ষষ্ঠ অধ্যায় : সমবায় সমিতি
(গত ১২ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩. সদস্যদের স্বার্থ বিচারে সমবায়ের উদ্দেশ্য নিচের কোনটি?
ক. বৈষয়িক কল্যাণ সাধন
খ. অর্থনৈতিক মুক্তি সাধন
গ. আর্থসামাজিক উন্নয়ন
ঘ. সার্বিক মঙ্গল নিশ্চিতকরণ
২৪. সমবায়কে ‘শোষিতের আত্মরক্ষার পূর্ণ’ বলা হয় কেন?
ক. এটি সমবায়ীদের প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি করে
খ. এর মাধ্যমে ধনিক শ্রেণির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়
গ. শোষণ ও বঞ্চনার হাত থেকে সমবায়ের সদস্যদের রক্ষা করে
ঘ. সমবায়ের সদস্যদের কঠিন আত্মত্যাগ করতে শেখায়
২৫. একই এলাকার তাঁতিরা কোন ধরনের সংগঠন গড়ে তুললে অধিক লাভবান হতে পারবে?
ক. বহুমুখী সংগঠন খ. কেনার সংগঠন
গ. বিক্রির সংগঠন ঘ. ঋণদান সংগঠন
২৬. রাসেল গ্রামের কৃষকদের নিয়ে একটা সমবায় সমিতি গড়ে তুলেছে। তাদের এই সমিতি উপজেলা পর্যায়ে গঠিত সমিতির সদস্য। উপজেলা পর্যায়ের সমিতি নিচের কোন ধরনের সমিতি?
ক. প্রাথমিক সমিতি খ. কেন্দ্রীয় সমিতি
গ. জাতীয় সমিতি ঘ. মিশ্র সমিতি
২৭. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গ্রামে-গঞ্জে সমবায় গড়ে তোলা নিচের কোন কারণে অধিক গুরুত্বপূর্ণ?
ক. সমবায়ীদের দক্ষতার উন্নয়ন
খ. প্রতিযোগীদের সামর্থ্য বৃদ্ধি
গ. ঐক্য ও সংহতি সৃষ্টি
ঘ. মুনাফা লাভের সুযোগ সৃষ্টি
২৮. বাংলাদেশে সমবায় সমিতি ভালো করতে না পারার মুখ্য অসুবিধা কোনটি?
ক. পরিচালনায় দক্ষতার অভাব
খ. আগ্রহ ও উৎসাহের অভাব
গ. শিক্ষা ও প্রশিক্ষণের অভাব
ঘ. সরকারি সহযোগিতার অভাব
২৯. পদ্মাপাড়ের জেলেরা মহাজনের জ্বালায় অতিষ্ঠ। তারা নিচের কোন ধরনের সমবায় গঠন করলে অধিক উপকৃত হবে?
ক. কেনার খ. বিক্রির
গ. ঋণদান ঘ. উৎপাদক
৩০. সমবায় অর্থ হলো-
i. সম্মিলিত প্রচেষ্টা
ii. সম্মিলিত উদ্যোগ
iii. সকলের তরে সকলে আমরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩১. বাংলাদেশে সমবায়ের সমস্যা দূরীকরণে করণীয় হলো-
i. প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা
ii. দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করা
iii. সরকারি সহযোগিতা জোরদার করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ২৩. গ, ২৪. ক, ২৫. ক, ২৬. খ, ২৭. গ, ২৮. ক, ২৯. ঘ, ৩০. ক, ৩১. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর