ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়েছে ২ ঘন্টা ২০ মিনিট। বৃষ্টির থামার পর খেলা শুরু হলেও, ফের হানা দেয় বৃষ্টি। এত করে নিরবিচ্ছিন্ন খেলা হতে পারেনি মাঠে। তবে যতটুকু হয়েছে তাতে বৃষ্টি আম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়েছে ২ ঘন্টা ২০ মিনিট। বৃষ্টির থামার পর খেলা শুরু হলেও, ফের হানা দেয় বৃষ্টি। এত করে নিরবিচ্ছিন্ন খেলা হতে পারেনি মাঠে। তবে যতটুকু হয়েছে তাতে বৃষ্টি আইনে ১৪ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ইনে ১৪ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তুমুল বৃষ্টি বাধায় খেলা নির্ধারিত হয় ৯ ওভারে। কিন্তু ৭.৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ৯৭ রান করার পর আবারও নামে বৃষ্টি। এরপর আর মাঠে নামতে পারেনি প্রোটিয়ারা।
বৃষ্টি আইনে নতুন ইংল্যান্ডের লক্ষ্য নির্ধারণ করা হয়। ৫ ওভারে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৯। তবে সেটি করতে পারেনি ব্রুকের দল। ৫ ওভারে ৫ উইকেটে ৫৪ রানে থেমেছে তাদের ইনিংস। ডিএলএস আইনে ১৫ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম। ডনোভান ফেরেইরা অপরাজিত ছিলেন ১১ বলে ২৫ রানে। ইংল্যান্ডের হয়ে জোড়া উইকেট শিকার করেন লুক উড।
বৃষ্টি আইনে পাওয়া নতুন লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ফিল সল্টের উইকেট হারায় ইংলিশরা কাগিসো রাবাদার বলে। উইকেট হারালেও প্রথম ওভারে আসে ১৩ রান। কিন্তু বাকি ৪ ওভারে ৫৮ রানের চাপ সামাল দেওয়া সম্ভব হয়নি। বাটলারের ১১ বলে ২৫ রানও যথেষ্ট ছিল না।
অধিনায়ক ব্রুক ৪ বলে শূন্য রানে আউট হন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রথম ডাক।
বৃষ্টি আইনে ১৫ রানে জিতে ম্যাচসেরা হয়েছেন ১১ বলে ২৫ রান করে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকার ডনোভান ফেরেইরা হয়েছেন ম্যাচসেরা।
আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
নিলয়/