লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনির কাছে, যেখানে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ ঘটে।
রবিবার (২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এ দুর্ঘটনায় বাসচালকসহ দুজন বেঁচে থাকলেও একজনের অবস্থা গুরুতর। তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। অপরজনের অবস্থা স্থিতিশীল।
স্থানীয় পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা হয়নি।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাসের বডি একেবারে দুমড়েমুচড়ে গেছে এবং বিভিন্ন মালপত্র রাস্তার পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসগুলোর মধ্যে একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল। পুলিশ চালকদের অ্যালকোহল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে। সূত্র: রয়টার্স
তাওফিক/