ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত যেভাবে ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার তদন্তে আরও সময় লাগবে দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
Nagad desktop

ইব্রাহিমোভিচের উপহার পেয়ে ঊচ্ছ্বসিত বুমরাহ

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০১:১২ পিএম
আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০১:৪৬ পিএম
ইব্রাহিমোভিচের উপহার পেয়ে ঊচ্ছ্বসিত বুমরাহ
ছবি : সংগৃহীত

সুইডেনের ফুটবল কিংবদন্তী জালাতান ইব্রাহিমোভিচের বড় ভক্ত ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। সুইডিশ তারকার কাছ থেকে ভারতের বুমরাহ পেয়েছেন এক বিশেষ উপহার। নিজের অটোগ্রাফসহ এসি মিলানের ১১ নম্বর জার্সি উপহার দিয়েছেন তিনি ভারতীয় তারকাকে।

বুমরাহকে উপহার দেওয়া সেই জার্সিতে ইব্রাহিমোভিচ লিখেছেন, ‘টু জাসপ্রিত! উইথ অল লাভ অ্যান্ড সাকসেস।’ 

দারুণ এই উপহার পেয়ে ঊচ্ছ্বসিত বুমরাহও। ঊচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ওহহু, শব্দ খুঁজে পাচ্ছি না। ভীষণ আনন্দিত।’

এই উপহার প্রাপ্তিতে ভূমিকা রাখায় ধন্যবাদ পেয়েছেন বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশনও।

২০২৩ সালে ইব্রাহিমোভিচ যখন অবসর নেন, তখন এই কিংবদন্তীকে অনুপ্রেরণার উৎসব হিসেবে উল্লেখ করেছেন বুমরাহ। ইব্রার বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বুমরাহ লিখেছিলেন, ‘আমাকে সব সময় অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং সিংহের মতো লড়াই করার মানসিকতা শেখানোর জন্য ধন্যবাদ।’

ফুটবলের প্রতি অধিকাংশ ক্রিকেটারই একটা বিশেষ অনুরাগ রয়েছে। বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলের ভক্ত প্রায় সব ক্রিকেটারই। সেই হিসেবে ইব্রার ভক্ত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার বুমরাহর জন্যেও। 

নিলয়/

যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০১ পিএম
যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে মূল আয়োজক যুক্তরাষ্ট্র। বড় জয়ের পর কোনো একক খেলোয়াড়ের প্রশংসায় না মেতে, দলের সম্মিলিত প্রচেষ্টাকেই এগিয়ে রাখছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো, গাইলেন ঐক্যের গান। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি জানান, কোনো ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং ‘দলগত মানসিকতা’র কারণেই এই দুর্দান্ত জয় সম্ভব হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ম্যাচে চার গোল করার কীর্তি গড়ল। দলের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড বালোগান। এর মাধ্যমে ১৯৩০ সালের বিশ্বকাপের পর প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চের এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন তিনি।

ম্যাচে বালোগান, ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং ওয়েস্টন ম্যাককেনির মতো তারকারা অসাধারণ পারফরম্যান্স করলেও পচেত্তিনো পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফদের যৌথ প্রচেষ্টাকেই বাহবা দিয়েছেন।

গ্যালারির দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোচ বলেন, ‘এটি ছিল একটি সম্মিলিত প্রচেষ্টা। সমর্থকরা আজ দুর্দান্ত ছিলেন, তাদের এই শক্তি আমাদের অনুপ্রাণিত করেছে। সমর্থকরা যদি এভাবে পাশে থাকেন, তবে আমরা আরও অসাধারণ কিছু করতে পারব।’

প্যারাগুয়ের বিপক্ষে এই সহজ জয় যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের শক্তির জানান দিলেও, দলের অন্যতম সেরা তারকা পুলিসিচের ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কাফ ইনজুরির (পায়ের পেশিতে আঘাত) কারণে প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলছে যুক্তরাষ্ট্র। গ্রুপে তাদের  অপরদুই প্রতিপক্ষ- তুরস্ক এবং অস্ট্রেলিয়া।

পাপ্পু/অনিক/

ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে?

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে?
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের প্রস্তুতিতে অপ্রত্যাশিত ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। গতকাল দলটির কানসাস সিটিতে পৌঁছানোর আগেই তাদের অনুশীলনের সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।

ইংল্যান্ডের অনুশীলন কেন্দ্র সোউপ সকার ভিলেজে সরঞ্জাম পৌঁছে দেওয়ার পথে ব্যবহৃত কয়েকটি যানবাহনে চুরি হয়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ফুটবল, বুট এবং অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক কত পরিমাণ সরঞ্জাম খোয়া গেছে, তা বর্তমানে যাচাই করছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

প্রধান কোচ থমাস টুখেল এবং তার দল শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা ছিল। তাদের আগমনের আগেই অনুশীলন সরঞ্জামগুলো ক্যাম্পে পৌঁছে যাওয়ার কথা ছিল। শুক্রবার রাতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং তদন্তের অংশ হিসেবে এফএর সঙ্গে কাজ করছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এই চুরির ঘটনা ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর আগে আজ দলের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনিক/

গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম
গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২
অনুশীলনে ইংল্যান্ড দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স

আসন্ন বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। যুক্তরাষ্ট্রের বেইস ক্যাম্প ক্যানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে থমাস টুখেলের দল। খোয়া গেছে ফুটবলারদের অনুশীলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম।

শনিবার (১৩ জুন) বিকেলে কোচ থমাস টুখেল ও তার শিষ্যদের ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। তাদের আগমনের আগেই সব সরঞ্জাম বেইস ক্যাম্পে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)।

কিন্তু ক্যানসাস সিটির 'সোয়োপ সকার ভিলেজ' প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে সরঞ্জাম বহনকারী কয়েকটি গাড়িতে হামলা চালায় চোরেরা। গাড়িগুলোর একাংশ ভেঙে ভেতর থেকে মালামাল লুট করা হয়।

ঠিক কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি এফএ। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অনুশীলনের জন্য নির্ধারিত অফিশিয়াল ফুটবল (বল), খেলোয়াড়দের বুট, অনুশীলনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

শুক্রবার (১২ জুন) রাতে ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ কর্মকর্তারা দ্রুত সোয়োপ সকার ভিলেজে ছোটেন এবং তদন্ত শুরু করেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে এফএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি-লায়ন্সরা।

আমান/

শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:০১ পিএম
শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি
ছবি: সংগৃহীত

কেবল টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়াতে হাইতি বিশ্বকাপে আসেনি। বরং নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। শুক্রবার (১২ জুন) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে।

কোচ মিগনের মনে আত্মবিশ্বাস থাকলেও ‘সি’ গ্রুপে শক্তির বিচারে হাইতি বেশ পিছিয়ে। আগামীকাল (১৩ জুন) বোস্টনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল।

গ্রুপে হাইতির অপর দুই প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছেন না মিগনে। তার সাফ কথা, জিততে হলে প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করতে হবে, এটাই ফুটবলের মূল সমীকরণ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমি আশা করি আমরা এই টুর্নামেন্টের অন্যতম বড় চমক হতে পারব। ফুটবল মূলত একটি খেলা, যেখানে দিনশেষে একজন হারে আর একজন জেতে। আমরা যদি ম্যাচ জিততে চাই, তবে সামনে কে আছে তা না ভেবে আমাদের গোল করতে হবে।’

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি, যারা ‘দ্য গ্রেনাডিয়ার্স’ নামেও পরিচিত। সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরেছিল তারা। চলতি আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে নিউজিল্যান্ডের পর হাইতিই র‍্যাঙ্কিংয়ে (৮৩) সবচেয়ে পিছিয়ে থাকা দল।

পুরোনো ইতিহাস টেনে মিগনে বলেন, ‘১৯৭৪ সালে আমরা বিশ্বকাপে প্রথম গোল করার স্বাদ পেয়েছিলাম, কিন্তু সেটা ছিল আজ থেকে ৫২ বছর আগের কথা। আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ৫২ বছর পর আমরা আবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এবার আমাদের লক্ষ্য পরবর্তী রাউন্ড নিশ্চিত করার জন্য গোল করা এবং ম্যাচ জেতা।’

শনিবার স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার পর আগামী সপ্তাহে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে হাইতি। আর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মরক্কোর।

পাপ্পু/অনিক/

যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪১ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:২৮ পিএম
যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরগুলোর অন্যতম, যা এবার অনুষ্ঠিত হচ্ছে তিনটি আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এসেছে নতুন উত্তেজনা ও প্রত্যাশা।

বিশ্বকাপ ঘিরে প্রকাশিত বিভিন্ন ছবি ও দৃশ্যে ফুটে উঠেছে আধুনিক স্টেডিয়াম, রঙিন সমর্থকদের উচ্ছ্বাস এবং অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল সংস্কৃতি। 

প্রতিটি ছবি শুধু একটি মুহূর্ত নয়, বরং বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ উৎসবের আবহ, আবেগ এবং প্রতিযোগিতার অনন্য গল্প তুলে ধরে।

দেখুন কয়েকটি ছবি-