প্রথম অধ্যায় : জীবন পাঠ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম নিচের কোনটি?
(ক) Periplaneta americana
(খ) Apis indica
(গ) Panthera tigra
(ঘ) Copsychus saularis
২। মানুষের শ্রেণিবিন্যাসের সঠিক ক্রম কোনটি?
(ক) Mammalia - Homo- Chordata
(খ) Homo -Primate - Hominidae
(গ) Mammalia -Primate - Hominidae
(ঘ) Primate - Chordata - Mammalia
৩। জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
(ক) জীবভূগোল (খ) বাস্তুবিদ্যা
(গ) পরিবেশবিদ্যা (ঘ) জীবপ্রযুক্তিবিদ্যা
৪। জীবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়?
(ক) Histology (খ) Physiology
(গ) Cytology (ঘ) Morphology
৫। শারীরবিদ্যার আলোচ্য বিষয় নিচের কোনটি?
(ক) জীবের বিবর্তন (খ) সালোকসংশ্লেষণ
(গ) ভ্রূণের বিকাশ (ঘ) টিস্যুর বিন্যাস
৬। ফলিত জীববিজ্ঞানের শাখা নিচের কোনটি?
(ক) কোষবিদ্যা (খ) বাস্তুবিদ্যা
(গ) শারীরবিদ্যা (ঘ) অণুজীববিজ্ঞান
৭। নিচের কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা?
(ক) শারীরবিদ্যা (খ) পরজীবীবিদ্যা
(গ) ভ্রূণবিদ্যা (ঘ) বাস্তুবিদ্যা
৮। ফলিত জীববিজ্ঞানের শাখা-
i. পরজীবীবিদ্যা
ii. প্রাণরসায়ন
iii. বংশগতিবিদ্যা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯। ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেন?
(ক) ২টি রাজ্যে (খ) ৩টি রাজ্যে
(গ) ৪টি রাজ্যে (ঘ) ৫টি রাজ্যে
১০। নিচের কোনটি মনেরা রাজ্যের জীব?
(ক) প্যারামেসিয়াম
(খ) নীলাভ সবুজ শৈবাল
(গ) মাশরুম
(ঘ) পেনিসিলিয়াম
নিচের চিত্রের আলোকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১১। ওপরের চিত্রের জীবটির নাম কী?
(ক) Penicillium (খ) Spirogyra
(গ) Apis (ঘ) Nostoc
১২। ওপরের চিত্রের জীবটির ক্ষেত্রে অনুপস্থিত-
i. মাইটোকন্ড্রিয়া
ii. রাইবোজোম
iii. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌনজনন ঘটে?
(ক) শৈবাল
(খ) পেনিসিলিয়াম
(গ) ইস্ট
(ঘ) ব্যাকটেরিয়া
১৪। নিচের কোনটির দেহ মাইসেলিয়ামের মাধ্যমে গঠিত?
(ক) ব্যাকটেরিয়া (খ) প্যারামেসিয়াম
(গ) মাশরুম (ঘ) ডায়াটম
১৫। কোনটি পেনিসিলিয়ামের কোষপ্রাচীর তৈরি করে?
(ক) প্রোটিন (খ) লিপিড
(গ) সুবেরিন (ঘ) কাইটিন
১৬। কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা?
(ক) ব্যাকটেরিয়া (খ) ভাইরাস
(গ) প্রোটোজোয়া (ঘ) ছত্রাক
১৭। নিচের কোনটি ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) এরা এককোষী
(খ) এদের নিউক্লিওলাস আছে
(গ) এদের দ্বি-বিভাজন ঘটে
(ঘ) এদের উন্নত টিস্যুতন্ত্র আছে
১৮। কোনটি অর্কিগোনিয়েট?
(ক) Agaricus
(খ) Artocarpus
(গ) Penicillium
(ঘ) Nostoc
১৯। নিচের কোনটি Mammalia শ্রেণির অন্তর্গত?
(ক) উটপাখি (খ) বিড়াল
(গ) কবুতর (ঘ) কুমির
২০। কোন প্রাণী বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত?
(ক) গরিলা (খ) মানুষ
(গ) শিম্পাঞ্জি (ঘ) বানর
২১। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয়?
(ক) শারীরবিদ্যা
(খ) হিস্টোলজি
(গ) সাইটোলজি
(ঘ) মরফলোজি
২২। Apis indica নিচের কোনটির বৈজ্ঞানিক নাম?
(ক) আম
(খ) কলেরা জীবাণু
(গ) মৌমাছি
(ঘ) গরু
২৩। কুনোব্যাঙের বৈজ্ঞানিক নাম নিচের কোনটি?
(ক) Bufo melanostictus
(খ) Artocarpus heterophyllus
(গ) Solonum tuberosum
(ঘ) Apic indica
২৪। গোল আলুর বৈজ্ঞানিক নাম-
(ক) Nymphaea nouchali
(খ) Artocarpus heterophyllus
(গ) Solonum tuberosum
(ঘ) Oryza sativa
২৫। নিচের কোনটি সঠিক?
(ক) কীটতত্ত্ব -পরজীবী
(খ) অণুজীববিদ্যা -কৃমি
(গ) হিস্টোলজি -কোষ
(ঘ) শারীরবিদ্যা -রেচন
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬. ঘ, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. খ, ২১. গ, ২২. গ, ২৩. ক, ২৪. গ, ২৫. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর