ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায় রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ একদিনে ৫ মরদেহ উদ্ধার, বরগুনায় চাঞ্চল্য ও উদ্বেগ দাউদকান্দিতে শিবির নেতার বিচারের দাবিতে বিক্ষোভ প্রলোভন দেখিয়ে ভোট আদায়কারীরা জনগণের বন্ধু নয়: তারেক রহমান মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’ আয়োজন সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে একই পরিবারের তিনজনের মৃত্যু জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ডা. শফিকুর রহমানের ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে ধীরাজ শেঠ ‘তুই আসামি, চোখ নামিয়ে কথা বল’—ওসির বিরুদ্ধে নাঈম হাসানের অভিযোগ প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সোনারগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দিগন্ত, বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক হবে: শিক্ষামন্ত্রী জলবায়ু-সহনশীল ও পরিবেশ-বান্ধব পরিকল্পনার ওপর গুরুত্বারোপ বিআইপির আলোচিত সিনেমার সিক্যুয়েল নিয়ে জয়া টেইলর সুইফটের নতুন রেকর্ড পরকালের আয়নায় আপনার কর্মফল দেখেছেন কি? সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তিমুক্ত পরিবেশ প্রয়োজন: মোস্তফা কামাল আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা নিজেকে সমকামী বলে কটাক্ষের জবাব দিলেন মৌনী ফ্যাশনে বিশ্বকাপ মাদক কারবারে হাজার কোটিপতির উত্থান, দাবি ভূমিমন্ত্রীর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা: পাকিস্তান প্রধানমন্ত্রী বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসিত সঞ্জয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র এআই উদ্ভাবনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কৃতিত্ব, ফাইনালে ‘কগনিভার্স’ ‘সবুজ সাথী’ সম্মাননায় ভূষিত সিলেট সিটি করপোরেশন ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ঘরেই মিলবে কৃত্রিম দিনের আলো চকরিয়া থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু
Nagad desktop

রাস্তার ধারে রান্না করে ভাইরাল ১৯ বছরের তরুণ, রোজগার কত জানেন?

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০৮ এএম
আপডেট: ১৯ মে ২০২৬, ১২:৪৪ পিএম
রাস্তার ধারে রান্না করে ভাইরাল ১৯ বছরের তরুণ, রোজগার কত জানেন?
ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের ইয়ানতাই শহরের এক তরুণ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। মাত্র ১৯ বছর বয়সী লু নামের ওই তরুণ রাস্তার ধারের ছোট্ট খাবারের দোকানে ফ্রায়েড রাইস বিক্রি করলেও তার ব্যতিক্রমী উপস্থিতি তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। কারণ, সাধারণ রাঁধুনীদের মতো নয়- তিনি স্যুট-টাই পরে রান্না করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের সঙ্গে মিলে পরিচালিত এই স্টলে প্রতিদিন সন্ধ্যা থেকেই ভিড় জমে যায়। ক্রেতারা শুধু খাবারের স্বাদ নিতে নয়, বরং লুর রান্নার অভিনব স্টাইল দেখতেও সেখানে আসেন।

গনগনে আগুনের সামনে দাঁড়িয়ে দ্রুতগতিতে ফ্রায়েড রাইস তৈরি করা, মাঝেমধ্যে চুল ঠিক করা, ক্রেতাদের দিকে তাকিয়ে হাসি কিংবা চোখ মারা- সব মিলিয়ে তার পরিবেশনভঙ্গি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

চীনা সংবাদমাধ্যম জানায়, নিজেকে আরও মার্জিত ও আলাদা করে উপস্থাপন করতেই লু স্যুট পরে রান্না করার সিদ্ধান্ত নেন। প্রথমে বিষয়টি কৌতূহল তৈরি করলেও পরে সেটিই তার পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায়। 

এমনকি পরিবারের সদস্যরা দূর থেকে ডিম ছুঁড়ে দিলে সেটি কড়াইয়ে ভাঙার আগেই হাতে ধরে ফেলার কৌশলও দর্শকদের মুগ্ধ করছে।

লুর দোকান প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকে। ব্যস্ত সময়ে তিনি টানা কয়েক ঘণ্টা বিরতি ছাড়াই রান্না করেন। 

তার দাবি, মাত্র তিন মিনিটেই এক প্লেট ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন। প্রতিদিন দোকানটিতে ২০০টিরও বেশি প্লেট বিক্রি হয়। প্রতি প্লেটের দাম প্রায় ১০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ টাকার কাছাকাছি।

তরুণ এই উদ্যোক্তার ভাষ্য, সব খরচ বাদ দিয়ে মাসে প্রায় ২০ হাজার ইউয়ান লাভ থাকে। মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় সাত লাখ টাকার সমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লুর আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও উপস্থাপনশৈলীর প্রশংসা করেছেন। কেউ কেউ বলছেন, সাধারণ একটি খাবারের দোকানকেও কীভাবে অভিনব উপায়ে জনপ্রিয় করে তোলা যায়, তার উদাহরণ হয়ে উঠেছেন এই তরুণ। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

অমিয়/

ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে...

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে...
ছবি: ইনস্টাগ্রামের পোস্ট থেকে

আখের রস কিনতে গিয়েছিলেন এক তরুণী। সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু রস বিক্রেতার আসল পরিচয় জানতে পেরে রীতিমতো বিস্মিত হয়ে যান তিনি।

টাটকা আখের রস হাতে পাওয়ার পর তরুণী জানতে পারেন, ফুটপাথে দাঁড়িয়ে রস বিক্রি করা ওই ব্যক্তি শুধু একজন বিক্রেতাই নন, তিনি একজন জনপ্রিয় নেটপ্রভাবীও। রাস্তার ধারের খাবার, দৈনন্দিন জীবন ও সংগ্রামের গল্প নিয়ে নিয়মিত ইনস্টাগ্রামে কনটেন্ট তৈরি করেন তিনি। সমাজমাধ্যমে তার অনুসারীর সংখ্যা প্রায় দেড় লাখ।

ঘটনাটি নিয়ে নিজের অভিজ্ঞতা এক্সে শেয়ার করেছেন এক তরুণী।

পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল আমি বাজারের একটি আখের রসের দোকানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দোকানের গায়ে লেখা একটি ইনস্টাগ্রাম আইডি চোখে পড়ে। প্রথমে ভেবেছিলাম, হয়তো মজা করেই লেখা হয়েছে। কৌতূহলবশত আইডিটি খুঁজে দেখি, অ্যাকাউন্টটিতে ১ লাখ ২৫ হাজার অনুসারী রয়েছে। তখন আমি বললাম, ‘ভাই, আপনি তো বেশ বড় একজন নেটপ্রভাবী!’

তরুণীর ভাষ্য, তার কথা শুনে বিক্রেতা হেসে উত্তর দেন, ‘তেমন কিছু না ম্যাডাম। আমি শুধু নিয়মিত ভিডিও পোস্ট করি। মানুষের ভালো লাগে বলেই হয়তো তারা অনুসরণ করেন।’

বিক্রেতার বিনয়ী উত্তর আরও বেশি মুগ্ধ করে তরুণীকে। তার মতে, ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে যে কোনো পেশাই ছোট নয় এবং পরিশ্রমী মানুষের পরিচয় কখনো বাহ্যিক অবয়ব দেখে বিচার করা উচিত নয়।

পোস্টটি দ্রুতই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ এতে প্রতিক্রিয়া জানান। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ প্রশংসা করেছেন আখের রস বিক্রেতার অধ্যবসায় ও সাফল্যের।

একজন মন্তব্য করেন, ‘আজকের যুগে প্রতিভার কোনো অভাব নেই। অনেকেই প্রতিদিনের কঠোর পরিশ্রমের পাশাপাশি সমাজমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবেও অসাধারণ কাজ করছেন।’

আরেকজন লেখেন, ‘অনেকে লাখ লাখ টাকা খরচ করেও এমন অনুগত অনুসারী গড়ে তুলতে পারেন না। অথচ এই আখের রস বিক্রেতা নিজের পরিশ্রম, আন্তরিকতা ও সাধারণ জীবনযাপনের গল্প দিয়েই মানুষের মন জয় করেছেন।’

শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নরায়ণপুরে সরকারি আবাসন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, গ্রেপ্তার এড়াতে তিনি একটি কাপড়ের দোকানের গুদামে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে ছিলেন।

শেষ পর্যন্ত সেখান থেকেই তাকে আটক করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি হাওড়ার উদয়নরায়ণপুরের বিলাসপুর এলাকায়। গ্রেপ্তার ব্যক্তির নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তৃণমূল কংগ্রেসের একজন স্থানীয় নেতা।

অভিযোগ রয়েছে, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ টাকা থেকে বেআইনিভাবে কমিশন বা ‘কাটমানি’ আদায় করা হয়েছিল। এ ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ব্রহ্মানন্দ চক্রবর্তীকে খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তবে গ্রেপ্তারের আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি স্থানীয় কাপড়ের দোকানে অভিযান চালায়।

সেখানেই সামনে আসে নাটকীয় দৃশ্য। অভিযোগ, দোকানের গুদামে রাখা শাড়ির বিশাল স্তূপের নিচে লুকিয়ে ছিলেন ওই তৃণমূল নেতা। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে যান। শাড়ির গাদা সরিয়ে তাকে বের করে আনার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা শাড়ির স্তূপ সরিয়ে এক ব্যক্তিকে বের করে আনছেন। স্থানীয়দের দাবি, ভিডিওতে দেখা ব্যক্তিই ব্রহ্মানন্দ চক্রবর্তী।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানায়, তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:০৫ পিএম
জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা
ভিডিও থেকে

অচেনা গন্তব্যে যাওয়ার সময় এখন অনেকেই জিপিএসের ওপর নির্ভর করেন। সঠিক পথ খুঁজে পেতে প্রযুক্তিটির জুড়ি নেই। তবে সম্প্রতি জিপিএসের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে এক বৃদ্ধা এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইনস্টাগ্রামের ‘আপ্লাস্টিকপ্ল্যান্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি লাল রঙের ব্যক্তিগত গাড়ি রেললাইনের ওপর দিয়ে চলছে। বিষয়টি নজরে আসার পর এক পুলিশ কর্মকর্তা গাড়িটির কাছে এগিয়ে যান। পরে গাড়ি থেকে এক বৃদ্ধাকে বেরিয়ে আসতে দেখা যায়।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের মাউন্ট বেকার স্টেশন এলাকায়। কোনো এক পর্যায়ে গাড়িটি রেললাইনে উঠে যায়, যার ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রেললাইনের ওপর বেশ কিছু দূর যাওয়ার পর গাড়িটি আটকে পড়ে। তখন চালক উপস্থিত লোকজনকে জানান, তিনি জিপিএসের নির্দেশনা অনুসরণ করছিলেন।

পরে উদ্ধারকারী দল গাড়িটি রেললাইন থেকে সরিয়ে নেয়। রেলপথ ও সংশ্লিষ্ট অবকাঠামোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

পুলিশ জানায়, বৃদ্ধা মাদক বা অ্যালকোহলের প্রভাবে ছিলেন বলে মনে হয়নি। তবে তাকে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছিল এবং প্রশ্নের উত্তর দিতে তিনি স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিচ্ছিলেন। ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং পরবর্তী পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়সজনিত বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির কারণেই তিনি জিপিএসের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে রেললাইনে উঠে পড়েছিলেন।

অমিয়/

পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:০৯ পিএম
পথচারীকে ধাক্কা দিয়ে তরুণীর হুমকি, ‘আমার স্বামী পুলিশ’
ছবি: সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত

গাড়ি চালিয়ে এক পথচারীর পায়ে আঘাত করার পর ক্ষমা চাওয়ার বদলে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। স্বামীর পুলিশ পরিচয়ের কথা উল্লেখ করে ওই পথচারীকে ধমক দিতে দেখা যায় তাকে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার সেক্টর–৬২ এলাকায়। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক পথচারী তরুণ অভিযোগ করছেন যে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তরুণী গাড়ি চালিয়ে তার পা ও পায়ের পাতায় আঘাত করেন। অভিযোগের জবাবে ক্ষমা না চেয়ে উল্টো ওই পথচারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন গাড়িচালক তরুণী।

ভিডিওতে গাড়িটির নম্বরপ্লেটও দেখা যায়, যা থেকে বোঝা যায় এটি হরিয়ানার নিবন্ধিত যানবাহন। অভিযোগকারী তরুণ ঘটনাটির ভিডিও ধারণ করতে করতে গাড়ির কাছে গেলে তরুণী দরজা খুলে তাকে হুমকি দিতে শুরু করেন।

ভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, ‘আমার স্বামী পুলিশে চাকরি করে। তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলে, তাই ধাক্কা লেগেছে।’

এ সময় পথচারী তরুণ পাল্টা প্রশ্ন করেন, তিনি সত্যিই রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন কি না। এরপর তিনি ক্যামেরা ঘুরিয়ে দেখান যে গাড়িটি রাস্তার এক পাশে পার্ক করা ছিল। তার দাবি, তিনি রাস্তার মাঝখান নয়, বরং পাশ দিয়েই হাঁটছিলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দুর্ঘটনার সঙ্গে তার স্বামীর পেশার সম্পর্ক কী এবং কেন তিনি পুলিশ পরিচয়কে প্রভাব খাটানোর উপায় হিসেবে ব্যবহার করলেন।

এক নেটিজেন মন্তব্য, ‘এটি চরম ঔদ্ধত্যের পরিচয়। একজন মানুষের পায়ে আঘাত লাগার পর সাধারণ সৌজন্য দেখানোর পরিবর্তে তিনি পুলিশি ক্ষমতার দাপট দেখাচ্ছেন।’

বিড়ালকে লাথি মেরে হাতেনাতে ফল!

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:৩৭ পিএম
বিড়ালকে লাথি মেরে হাতেনাতে ফল!
ছবি: সংগৃহীত

সিঁড়ির পাশে শুয়ে থাকা একটি বিড়ালকে লাথি মারার পর মুহূর্তেই বিপাকে পড়লেন এক তরুণী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি করিডরের দিকে যাচ্ছিলেন। এ সময় সিঁড়ির পাশে একটি ছোট বিড়ালকে শুয়ে থাকতে দেখে তিনি তার দিকে এগিয়ে যান। হঠাৎ করেই অসহায় প্রাণীটিকে লাথি মারেন।

লাথি খাওয়ার পরও বিড়ালটি চুপচাপ সিঁড়ির কাছেই বসে থাকে। তবে ঘটনার পরপরই বিপত্তি ঘটে ওই তরুণীর। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতেও দেখা যায় তাকে। পুরো ঘটনাটি নীরবে দেখছিল বিড়ালটি।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যদিও ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। কেউ এটিকে ‘কর্মফল’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের সমালোচনা করেছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিড়ালের প্রতি দুর্ব্যবহারের প্রতিশোধ যেন প্রকৃতিই নিয়েছে।’ 

আরেকজনের মন্তব্য, ‘মানবতা হারিয়ে যাচ্ছে, যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন ওই তরুণী।’

অমিয়/