ্রিক সরকার বিদ্যমান রয়েছে-
i. জাপানে
ii. যুক্তরাজ্যে
iii. বাংলাদেশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ৮. ঘ, ৯. ক, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর