বাংলাদেশে ‘এ’ ক্যাটাগরির জেলাগুলোর একটি হলো সাতক্ষীরা। কিন্তু এ জেলার রাস্তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। খুলনা-সাতক্ষীরা সড়ক, আশাশুনি, কলারোয়া, শ্যামনগরসহ তালা উপজেলার বিভিন্ন রাস্তার অবস্থা খুবই খারাপ। তালা উপজেলার ইসলামকাটি বদরমোড় থেকে মির্জাপুর পর্যন্ত রাস্তায় অনেক জায়গায় বড় গর্ত হয়েছে। ইসলামকাটি, খলিশখালী, বলরামপুরসহ কপোতাক্ষ নদের ওপারের বহু মানুষ এ রাস্তায় যাতায়াত করে। বিভিন্ন ব্যবসায়িক গাড়ি, যেমন- মাছ, কাঁচা সবজি ইত্যাদি বহনকারী গাড়ি চলাচল করে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হওয়ার ফলে মানুষসহ ব্যবসায়িক গাড়ি চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তাই ওই রাস্তাসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. দুদায়েভ আলিম
গণিত বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
mddudauvealimdudauve@gmail