প্রথম অধ্যায় : জীবন পাঠ
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: শৈবাল কীভাবে খাদ্য উৎপাদন করে?
উত্তর: শৈবাল জলজ উদ্ভিদ এবং এদের দেহে ক্লোরোফিল থাকে। জলজ উদ্ভিদ হওয়ায় শৈবাল পানি থেকে CO2 গ্রহণ করে। সূর্যালোকের উপস্থিতিতে CO2 এবং পানি থেকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে।
প্রশ্ন: প্লানটি রাজ্যের জীবদের হেটারোট্রোফিক কেন বলা হয় না?
উত্তর: প্লানটি রাজ্যের জীবদের হেটারোট্রোফিক বলা হয় না। কারণ, এদের কোষে কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর আছে। প্লাস্টিড থাকার কারণে এরা স্বভোজী এবং গলাধঃ করণ করে না।
প্রশ্ন: মানুষ Primate বর্গভুক্ত কেন?
উত্তর: মানুষ Primate বর্গভুক্ত। এদের বৈশিষ্ট্য হলো আঁকড়ে ধরার উপযোগী হাত থাকে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। এ বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে থাকায় মানুষ Primate বর্গভুক্ত প্রাণী।
আরো পড়ুন : জীবন পাঠ অধ্যায়ের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসির জীববিজ্ঞান
প্রশ্ন: মানুষকে Sapiens প্রজাতির অন্তর্ভুক্ত করা হয় কেন?
উত্তর: মানুষকে Sapiens প্রজাতির অন্তর্ভুক্ত করার কারণ হলো তার চওড়া এবং খাড়া কপাল, খুলির হাড়। Homo গণের অন্য প্রজাতির তুলনায় এরা পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত।
প্রশ্ন: দ্বিপদ নামকরণ/বৈজ্ঞানিক নামকরণ বলতে কী বোঝায়?
উত্তর: দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ/বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন- গোল আলুর বৈজ্ঞানিক নাম Solanum tuberosum। এখানে Solanum গণ এবং tuberosum প্রজাতির।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর