ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
দিল্লিতে ‘ককরোচ জনতাপার্টির’ বিক্ষোভ আজ ইসলামী ব্যাংকের কারণেই আরেকটি ৫ আগস্ট ঘটে যেতে পারে বায়ুদূষণে বদলে যাচ্ছে ভ্রূণের জিন জলাবদ্ধতা ও দুর্গন্ধে নাকাল ঘিওর বাজার ছায়ানটে শুরু হলো দুই দিনের নজরুল উৎসব রাজধানীবাসীকে ফেরাতে সিটি বাসও গেছে ঢাকার বাইরে ৬ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৬ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল মে মাসে মব হামলায় নিহত ৩২: এমএসএফ ‘নতুন পুরাতন মিলিয়ে ভালোই বোর্ড হবে’ শাহজালালের কার্গো শেডে আগুন শূন্যরেখায় মানবেতর জীবন শিকলবাহায় হত‍্যাকারীদের ফাঁসির দাবিতে মরদেহ নিয়ে মহাসড়কে বিক্ষোভ অ্যালামনাই প্ল্যাটফর্ম ০২০৪ ব্যাচের বন্ধুদের ঈদ পরবর্তী পুনর্মিলনী মায়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্ট আটক ৫২ মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন সরকারকে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের প্রথমবার এআই তৈরি করল ‘সুপার-ভ্যাকসিন’ হাদি হত্যা মামলার বাদীকে নিয়ে বোনের প্রশ্ন? জয়পুরহাট সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার রাজনীতি এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে: মির্জা ফখরুল হজ শেষে দেশে ফিরলেন ২৯৬৯৪ হাজি নারায়ণগঞ্জে ১৭ বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত হান্নানের বিরুদ্ধে চাঁদা দাবির তথ্য ফাঁস, ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ নায়িকা মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট, শেষ দেখে নেওয়ার হুমকি! দোয়া গুরুত্বপূর্ণ এক ইবাদত সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
Nagad desktop

মনিরজমিন-anwar tvতে বিভ্রান্ত ফেসবুক ব্যবহারকারীরা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম
মনিরজমিন-anwar tvতে বিভ্রান্ত ফেসবুক ব্যবহারকারীরা
মনিরজমিন-anwar tv

দেশের প্রথম সারির পত্রিকা, অনলাইন, টেলিভিশনের লোগো কপি করে তৈরি হয়েছে একাধিক ফেসবুক পেজ। মজা করার উদ্দেশ্যে এসব পেজ তৈরি করা হলেও এগুলো নিয়ে এখন ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এসব পেজে অপতথ্য, ভুয়া খবর ছাড়াও প্রচুর রাজনৈতিক কনটেন্ট পোস্ট করা হচ্ছে। এমনকি মূল গণমাধ্যমের কনটেন্টও কপি করে ছাড়া হচ্ছে পোস্ট। ফেসবুক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে anwar tv এর পোস্ট নিয়ে।

পর্যালোচনায় দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলনামূলক এ ধরনের নকল পেজ বেশি দেখা যাচ্ছে। ইদানীং যমুনা টিভির লোগো নকল করে Anwar Tv নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করা হচ্ছে। ২০২৫ সালের ২৬ মে পেজটি চালু করা হয়। তিন মাস পূর্ণ হওয়ার আগেই যার ফলোয়ার সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৩৮ হাজারে। ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না, আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজগুলো সারকাজম আকারে প্রকাশ করি’ এমনটি লেখা থাকলেও এটা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হচ্ছে। কারণ এই পেজ থেকে তৈরি কনটেন্ট ব্যাপক শেয়ারের কারণে এটা যে ফান কনটেন্ট, সেটা অনেকেই বুঝতে পারেন না। ফলে ব্যাপক নেতিবাচক মন্তব্যও করতে দেখা গেছে ফেসবুক ব্যবহারকারীদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রায়হান ফেসবুকে লিখেছেন, ‘পাঠ্যপুস্তকে সার্কাজম, মিমস, আইরনি, ফ্যাক্টচেকিং ইত্যাদি বিষয় যুক্ত করা উচিত। আজকে দেখলাম দ্য দিল্লি স্টার এবং আনোয়ার টিভির নিউজকে সিরিয়াস মনে করে কমেন্ট বক্সে ধুমাইয়া গালাগালি করতেসে কিছু লোক।’ সেই পোস্টে একজন মন্তব্য করেন- ‘ঝামেলা হচ্ছে যে, আনোয়ার টিভি আসার পর থেকে প্রত্যেকটা পোস্ট দু-তিনবার করে ফ্যাক্ট চেক করা লাগে।’

ইংরেজি দৈনিক The Daily Star-কে নকল করে তৈরি করা হয়েছে The Delhi Star নামে আরেকটি পেজ। যার ফলোয়ার সংখ্যা ১ লাখ ৭৬ হাজার। গত ১৭ আগস্ট পেজটিতে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছাড়া হয়। যাতে লেখা ছিল “ভোরের আলো ফুটতেই ঢাবি ক্যাম্পাসে সাদা পোশাকধারীদের অনুপ্রবেশ। আতঙ্কে শিক্ষার্থীরা, তাদের ধারণা এরা ‘র’ কিংবা ‘আইএসআই’ এজেন্ট।” সেই ভিডিওতে সাদা ড্রেস পরা একদল লোককে হাঁটতে দেখা যায়। এই ভিডিওটি দেখা হয়েছে ১১ লাখ বার। বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে অনেককে বাজে কমেন্ট করতে দেখা গেছে। সেই কমেন্টে মূল ইংরেজি দৈনিক The Daily Star-কে গালি দিতে দেখা যায়। এটা যে ফেইক পেজ তা অনেকেই বুঝতে পারেননি। একজন মন্তব্য করেন, ‘মানুষ কে কত বোকাসোকা ভাবে এরা বুঝছেন ভাই, এভাবেই এরা গুজব ছড়িয়ে দেশটা ধ্বংস করেছে।’ আরেকজন সচেতন ব্যক্তি মন্তব্য করেন, ‘এটা সার্কাজম। সার্কাস্টিক পেইজ। দিল্লি স্টার নামের কমেডি পেইজ, ডেইলি স্টার না। একটু বুঝেন আগে।’ 

দৈনিক মানবজমিনকে নকল করে গত ১৩ আগস্ট খোলা হয়েছে ফেসবুক পেজ মনিরজমিন। লোগো, ফ্রন্ট অনেকটা একই মূল মানবজমিনের মতো। যেখানে রাজনৈতিক নেতিবাচক পোস্ট করতে দেখা গেছে। এ ছাড়া প্রথম সারির পত্রিকা, টিভি চ্যানেল নিয়েও আরও অনেক পেজ খোলা হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ মানুষ আসল ও নকল পেজ আলাদা করতে না পারার কারণে বিভ্রান্ত হচ্ছেন। ভুয়া খবরের কারণে দোষ পড়ছে প্রকৃত গণমাধ্যমের ওপর। তাদের ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে অনলাইনে পাওয়া তথ্য যাচাই করে বিশ্বাস করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভেরিফায়েড (নীল চিহ্নযুক্ত) পেজ অনুসরণ করা উচিত। একই সঙ্গে ভুয়া পেজ চিহ্নিত হলে রিপোর্ট করতে হবে।

বিড়ালকে লাথি মেরে হাতেনাতে ফল!

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:৩৭ পিএম
বিড়ালকে লাথি মেরে হাতেনাতে ফল!
ছবি: সংগৃহীত

সিঁড়ির পাশে শুয়ে থাকা একটি বিড়ালকে লাথি মারার পর মুহূর্তেই বিপাকে পড়লেন এক তরুণী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি করিডরের দিকে যাচ্ছিলেন। এ সময় সিঁড়ির পাশে একটি ছোট বিড়ালকে শুয়ে থাকতে দেখে তিনি তার দিকে এগিয়ে যান। হঠাৎ করেই অসহায় প্রাণীটিকে লাথি মারেন।

লাথি খাওয়ার পরও বিড়ালটি চুপচাপ সিঁড়ির কাছেই বসে থাকে। তবে ঘটনার পরপরই বিপত্তি ঘটে ওই তরুণীর। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতেও দেখা যায় তাকে। পুরো ঘটনাটি নীরবে দেখছিল বিড়ালটি।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যদিও ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। কেউ এটিকে ‘কর্মফল’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের সমালোচনা করেছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিড়ালের প্রতি দুর্ব্যবহারের প্রতিশোধ যেন প্রকৃতিই নিয়েছে।’ 

আরেকজনের মন্তব্য, ‘মানবতা হারিয়ে যাচ্ছে, যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন ওই তরুণী।’

অমিয়/

রাস্তার ধারে রান্না করে ভাইরাল ১৯ বছরের তরুণ, রোজগার কত জানেন?

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০৮ এএম
আপডেট: ১৯ মে ২০২৬, ১২:৪৪ পিএম
রাস্তার ধারে রান্না করে ভাইরাল ১৯ বছরের তরুণ, রোজগার কত জানেন?
ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের ইয়ানতাই শহরের এক তরুণ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। মাত্র ১৯ বছর বয়সী লু নামের ওই তরুণ রাস্তার ধারের ছোট্ট খাবারের দোকানে ফ্রায়েড রাইস বিক্রি করলেও তার ব্যতিক্রমী উপস্থিতি তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। কারণ, সাধারণ রাঁধুনীদের মতো নয়- তিনি স্যুট-টাই পরে রান্না করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের সঙ্গে মিলে পরিচালিত এই স্টলে প্রতিদিন সন্ধ্যা থেকেই ভিড় জমে যায়। ক্রেতারা শুধু খাবারের স্বাদ নিতে নয়, বরং লুর রান্নার অভিনব স্টাইল দেখতেও সেখানে আসেন।

গনগনে আগুনের সামনে দাঁড়িয়ে দ্রুতগতিতে ফ্রায়েড রাইস তৈরি করা, মাঝেমধ্যে চুল ঠিক করা, ক্রেতাদের দিকে তাকিয়ে হাসি কিংবা চোখ মারা- সব মিলিয়ে তার পরিবেশনভঙ্গি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

চীনা সংবাদমাধ্যম জানায়, নিজেকে আরও মার্জিত ও আলাদা করে উপস্থাপন করতেই লু স্যুট পরে রান্না করার সিদ্ধান্ত নেন। প্রথমে বিষয়টি কৌতূহল তৈরি করলেও পরে সেটিই তার পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায়। 

এমনকি পরিবারের সদস্যরা দূর থেকে ডিম ছুঁড়ে দিলে সেটি কড়াইয়ে ভাঙার আগেই হাতে ধরে ফেলার কৌশলও দর্শকদের মুগ্ধ করছে।

লুর দোকান প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকে। ব্যস্ত সময়ে তিনি টানা কয়েক ঘণ্টা বিরতি ছাড়াই রান্না করেন। 

তার দাবি, মাত্র তিন মিনিটেই এক প্লেট ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন। প্রতিদিন দোকানটিতে ২০০টিরও বেশি প্লেট বিক্রি হয়। প্রতি প্লেটের দাম প্রায় ১০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ টাকার কাছাকাছি।

তরুণ এই উদ্যোক্তার ভাষ্য, সব খরচ বাদ দিয়ে মাসে প্রায় ২০ হাজার ইউয়ান লাভ থাকে। মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় সাত লাখ টাকার সমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লুর আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও উপস্থাপনশৈলীর প্রশংসা করেছেন। কেউ কেউ বলছেন, সাধারণ একটি খাবারের দোকানকেও কীভাবে অভিনব উপায়ে জনপ্রিয় করে তোলা যায়, তার উদাহরণ হয়ে উঠেছেন এই তরুণ। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

অমিয়/

রেললাইনে শুয়ে সন্তানদের বাঁচালেন মায়েরা, ওপর দিয়ে চলে গেল ট্রেন

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০১:০১ পিএম
আপডেট: ১৭ মে ২০২৬, ০১:১১ পিএম
রেললাইনে শুয়ে সন্তানদের বাঁচালেন মায়েরা, ওপর দিয়ে চলে গেল ট্রেন
ছবি: ভিডিও থেকে

মৃত্যু হার মানল মায়েদের সাহসিকতার কাছে। রেললাইনে খুদে সন্তানদের চেপে শুয়ে থাকলেন তিন নারী। মাথার উপর দিয়ে বেরিয়ে গেল চলন্ত ট্রেন। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন সবাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের শাহপুর পটোরি রেলস্টেশনে। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন নারী দুই শিশুকে নিয়ে একটি রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় ওই লাইনে চলে আসে দ্রুতগামী ট্রেন। হঠাৎ বিপদ আঁচ করে মহিলারা তাদের সন্তানদের নিয়ে সরাসরি রেলিংয়ের নিচে শুয়ে পড়েন। ট্রেনটি তাদের উপর দিয়ে চলে যায়। অলৌকিক ভাবে তিন নারী ও দুই শিশু অক্ষত ছিলেন। তবে ওই ঘটনায় এক নারী সামান্য আহত হয়েছেন।

ভাইরাল ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আরভিসিজেইনস্টা’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও।

ভিডিও দেখে অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন। নারীদের উপস্থিত বুদ্ধি আর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। আবার এ ভাবে রেললাইন পার হওয়ার জন্য তাদের নিন্দাও করেছেন কেউ কেউ। সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড

অমিয়/

শি জিনপিংয়ের নোট দেখছিলেন ট্রাম্প? ভাইরাল ভিডিও

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
আপডেট: ১৬ মে ২০২৬, ০৪:৪২ পিএম
শি জিনপিংয়ের নোট দেখছিলেন ট্রাম্প? ভাইরাল ভিডিও
ছবি: ভিডিও থেকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন করে অনলাইন বিতর্কের জন্ম দিয়েছে। বেইজিংয়ে একটি প্রকাশ্য অনুষ্ঠানের সেই ভিডিওতে দেখা যায়, শি জিনপিং সাময়িকভাবে নিজের আসন থেকে উঠে দাঁড়ানোর পর ডোনাল্ড ট্রাম্প একটি নোটবুকের দিকে তাকাচ্ছেন এবং পরে এটির পাতা উল্টিয়ে দেখেন।

মুহূর্তটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করতে শুরু করেন, ট্রাম্প নাকি চীনা প্রেসিডেন্টের ব্যক্তিগত নোট পড়ার চেষ্টা করছিলেন।

তবে ভিডিওটির বিস্তারিত বিশ্লেষণে ভিন্ন তথ্য সামনে এসেছে। সিএনএন-এর এক বিশ্লেষণে বলা হয়, ভিডিওতে দেখা নোটবুকটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সিলমোহর ছিল। এতে ধারণা করা হচ্ছে, সেটি শি জিনপিংয়ের ব্যক্তিগত নোট নয়; বরং সম্ভবত ট্রাম্পের নিজের বক্তৃতার খাতা বা তার প্রস্তুত করা বক্তব্যের অনূদিত কপি ছিল।

পরবর্তী ফুটেজও সেই ব্যাখ্যাকে সমর্থন করে। বহুল আলোচিত মুহূর্তটির কিছুক্ষণ পর ট্রাম্পকে একই ধরনের একটি বাইন্ডার হাতে নিয়ে মঞ্চের পোডিয়ামের দিকে যেতে দেখা যায়। পরে তিনি সেটি খুলে ভাষণ দেওয়ার সময় সেখান থেকেই পড়েন।

তবে সিএনএনের এই ব্যাখ্যা ভিডিওটির ভাইরাল হওয়া থামাতে পারেনি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো ভিডিওটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। অনেকেই এটিকে উদাহরণ হিসেবে দেখছেন- কীভাবে বিশ্বনেতাদের ছোট ছোট ভিডিও ক্লিপ সম্পূর্ণ প্রেক্ষাপট স্পষ্ট হওয়ার আগেই দ্রুত ভাইরাল হয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যার জন্ম দেয়।

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক নিয়ে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে। ফলে দুই দেশের শীর্ষ নেতাদের প্রতিটি প্রকাশ্য উপস্থিতি ও আচরণ এখন অনলাইনে ব্যাপক বিশ্লেষণ ও নজরদারির বিষয় হয়ে উঠছে। সূত্র: এনডিটিভি

অমিয়/

চলন্ত অ্যাম্বুলেন্সে তরুণীসহ তিনজন, সন্দেহজনক দৃশ্য দেখে ধাওয়া

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম
চলন্ত অ্যাম্বুলেন্সে তরুণীসহ তিনজন, সন্দেহজনক দৃশ্য দেখে ধাওয়া
ছবি: ভিডিও থেকে

চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতরে এক তরুণী ও দুই তরুণকে সন্দেহজনক অবস্থায় দেখার অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কেন্দ্র করে ধাওয়া করে অ্যাম্বুলেন্স থামানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ছতরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, একটি চলন্ত অ্যাম্বুল্যান্সের ভেতরে এক তরুণী ও দুই তরুণ আপত্তিকর অবস্থায় ছিলেন। এক মোটরসাইকেল আরোহী অ্যাম্বুলেন্সটির ভেতরে অস্বাভাবিক নড়াচড়া দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। তখনই তিনি সন্দেহজনক পরিস্থিতি দেখতে পান বলে দাবি করা হয়।

এরপর মোটরসাইকেল আরোহী যুবক অ্যাম্বুলেন্সটি থামানোর চেষ্টা করেন। কিন্তু দ্রুতগতির কারণে তিনি একা সেটি থামাতে ব্যর্থ হন। পরে পাশ দিয়ে যাওয়া আরেকটি গাড়ির সাহায্য নেন তিনি। দুই গাড়ির সমন্বয়ে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর অ্যাম্বুলেন্সটি থামানো হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, যুবকটি অন্য গাড়ির চালককে পুরো ঘটনা জানালে তারা অ্যাম্বুলেন্সটির পথরোধ করেন। গাড়ি থামতেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। অ্যাম্বুলেন্স থেকে প্রথমে চালক বের হন। পরে আরও এক তরুণ ও এক তরুণীকে বের হতে দেখা যায়।

স্থানীয়রা তরুণীর পরিচয় জানতে চাইলে চালক বলেন, “ও আমাদের বোন।”

তবে অ্যাম্বুলেন্স থামানোর ইঙ্গিত দেওয়া হলেও কেন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন- এ প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি চালক বা তার সঙ্গীরা। তরুণীও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ঘটনার ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ভিডিওটি প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বহু মানুষ ভিডিওটি দেখে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

অনেকে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, জরুরি চিকিৎসা সেবার জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সে এমন ঘটনা কীভাবে ঘটতে পারে। আবার কেউ কেউ এ ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা চলছে, তবুও যাচাই ছাড়া ভাইরাল ভিডিওর ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সচেতন মহল।

অমিয়/