গল্প : অপরিচিতা
(১২ এপ্রিল প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬। অর্থলোভী, মানবিকতাশূন্য, অনুদার ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্র?
ক) মা খ) বিনু
গ) স্টেশন মাস্টার ঘ) মামা
১৭। অনুপমের নিজের প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়নি, কারণ অনুপম-
ক) পড়ালেখায় ভালো ছিল না
খ) চাকরি না থাকায় হতাশ ছিল
গ) মায়ের কথায় শান্ত-শিষ্ট ছিল
ঘ) পরনির্ভরতায় ব্যক্তিত্বহীন ছিল
১৮। শম্ভুনাথ বাবু প্রকৃত বিচারে-
i. বাস্তবজ্ঞানপূর্ণ মানুষ
ii. প্রখর আত্মবিশ্বাসী, প্রাজ্ঞ মানুষ
iii. স্বল্পভাষী, অথচ বদরাগী মানুষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। কল্যাণী বিয়ে না করে যা করেছিল-
i. নারী শিক্ষার প্রসারের চেষ্টা করেছিল
ii. প্রতিবাদে তাকে বিপ্লবী করেছিল
iii. ব্যক্তিত্বে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : অপরিচিতা গল্প থেকে ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নবারুণ ঘোষ বড় ছেলের জন্য মেয়ে দেখতে গেলেন। ১৭তম বারেও তিনি কনে পছন্দ করতে পারলেন না। মেয়ে জন্ম দেওয়া কি পাপ, যে কাড়ি কাড়ি পণ দিয়ে মেয়েকে পরিবার বিক্রি করে দেবে? সময় বদলেছে, নবারুণ ঘোষদেরও বদলাতে হবে।
২০। ওপরের উদ্দীপকের নবারুণ ঘোষ ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের অনুরূপ?
ক) অনুপমের খ) হরিশের
গ) বিনুদার ঘ) মামার
২১। ওপরের উদ্দীপকের ওই বিবরণে উঠে এসেছে ‘অপরিচিতা’ গল্পের-
i. যৌতুক- প্রথা
ii. বিবাহের যৌক্তিক- প্রথা
iii. পুরুষতান্ত্রিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। ‘মনু’ কে?
ক) অনুপমের আত্মীয়
খ) মামার গুরু
গ) মুনিবিশেষ
ঘ) ইংরেজ অফিসার
উত্তর: ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. খ, ২০. ঘ, ২১. খ, ২২. গ।
লেখক : সহকারী অধ্যাপক বাংলা
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর