রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ষড়যন্ত্র বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধরণের হুমকি এবং এটি পারমানবিক যুদ্ধের একটি সরাসরি পথ বলে মন্তব্য করেছন রাশিয়ার নিম্নকক্ষ ডুমার স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বুধবারের (২৯ জানুয়ারি) খবর অনুযায়ী নিম্নকক্ষের ওই স্পিকার টেলিগ্রামে এসব কথা লিখেন।
তিনি বলেন, ‘ রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করা একটি অপরাধ। এই ষড়যন্ত্র সম্পর্কে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে।’
বর্তমানের কঠিন প্রেক্ষাপটে রাশিয়ানদের উদ্দেশে তিনি বলেন, ‘ রাশিয়ার হুমকি এবং চ্যালেঞ্জের গভীরতা সম্পর্কে আমাদের বুঝতে হবে।’
এর আগে আমেরিকার সাংবাদিক টাকার কার্লসন দাবি করেছিলেন যে, বাইডেন প্রশাসন পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছে। সূত্র: তাস
সুমন/