দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস
(গত ৮ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯। ‘তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না।’ কোন সুরার অংশ?
ক. সুরা আননাহল খ. সুরা কিয়ামা
গ. সুরা ইবরাহিম ঘ. সুরা আদদুহা
৩০। মাদানি সুরার বৈশিষ্ট্য হচ্ছে-
i. মুনাফিকদের ষড়যন্ত্রের প্রকাশ
ii. হালাল-হারামের বর্ণনা
iii. তাওহিদের প্রতি আহ্বান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
ঘ. i ও ii গ. i ও iii
৩১। সিফাত তার ঘরকে দ্বীনের আলোয় উজ্জ্বল রাখতে চায়। এক্ষেত্রে তার প্রয়োজন-
ক. ঘরটিকে মক্তবে পরিণত করা
খ. ফরজ সালাত আদায় করা
গ. বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা
ঘ. ঘরে কোরআন তিলাওয়াত করা
৩২। ‘মুসলমানরা যা ভালো বলে মনে করেন তা আল্লাহর কাছেও ভালো।’ এ বাক্যে কীসের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে?
ক. ইজমা খ. কিয়াস
গ. সুন্নাহ ঘ. শরিয়ত
৩৩। মাক্কি সুরার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে-
i. তাওহিদ ও রিসালাতের প্রতি আহ্বান
ii. আহলে কিতাবদের ইসলাম গ্রহণের আহ্বান
iii. কিয়ামতের বিভীষিকাময় চিত্রের বর্ণনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i ও iii
৩৪। ‘মতন’ কী?
ক. হাদিসের মূল অংশ
খ. হাদিসের ঐচ্ছিক অংশ
গ. হাদিসের ভাষ্য
ঘ. হাদিসের বর্ণনা
উত্তর: ২৯. খ, ৩০. গ, ৩১. ঘ, ৩২.ক, ৩৩. ঘ, ৩৪. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
কবীর