পঞ্চম অধ্যায় : যৌথ মূলধনী ব্যবসায়
(গত ৫ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৯. সুমনের পছন্দ প্রাইভেট লিমিটেড কোম্পানি কারণ-
i. এর সদস্যদের সীমিত দায়
ii. এর পরিচালনায় বাধ্যবাধকতা কম
iii. এর স্বাধীন সত্তার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. পাবলিক লিমিটেড কোম্পানিতে বিবরণপত্র তৈরি ও প্রচারের উদ্দেশ্য হলো-
i. শেয়ার বিক্রি
ii. ঋণপত্র বিক্রি
iii. আবেদনপত্র বিক্রি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. পরিমেল নিয়মাবলি অপেক্ষা স্মারকলিপি ভিন্ন কারণ-
i. নাম-এর জন্য
ii. উদ্দেশ্য-এর জন্য
iii. সম্মতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. বিবরণপত্রের বৈশিষ্ট্য হলো-
i. এটি এক ধরনের প্রচারপত্র
ii. এর উদ্দেশ্য হলো শেয়ার ও ঋণপত্র বিক্রি
iii. এতে বিশদ তথ্য উল্লেখের প্রয়োজন পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩-৪৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
লিপি, অপি ও রুমা তিন বান্ধবী সমঝোতার ভিত্তিতে একটা বড় ডিপার্টমেন্ট স্টোর চালান। তারা ভাবল তাদের ব্যবসায়ের একটা আইনগত পৃথক মর্যাদা না থাকলে সমস্যা হচ্ছে। তাই তারা একটা নতুন প্রতিষ্ঠান গড়লেন।
৪৩. তিন বান্ধবী প্রথমে কোন ধরনের ব্যবসায় গঠন করেছিলেন?
ক. অংশীদারি ব্যবসায়
খ. যৌথ উদ্যোগে ব্যবসায়
গ. প্রাইভেট লিমিটেড কোম্পানি
ঘ. ব্যবসায় জোট
৪৪. বান্ধবীরা তাদের ব্যবসায়ের পৃথক মর্যাদা থাকবে বলতে কী বুঝিয়েছেন?
i. মালিক থেকে প্রতিষ্ঠানের সত্তা আলাদা হবে
ii. প্রতিষ্ঠান নিজ নামে পরিচিত ও পরিচালিত হবে
iii. কোম্পানির স্বত্বা ও শেয়ারহোল্ডারদের স্বত্বা অভিন্ন হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সাত বন্ধু মূলধন সংগ্রহ করে একটি কোম্পানি গঠনের উদ্যোগ নেয়। পরে কোম্পানিটি নিবন্ধন করে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ না করায় কোম্পানি কাজ শুরু করতে পারছে না।
৪৫. কোন গুরুত্বপূর্ণ দলিলের অভাবে কোম্পানি কাজ শুরু করতে পারছে না?
ক. নিবন্ধনপত্র খ. বিবরণপত্র
গ. প্রত্যয়নপত্র ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র
৪৬. ওপরের উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের?
ক. একমালিকানা ব্যবসায়
খ. অংশীদারি ব্যবসায়
গ. পাবলিক লি. কোম্পানি
ঘ. প্রাইভেট লি. কোম্পানি
উত্তর: ৩৯. ক, ৪০. ক, ৪১. ক, ৪২. ঘ, ৪৩. ক, ৪৪. খ, ৪৫. ঘ, ৪৬. গ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর