ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত শহিদ জিয়ার প্রস্তাবে যুদ্ধের নাম হয় ‘মুক্তিযুদ্ধ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অথচ বাজেট বরাদ্দ তলানিতে ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধস্তনকে চড় মারায় সিলেটের এক নির্বাচন কর্মকর্তাকে লঘু দণ্ড তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার আরেকবার সাফের ফাইনালে ঋতুপর্ণার গোল দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৩ শরীয়তপুরে মাটির নিচ থেকে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ এক টুকরো হৃদয়ের নাম বাংলাদেশ রামিসার  মামলার  দ্রুত রায় মা হচ্ছেন সোহিনী গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন চামড়া নিয়ে দুর্ভোগ আর দুর্গতির শেষ কোথায় লালমনিরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর রাতেই গ্রেপ্তার ১৫ বাংলাদেশ লোক গবেষণা পরিষদের বার্ষিক সম্মেলন কেমন ছিল প্রিয় রাসুল (সা.) এর পোশাক ও রূপ? ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ তারার দেশে সাইকেল যাত্রা মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল
Nagad desktop

মরিচের গুঁড়া ছিটিয়ে চুরির চেষ্টা, ২০ সেকেন্ডে ১৭ থাপ্পড় খেলেন নারী

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম
মরিচের গুঁড়া ছিটিয়ে চুরির চেষ্টা, ২০ সেকেন্ডে ১৭ থাপ্পড় খেলেন নারী
ছবি: ভিডিও থেকে

স্বর্ণের দোকানে বিক্রেতার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে চুরির চেষ্টা করেছিলেন নারী। তবে পরিকল্পনা সফল হয়নি। উল্টো ধরা পড়ে ২০ সেকেন্ডে পরপর ১৭ বার থাপ্পড় খেলেন নারী চোর। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

জানা যায়, চাঞ্চল্যকর এই ঘটনাটি ভারতের গুজরাটের আহমেদাবাদের রানিপ অঞ্চলের।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মুখ ওড়নায় ঢেকে দোকানে আসেন এই নারী। গহনা দেখতে দেখতে হঠাৎ বিক্রেতার চোখেমুখে মরিচের গুঁড়া ছুড়ে দেন তিনি। মুহূর্তেই মুখ সরিয়ে নারীর হাত ধরে ফেলেন বিক্রেতা যুবক। এর পর শুরু হয় থাপ্পড়। এক হাত ধরে অন্য হাতে নারীর গালে এলোপাথাড়ি থাপ্পড় মারতে থাকেন তিনি।

এখানে ক্লিক করে ভিডিও দেখুন

ফুটেজে দেখা যাচ্ছে, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ১৭ বার থাপ্পড় মারেন ওই যুবক। এরপর কাউন্টার থেকে বেরিয়ে ওই নারীকে ঘাড়ধাক্কা দিয়ে দোকানের বাইরে বের করে দেন।

ভারতের সংবাদমাধ্যম জানায়, ঘটনার পর পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ আসার আগেই পালায় ওই নারী। তবে সিসিটিভি ফুটেজে দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।

অমিয়/

পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০৯ পিএম
পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’
ছবি: সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত

গাড়ি চালিয়ে এক পথচারীর পায়ে আঘাত করার পর ক্ষমা চাওয়ার বদলে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। স্বামীর পুলিশ পরিচয়ের কথা উল্লেখ করে ওই পথচারীকে ধমক দিতে দেখা যায় তাকে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার সেক্টর–৬২ এলাকায়। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক পথচারী তরুণ অভিযোগ করছেন যে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তরুণী গাড়ি চালিয়ে তার পা ও পায়ের পাতায় আঘাত করেন। অভিযোগের জবাবে ক্ষমা না চেয়ে উল্টো ওই পথচারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গাড়িচালক তরুণী।

ভিডিওতে গাড়িটির নম্বরপ্লেটও দেখা যায়, যা থেকে বোঝা যায় এটি হরিয়ানার নিবন্ধিত যানবাহন। অভিযোগকারী তরুণ ঘটনাটির ভিডিও ধারণ করতে করতে গাড়ির কাছে গেলে তরুণী দরজা খুলে তাকে হুমকি দিতে শুরু করেন।

ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, ‘আমার স্বামী পুলিশে চাকরি করে। তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলে, তাই ধাক্কা লেগেছে।’

এ সময় পথচারী তরুণ পাল্টা প্রশ্ন করেন, তিনি সত্যিই রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন কি না। এরপর তিনি ক্যামেরা ঘুরিয়ে দেখান যে গাড়িটি রাস্তার এক পাশে পার্ক করা ছিল। তার দাবি, তিনি রাস্তার মাঝখান নয়, বরং পাশ দিয়েই হাঁটছিলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দুর্ঘটনার সঙ্গে তার স্বামীর পেশার সম্পর্ক কী এবং কেন তিনি পুলিশ পরিচয়কে প্রভাব খাটানোর উপায় হিসেবে ব্যবহার করলেন।

এক নেটিজেন মন্তব্য, ‘এটি চরম ঔদ্ধত্যের পরিচয়। একজন মানুষের পায়ে আঘাত লাগার পর সাধারণ সৌজন্য দেখানোর পরিবর্তে তিনি পুলিশি ক্ষমতার দাপট দেখাচ্ছেন।’

বিড়ালকে লাথি মেরে হাতেনাতে ফল!

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:৩৭ পিএম
বিড়ালকে লাথি মেরে হাতেনাতে ফল!
ছবি: সংগৃহীত

সিঁড়ির পাশে শুয়ে থাকা একটি বিড়ালকে লাথি মারার পর মুহূর্তেই বিপাকে পড়লেন এক তরুণী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি করিডরের দিকে যাচ্ছিলেন। এ সময় সিঁড়ির পাশে একটি ছোট বিড়ালকে শুয়ে থাকতে দেখে তিনি তার দিকে এগিয়ে যান। হঠাৎ করেই অসহায় প্রাণীটিকে লাথি মারেন।

লাথি খাওয়ার পরও বিড়ালটি চুপচাপ সিঁড়ির কাছেই বসে থাকে। তবে ঘটনার পরপরই বিপত্তি ঘটে ওই তরুণীর। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতেও দেখা যায় তাকে। পুরো ঘটনাটি নীরবে দেখছিল বিড়ালটি।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যদিও ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। কেউ এটিকে ‘কর্মফল’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের সমালোচনা করেছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিড়ালের প্রতি দুর্ব্যবহারের প্রতিশোধ যেন প্রকৃতিই নিয়েছে।’ 

আরেকজনের মন্তব্য, ‘মানবতা হারিয়ে যাচ্ছে, যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন ওই তরুণী।’

অমিয়/

রাস্তার ধারে রান্না করে ভাইরাল ১৯ বছরের তরুণ, রোজগার কত জানেন?

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০৮ এএম
আপডেট: ১৯ মে ২০২৬, ১২:৪৪ পিএম
রাস্তার ধারে রান্না করে ভাইরাল ১৯ বছরের তরুণ, রোজগার কত জানেন?
ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের ইয়ানতাই শহরের এক তরুণ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। মাত্র ১৯ বছর বয়সী লু নামের ওই তরুণ রাস্তার ধারের ছোট্ট খাবারের দোকানে ফ্রায়েড রাইস বিক্রি করলেও তার ব্যতিক্রমী উপস্থিতি তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। কারণ, সাধারণ রাঁধুনীদের মতো নয়- তিনি স্যুট-টাই পরে রান্না করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের সঙ্গে মিলে পরিচালিত এই স্টলে প্রতিদিন সন্ধ্যা থেকেই ভিড় জমে যায়। ক্রেতারা শুধু খাবারের স্বাদ নিতে নয়, বরং লুর রান্নার অভিনব স্টাইল দেখতেও সেখানে আসেন।

গনগনে আগুনের সামনে দাঁড়িয়ে দ্রুতগতিতে ফ্রায়েড রাইস তৈরি করা, মাঝেমধ্যে চুল ঠিক করা, ক্রেতাদের দিকে তাকিয়ে হাসি কিংবা চোখ মারা- সব মিলিয়ে তার পরিবেশনভঙ্গি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

চীনা সংবাদমাধ্যম জানায়, নিজেকে আরও মার্জিত ও আলাদা করে উপস্থাপন করতেই লু স্যুট পরে রান্না করার সিদ্ধান্ত নেন। প্রথমে বিষয়টি কৌতূহল তৈরি করলেও পরে সেটিই তার পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায়। 

এমনকি পরিবারের সদস্যরা দূর থেকে ডিম ছুঁড়ে দিলে সেটি কড়াইয়ে ভাঙার আগেই হাতে ধরে ফেলার কৌশলও দর্শকদের মুগ্ধ করছে।

লুর দোকান প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকে। ব্যস্ত সময়ে তিনি টানা কয়েক ঘণ্টা বিরতি ছাড়াই রান্না করেন। 

তার দাবি, মাত্র তিন মিনিটেই এক প্লেট ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন। প্রতিদিন দোকানটিতে ২০০টিরও বেশি প্লেট বিক্রি হয়। প্রতি প্লেটের দাম প্রায় ১০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ টাকার কাছাকাছি।

তরুণ এই উদ্যোক্তার ভাষ্য, সব খরচ বাদ দিয়ে মাসে প্রায় ২০ হাজার ইউয়ান লাভ থাকে। মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় সাত লাখ টাকার সমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লুর আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও উপস্থাপনশৈলীর প্রশংসা করেছেন। কেউ কেউ বলছেন, সাধারণ একটি খাবারের দোকানকেও কীভাবে অভিনব উপায়ে জনপ্রিয় করে তোলা যায়, তার উদাহরণ হয়ে উঠেছেন এই তরুণ। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

অমিয়/

রেললাইনে শুয়ে সন্তানদের বাঁচালেন মায়েরা, ওপর দিয়ে চলে গেল ট্রেন

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০১:০১ পিএম
আপডেট: ১৭ মে ২০২৬, ০১:১১ পিএম
রেললাইনে শুয়ে সন্তানদের বাঁচালেন মায়েরা, ওপর দিয়ে চলে গেল ট্রেন
ছবি: ভিডিও থেকে

মৃত্যু হার মানল মায়েদের সাহসিকতার কাছে। রেললাইনে খুদে সন্তানদের চেপে শুয়ে থাকলেন তিন নারী। মাথার উপর দিয়ে বেরিয়ে গেল চলন্ত ট্রেন। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন সবাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের শাহপুর পটোরি রেলস্টেশনে। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন নারী দুই শিশুকে নিয়ে একটি রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় ওই লাইনে চলে আসে দ্রুতগামী ট্রেন। হঠাৎ বিপদ আঁচ করে মহিলারা তাদের সন্তানদের নিয়ে সরাসরি রেলিংয়ের নিচে শুয়ে পড়েন। ট্রেনটি তাদের উপর দিয়ে চলে যায়। অলৌকিক ভাবে তিন নারী ও দুই শিশু অক্ষত ছিলেন। তবে ওই ঘটনায় এক নারী সামান্য আহত হয়েছেন।

ভাইরাল ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আরভিসিজেইনস্টা’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও।

ভিডিও দেখে অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন। নারীদের উপস্থিত বুদ্ধি আর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। আবার এ ভাবে রেললাইন পার হওয়ার জন্য তাদের নিন্দাও করেছেন কেউ কেউ। সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড

অমিয়/

শি জিনপিংয়ের নোট দেখছিলেন ট্রাম্প? ভাইরাল ভিডিও

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
আপডেট: ১৬ মে ২০২৬, ০৪:৪২ পিএম
শি জিনপিংয়ের নোট দেখছিলেন ট্রাম্প? ভাইরাল ভিডিও
ছবি: ভিডিও থেকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন করে অনলাইন বিতর্কের জন্ম দিয়েছে। বেইজিংয়ে একটি প্রকাশ্য অনুষ্ঠানের সেই ভিডিওতে দেখা যায়, শি জিনপিং সাময়িকভাবে নিজের আসন থেকে উঠে দাঁড়ানোর পর ডোনাল্ড ট্রাম্প একটি নোটবুকের দিকে তাকাচ্ছেন এবং পরে এটির পাতা উল্টিয়ে দেখেন।

মুহূর্তটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করতে শুরু করেন, ট্রাম্প নাকি চীনা প্রেসিডেন্টের ব্যক্তিগত নোট পড়ার চেষ্টা করছিলেন।

তবে ভিডিওটির বিস্তারিত বিশ্লেষণে ভিন্ন তথ্য সামনে এসেছে। সিএনএন-এর এক বিশ্লেষণে বলা হয়, ভিডিওতে দেখা নোটবুকটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সিলমোহর ছিল। এতে ধারণা করা হচ্ছে, সেটি শি জিনপিংয়ের ব্যক্তিগত নোট নয়; বরং সম্ভবত ট্রাম্পের নিজের বক্তৃতার খাতা বা তার প্রস্তুত করা বক্তব্যের অনূদিত কপি ছিল।

পরবর্তী ফুটেজও সেই ব্যাখ্যাকে সমর্থন করে। বহুল আলোচিত মুহূর্তটির কিছুক্ষণ পর ট্রাম্পকে একই ধরনের একটি বাইন্ডার হাতে নিয়ে মঞ্চের পোডিয়ামের দিকে যেতে দেখা যায়। পরে তিনি সেটি খুলে ভাষণ দেওয়ার সময় সেখান থেকেই পড়েন।

তবে সিএনএনের এই ব্যাখ্যা ভিডিওটির ভাইরাল হওয়া থামাতে পারেনি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো ভিডিওটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। অনেকেই এটিকে উদাহরণ হিসেবে দেখছেন- কীভাবে বিশ্বনেতাদের ছোট ছোট ভিডিও ক্লিপ সম্পূর্ণ প্রেক্ষাপট স্পষ্ট হওয়ার আগেই দ্রুত ভাইরাল হয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যার জন্ম দেয়।

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক নিয়ে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে। ফলে দুই দেশের শীর্ষ নেতাদের প্রতিটি প্রকাশ্য উপস্থিতি ও আচরণ এখন অনলাইনে ব্যাপক বিশ্লেষণ ও নজরদারির বিষয় হয়ে উঠছে। সূত্র: এনডিটিভি

অমিয়/