যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অ্যাজেন্সি (এনএসএ) ও ইউএস সাইবার কমান্ডের প্রধান জেনারেল টিমোথি হফকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার ( ৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এই প্রতিবেদনে বলা হয় এনএসএ ও হোয়াইট হাউজের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করা হচ্ছে।
লুমার সহ ট্রাম্প তার এজেন্ডাকে সমর্থন না করা কিছু কর্মীকে বরখাস্তের পরামর্শ দেন বলে এই প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে এক্স (টুইটার) পোস্টে লুমার দাবি করেন, জেনারেল হফ ও তার সহকারী ওয়েন্ডি নোবেল ট্রাম্পের প্রতি অনুগত ছিলেন না। তাই তাদের বরখাস্ত করা হয়। তবে ট্রাম্প লুমারের এই অভিযোগ অস্বীকার করেন।
বরখাস্তের খবর প্রকাশের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি অনুগত নয় এমন কর্মীদের সরিয়ে দেবেন। এয়ারফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের বলেন, আমরা সবসময় এমন লোকদের ছাঁটাই করব যাদের আমরা পছন্দ করি না, যারা সুবিধা নেয় বা অন্য কারও প্রতি অনুগত।
এদিকে, হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) থেকে কমপক্ষে আরো তিনজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয় বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন ইন্টেলিজেন্স ডিরেক্টর ব্রায়ান ওয়ালশ, লেজিসলেটিভ অ্যাফেয়ার্সের সিনিয়র ডিরেক্টর থমাস বুড্রি এবং টেকনোলজি ও ন্যাশনাল সিকিউরিটি বিষয়ক সিনিয়র ডিরেক্টর ডেভিড ফেইথ।
গত মাসেই এনএসসি নিয়ে একটি বড় বিতর্ক তৈরি হয়। ইয়েমেনে সামরিক অভিযান নিয়ে সিগন্যাল গ্রুপে এক সাংবাদিককে ভুল করে যুক্ত করা হয়। জেনারেল হফ সেই গ্রুপে না থাকলেও তিনি গত সপ্তাহে ক্যাপিটল হিলে এই তথ্য ফাঁস নিয়ে সাক্ষ্য দেন।
ডেমোক্র্যাট নেতারা এই সিদ্ধান্তের নিন্দা জানান।
সূত্র: সিবিসি
দিনা/