ফুসফুস সংক্রমণের কারণে গুরুতর অসুস্থ অবস্থায় পোপ ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। শ্বাসযন্ত্র অকার্যকর হয়ে পড়ার কারণে পোপের মৃত্যুও হতে পারে। কারণ, এই অবস্থায় ফুসফুস রক্তে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না অথবা শরীরে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড জমা হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত ১৪ ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিস ধরা পড়ায় ৮৮ বছর বয়সী পোপকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। ব্রঙ্কাইটিসের কারণে তার ফুসফুস নিউমোনিয়াতে আক্রান্ত হয়।
পোপের অসুস্থতায় বিশ্বজুড়ে খ্রিষ্ট ধর্মের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভ্যাটিকান থেকে গতকাল রাতের আপডেটে জানানো হয়, সোমবার পোপের শ্বাসযন্ত্র প্রায় অকার্যকর হয়ে পড়ে।
জেসুইটকে জেমেলির ১০ তলায় পোপদের জন্য সংরক্ষিত একটি বিশেষ স্যুটে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভ্যাটিকান জানিয়েছে যে, এখান থেকেই তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন।
জর্জ বার্গোগলিওর জন্মগ্রহণকারী ফ্রান্সিস অসুস্থতার কারণে টানা তৃতীয় রবিবার ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাসের প্রার্থনায় অংশ নিতে পারেননি। এ নিয়ে ভ্যাটিকান কর্তৃপক্ষ একটি লিখিত বার্তা দিয়েছে।
লিখিত এই বার্তায় পোপ শুভাকাঙ্ক্ষীদের তাদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আপনাদের সবার স্নেহ ও ঘনিষ্ঠতা অনুভব করছি এবং এই বিশেষ সময়ে আমার মনে হচ্ছে, যেন ঈশ্বরের সব ভক্ত আমাকে সমর্থন করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।’ সূত্র: এএফপি
দিনা/সালমান/