বিশ্বকাপের ১৪তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তমে বেলা ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা আগে ব্যাট করতে চাই, কারণ আমরা দেখেছি গত কয়েকটি ম্যাচে এই ধরনের উইকেটে ব্যাটাররা কিছু রান তুলতে পেরেছে। আপনি চাইবেন আগে ব্যাট করতে। এই ধরনের উইকেটে যদি আপনি একটা স্কোর বোর্ডে তুলতে পারেন, তাহলে সেটা বোলারদের জন্য সহায়ক হবে এবং আমাদের বোলাররা এই টুর্নামেন্টে বেশ ভালো পারফর্ম করছে। এটা ছিল খুব অল্প সময়ের বিরতি, কিন্তু আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি। আমি মনে করি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছি। আমাদের দুটি পরিবর্তন আছে।’
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা ওলভার্ট, ‘সম্ভবত আমরা বল করতেই নেমে যেতাম। পরে কিছুটা শিশির পড়বে এবং আশা করছি তখন বল ব্যাটে ভালোভাবে আসবে।’
বাংলাদেশ একাদশ
রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটকিপার), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আকতার, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার
দক্ষিণ আফ্রিকা একাদশ
লরা ওলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনিকে বোশ, আনরিয়ে ডার্কসেন, মারিজান ক্যাপ, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লোয়ে ট্রায়ন, নাডিন ডি ক্লার্ক, মাসাবাতা ক্লাস, টুমি সেখুখুনে, ননকুলুলেকো এমলাবা
নিলয়/