বার্সেলোনার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রেখেছে ইন্টার মিলান। ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ে ইন্টার। নির্ধারিত ৯০ মিনিটের আগে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে ফ্রান্সেসকো আচেরবির গোলের বার্সেলোনার ফাইনাল স্বপ্নের সমাধি হয়ে যায়।
মঙ্গলবার (৬ মে) সান সিরোয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের রাতটা ছিল নাটকীয়তায় ভরপুর। জিততে জিততে হেরে গেছে বার্সেলোনা আর খাদের কিনারা থেকে প্রত্যাবর্তন করে অবিশ্বাস্য জয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইন্টার মিলান।
নাটকীয় সেই ম্যাচে দুর্দান্ত ভূমিকা রেখেছেন ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সোমার। সুইজারল্যান্ডের এই গোলকিপার ম্যাচের ১১৪ মিনিটে বাঁ দিক থেকে লামিনে ইয়ামালের নেওয়া শট ঠেকিয়ে দেন। যে শট খালি চোখে নিশ্চিত গোল মনে হচ্ছিল। পুরো শরীর পুরো শরীর ছুঁড়ে দিয়ে, আঙুলের ডগায় বলটিকে পোস্টের বাইরে ঠেলে দেন।
এই সেভটিকে অনেকেই বিশেষায়িত করছেন। সুইস গোলকিপার নিজেও বলছেন পরে যেটাকে সোমের নিজেই বলেন, ‘একটি বিশেষ সেভ।’
এই সেভেই বলা যায় ম্যাচে নিজেদের এগিয়ে থাকা অটুট থাকে ইন্টারের জন্য। এতেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ফাইনালে জায়গা করে নেয়।
ম্যাচ শেষে সোমের বলেন, ‘আমি খুব খুশি। এটা ছিল এক অবিশ্বাস্য ম্যাচ। দল দুর্দান্ত খেলেছে। ইয়ামালের শটটা ঠেকাতে পেরে আমি গর্বিত। ও দারুণ এক প্রতিভা, প্রায়ই ভিতরে ঢুকে শট নেয়। আমি জানি, সেটা ঠেকানো দরকার ছিল।’
সোমেরের অসাধারণ সাতটি সেভ, ইন্টারের প্রত্যাবর্তনের গল্প, বার্সেলোনার তরুণ প্রতিভাদের পরীক্ষা এবং সান সিরোর গর্জনে মঙ্গলবারের রাতটা হয়ে উঠল ফুটবলের এক জ্যান্ত কিংবদন্তি।










