গুজরাট টাইটান্সের অধিনায়ক অধিনায়ক শুভমান গিল স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানার মুখে পড়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই নিয়মভঙ্গের ঘটনা ঘটে।
আইপিএল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গুজরাট টাইটান্স নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হয়। ফলে আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী গিলকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এটি ছিল চলতি মৌসুমে তার দলের প্রথম অপরাধ।
তবে শাস্তির মধ্যেও মাঠের লড়াইয়ে নাটকীয় জয় তুলে নেয় গুজরাট। গতকালের হাই-স্কোরিং ম্যাচে শেষ বলে ১ রানের রোমাঞ্চকর জয় পায় তারা, যা ছিল তাদের এবারের আসরে প্রথম জয়।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত ২০৯ রানেই থেমে যায়। শেষ ওভারে নাটকীয়তা চরমে ওঠে। ডেভিস মিলার এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সিঙ্গেল নিতে অস্বীকৃতি জানান এবং শেষ বল মিস করেন।
আগামী রবিবার গুজরাট টাইটান্স মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টের। দিল্লি ক্যাপিটালস শনিবার খেলবে চেন্নাই সুপার কিংসের মাঠে।
অনিক/