জিন্স ও টপ পরে ঢাকার লোকাল বাসে উঠেছেন এক তরুণী। বাসে উঠার পর এক ব্যক্তি ওই তরুণীর পোশাক নিয়ে কটুক্তি করতে শুরু করেন। এরপর তরুণী কটুক্তিকারীকে জুতাপেটা করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে ঘটনাটি কোন দিন ঘটেছে তা জানা যায়নি।
ভিডিওতে দেখা গেছে, পোশাক নিয়ে সামনের ডান পাশে সিটে বসা টুপি পরা এক ব্যক্তি কটু কথা বলেন, এ সময় তরুণী প্রতিবাদ করে সামনে এগিয়ে যান। তিনি উত্তেজিত হয়ে বলতে থাকেন - তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি। এ সময় তরুণী তার দিকে আঙুল তুলে এগিয়ে যান। পরে পোশাক নিয়ে কটূ কথা বলা ব্যক্তি দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। এরপর ওই তরুণী পা থেকে জুতা খুলে ওই ব্যক্তিকে পেটান।
এরপর দেখা যায়, ওই ব্যক্তি তরুণীকে মারতে মারতে বাসের ইঞ্জিন কভারের উপর ফেলে দেন। পরে মেয়েটি উঠে লোকটি আবার জুতা দিয়ে পেটান।
ভাইরাল এই ভিডিওতে নেটিজনরা নানা মন্তব্য করছেন। কেউ মেয়েটিকে বাহবা জানাচ্ছেন, কেউ পোশাক নিয়ে কটু কথা বলার প্রতিবাদ জানাচ্ছেন, আবার কেউ তরুণীর সমালোচনা করছেন।
অমিয়/