মেজর লিগ ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন শিমরন হেটমায়ার। টানা তিন ম্যাচেই করলেন ম্যাচসেরা পারফরম্যান্স। আবারও শেষ ওভারে হাঁকালেন ছয়। সান ফান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে খেললেন ৩৭ বলে ৭৮ রানের ইনিংস। অপরাজিত থেকে দলকে এনে দিলেন জয়ের স্বাদও।
বুধবার (২ জুলাই) ফ্লোরিডার লডারহিলে আগে ব্যাটিং করে ইউনিকর্নস সংগ্রহ করে ১৬৮ রান। এই লক্ষ্য জবাব দিতে নেমে ৫৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসে সিয়াটল অর্কাস।
এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন হেটমায়ার। তার বিরোচিত ব্যাটিংয়েই ম্যাচের শেষ ওভারে ৪ উইকেটের জয় পায় অর্কাস। চলমানব আসরে যা কিনা তাদের টানা তৃতীয় জয়।
দ্রুত ৪ উইকেট হারানোর পর শিমরন হেটমায়ার আসেন ক্রিজে। নেমেই ৩ বলে মারেন দুই ছয়। সকল চাপকে তুড়ি মেরে উড়িয়ে খেলতে থাকেন নিজের স্বাভাবিক রূপে। পূর্ণ করেন ২৩ বলে ফিফটি। অর্ধশতক আদায়ের রানটিও
২৩ বলে ফিফটি পূর্ণ করেন একটি দারুণ সোজা ছক্কায়। তার ব্যাটেই ফিকে হয়ে যাওয়া জয়ের স্বপ্ন ফের উজ্জ্বল হতে থাকে জয়ের স্বপ্ন। শেষ ৩ ওভার অর্কাসদের জয়ের জন্য দরকার হয় ৩০ রান।
সেই কাজটি অনায়াসেই সেরে ফেলেন প্রতিপক্ষের বোলারদের পিটিয়ে। ব্রডি কোচকে ১ চার ও ১ ছয়ে মোট ১২ রান আদায় করেন ১৮তম ওভারে। ১৯তম ওভারে ১টি চার ও ৪ বার প্রান্ত বদলে আসে ৯ রান। শেষ ওভারে দরকার হয় ৮ রান। রোমারিও শেফার্ডের করা ২০তম ওভারের প্রথম বল ডট দিলেও দ্বিতীয় বলে ১০২ মিটার ৬ ও তৃতীয় বলে ২ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন হেটমায়ার।
উইন্ডিজ তারকা অপরাজিত ছিলেন ৩৭ বলে ৭৮ রানের ইনিংস খেলে। ইনিংসটি সাজিয়েছেন তিনি ৪টি চার ও ৭ ছয়ে। আগের দুটি ইনিংসেও প্রতিপক্ষের বেধড়ক বোলারদের বেধড়ক পিটিয়ে ছিলেন অপরাজিত। ৪০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসের পর খেলেন ২৬ বলে ৬৪ রান।
ধারাবাহিক ভালো ইনিংস নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রার্থনা আমাকে সহায়তা করে। আমি ও আমার স্ত্রী প্রচুর প্রার্থনা করি। এটা কিছুটা কাজে লাগে। পাশাপাশি চিন্তাভাবনায় পরিষ্কার থাকতে হয়। কারণ, একেক ম্যাচের পরিস্থিতি একেকরকম, মনে ভাবনা আসতেই পারে যে, ভিন্নভাবে খেলতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি চেষ্টা করছি যাতে অতিরিক্ত না ভাবি। স্রেফ চেষ্টা করছি মাঠে নেমে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে ও শট খেলতে, এখনও পর্যন্ত তা কজে দিচ্ছে।’