টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে শুভ সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা রেখা টান দেওয়া শ্রীলঙ্কা। সিরিজ জেতার আশায় রয়েছে দুই দলই। কিন্তু শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেল সফরকারী শ্রীলঙ্কা।
চোটের কারণে ছিটকে গেছেন বাঁ-হাতি তারকা পেসার দিলশান মাদুশাঙ্কা। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আগামীকাল তাকে ছাড়াই খেলতে নামবে লঙ্কানরা।
চোটের কারণে তার ছিটকে যাওয়ার বিষয়টি লঙ্কান ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
ফেসবুকের সেই পোস্টে জানানো হয়, মাদুশাঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে পেশির টান অনুভব করায় মাঠ ছেড়েছিলেন তিনি। খেলা শেষে এমআরআই করা হলে সেখানে ধরা পড়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি।
এই সফরের বাকি কোনো ম্যাচেই তিনি আর অংশ নিচ্ছেন না। আপাতত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন মাদুশাঙ্কা।