সপ্তম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: চুনে পানি যোগ করা হলে কোন ধরনের বিক্রিয়া হবে?
উত্তর: চুন হলো ক্যালসিয়াম অক্সাইড। চুনে পানি যোগ করা হলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং চুন ফুলে ওঠে। চুনের সঙ্গে পানির রাসায়নিক বিক্রিয়ায় কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া।
CaO + H2O Ca(OH)2 + তাপ
ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
প্রশ্ন: নিম্নলিখিত বিক্রিয়াগুলো কোনটি কোন শ্রেণির?
i. CaO + CO2 = CaCO3
ii. 2KClO3 = 2KCl + 3O2
iii. NH4CNO H2N — CO — NH2
উত্তর:
i. CaO + CO2 = CaCO3
এটি একটি সংযোজন বিক্রিয়া। কারণ, CaO ও CO2 এর প্রত্যক্ষ সংযোগে CaCO3 উৎপন্ন হয়।
ii. 2KClO3 = 2KCl + 3O2
এটি একটি বিযোজন বিক্রিয়া। কারণ, KClO3 যৌগের উপাদানগুলো বিভক্ত হয়ে KCl ও O2 উৎপন্ন করে।
iii. NH4CNO H2N — CO — NH2
এটি একটি সমাণুকরণ বিক্রিয়া। কারণ, NH4CNO যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে H2N — CO — NH2 উৎপন্ন হয়েছে।
প্রশ্ন: দেখাও যে, H2S বিজারকরূপে কাজ করে।
উত্তর: Cl2 পানির মধ্যে H2S গ্যাস চালনা করলে Cl2 বিজারিত হয়ে HCl-এ পরিণত হয়, আর H2S জারিত হয়ে হলুদ বর্ণের S উৎপন্ন করে। এখানে Cl2 জারক এবং H2S বিজারক। বিক্রিয়াটি হলো-
H2S + Cl2 = 2HCl + S
আরো পড়ুন : রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের ৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
প্রশ্ন: সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া তবে সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো।
উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আর যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। যেমন–
i. NH3 + HCl NH4Cl
বিদ্যুৎ প্রবাহ
ii. 2H2 + O2 2H2O
iii. C + O2 CO2 ওপরের তিনটি বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া। এর মধ্যে (ii) ও (iii) নম্বর বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগ গঠন করায় এ দুটি বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। সুতরাং, সব সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, তবে সব সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়।
প্রশ্ন: Zn + H2SO4 = ZnSO4 + H2-এ বিক্রিয়াটিকে কি জারণ-বিজারণ বিক্রিয়া বলা হয়, কেন?
উত্তর: Zn + H2SO4 = ZnSO4 + H2-এ বিক্রিয়াটিকে জারণ-বিজারণ বিক্রিয়া বলা যায়। এখানে তড়িৎ ধনাত্মক Zn-এর সঙ্গে তড়িৎ ঋণাত্মক মূলক SO4 যুক্ত হয়ে ZnSO4 উৎপন্ন করে। ফলে Zn জারিত হয় অর্থাৎ Zn বিজারক। আবার, H2SO4 থেকে তড়িৎ ঋণাত্মক SO4 অপসারিত হয়ে H2 উৎপন্ন হয়। ফলে H2SO4 বিজারিত হয়। এখানে লঘু H2SO4 জারক হিসেবে কাজ করে।
প্রশ্ন: মোমবাতি দহনে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে ব্যাখ্যা করো।
উত্তর: একটি মোমবাতি যখন জ্বলে তখন মোমের মধ্যস্থ C এবং H2 বায়ুর O2-এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে CO2 এবং H2O তে পরিণত হয়–এটি হলো মোমের রাসায়নিক পরিবর্তন। এ পরিবর্তনে যে তাপ উৎপন্ন হয়, এর মাধ্যমে কিছু পরিমাণ মোম গলে তরল হয়- এটি হলো মোমের ভৌত পরিবর্তন। সুতরাং, একটি মোমবাতির দহনে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে।
প্রশ্ন: রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য লেখ।
উত্তর: রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য–
i. রাসায়নিক পরিবর্তন স্থায়ী। পরিবর্তিত পদার্থকে সহজে মূল পদার্থে ফিরিয়ে আনা যায় না। কারণ মূল পদার্থ এবং রাসায়নিক পরিবর্তনের পর প্রাপ্ত পদার্থের মধ্যে অণুর গঠনের আমূল পরিবর্তন হয়।
ii. রাসায়নিক পরিবর্তনে তাপের পরিবর্তন অবশ্যম্ভাবী। যেকোনো রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় অথবা শোষিত হয়।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর