জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল পাঠদানকারী কলেজগুলোয় ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৩ মার্চ রাত ১২টা পর্যন্ত।
প্রাথমিক আবেদন ফি: ১০০০ টাকা। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার শেষ সময় ৩ মার্চ পর্যন্ত। প্রাথমিক আবেদন ফরমসহ নির্ধারিত আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার শেষ সময় ৪ মার্চ পর্যন্ত।
আরো পড়ুন : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন সিএসই প্রোগ্রামের পরীক্ষার নতুন সূচি প্রকাশ
প্রফেশনাল কোর্সগুলো হলো: বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ও ২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম।
শিক্ষার্থীদের ক্লাস শুরু: ১৫ এপ্রিল। ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারী কর্তৃক প্রদত্ত ছবি/কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
কবীর