ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত যেভাবে ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার তদন্তে আরও সময় লাগবে দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
Nagad desktop

জয়সওয়ালের পর গিলের শতকে রানের পাহাড় গড়ল ভারত

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম
জয়সওয়ালের পর গিলের শতকে রানের পাহাড় গড়ল ভারত
ছবি : সংগৃহীত

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে ভারত। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন অধিনায়ক শুভমান গিলও। 

উইন্ডিজ বোলারদের পিটিয়ে ১৬ চার ও ২ ছক্কায় ১২৯ রানের ইনিংস খেলেছেন গিল। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। তাকে আর আউট করতে পারেনি সফরকারীরা। 

২ উইকেটে ৩১৮ রানে প্রথম দিন শেষ করা ভারত শুরু করে দ্বিতীয় দিনের খেলা। দিনের শুরুতেই রানআউট হয়ে ফিরে যান ১৭৫ রান করা জয়সওয়াল। 

জয়সওয়ালের বিদায়ের পর গিলকে সঙ্গে দেন নিতিশ কুমার রেড্ডি (৪৩) ও ধ্রুব জুরেল (৪৪)। নিতিশ আউট হন ওয়ারিকানের বলে দলীয় ৪১৬ রাবনে। চতুর্থ উইকেটের পতন হয় তার বিদায়ে। উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ বোল্ড করেন ধ্রুব জুরেলকে দলীয় ৫১৮ রানে। পঞ্চম উইকেট হারানো ভারত সেখানেই ইনিংস ঘোষণা করে দেয়।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন জোমেল ওয়ারিকান ও ১ উইকেট পেয়েছেন রস্টন চেজ। এরপর ব্যাটিং করতে নেমে এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত সফরকারীদের বোর্ডে যোগ হয়েছে ১ উইকেটে ৭৫ রান। রবীন্দ্র জাদেজার বলে ১০ রান করে বিদায় নিয়েছেন জন ক্যাম্পবেল। ট্যাগনারাইন চন্দরপল ২৮ ও ৩২ রানে অপরাজিত আছেন আলিক অ্যাথানেইজ।

নিলয়/

ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে?

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে?
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের প্রস্তুতিতে অপ্রত্যাশিত ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। গতকাল দলটির কানসাস সিটিতে পৌঁছানোর আগেই তাদের অনুশীলনের সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।

ইংল্যান্ডের অনুশীলন কেন্দ্র সোউপ সকার ভিলেজে সরঞ্জাম পৌঁছে দেওয়ার পথে ব্যবহৃত কয়েকটি যানবাহনে চুরি হয়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ফুটবল, বুট এবং অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক কত পরিমাণ সরঞ্জাম খোয়া গেছে, তা বর্তমানে যাচাই করছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

প্রধান কোচ থমাস টুখেল এবং তার দল শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা ছিল। তাদের আগমনের আগেই অনুশীলন সরঞ্জামগুলো ক্যাম্পে পৌঁছে যাওয়ার কথা ছিল। শুক্রবার রাতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং তদন্তের অংশ হিসেবে এফএর সঙ্গে কাজ করছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এই চুরির ঘটনা ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর আগে আজ দলের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনিক/

গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম
গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২
অনুশীলনে ইংল্যান্ড দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স

আসন্ন বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। যুক্তরাষ্ট্রের বেইস ক্যাম্প ক্যানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে থমাস টুখেলের দল। খোয়া গেছে ফুটবলারদের অনুশীলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম।

শনিবার (১৩ জুন) বিকেলে কোচ থমাস টুখেল ও তার শিষ্যদের ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। তাদের আগমনের আগেই সব সরঞ্জাম বেইস ক্যাম্পে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)।

কিন্তু ক্যানসাস সিটির 'সোয়োপ সকার ভিলেজ' প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে সরঞ্জাম বহনকারী কয়েকটি গাড়িতে হামলা চালায় চোরেরা। গাড়িগুলোর একাংশ ভেঙে ভেতর থেকে মালামাল লুট করা হয়।

ঠিক কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি এফএ। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অনুশীলনের জন্য নির্ধারিত অফিশিয়াল ফুটবল (বল), খেলোয়াড়দের বুট, অনুশীলনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

শুক্রবার (১২ জুন) রাতে ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ কর্মকর্তারা দ্রুত সোয়োপ সকার ভিলেজে ছোটেন এবং তদন্ত শুরু করেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে এফএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি-লায়ন্সরা।

আমান/

শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:০১ পিএম
শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি
ছবি: সংগৃহীত

কেবল টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়াতে হাইতি বিশ্বকাপে আসেনি। বরং নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। শুক্রবার (১২ জুন) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে।

কোচ মিগনের মনে আত্মবিশ্বাস থাকলেও ‘সি’ গ্রুপে শক্তির বিচারে হাইতি বেশ পিছিয়ে। আগামীকাল (১৩ জুন) বোস্টনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল।

গ্রুপে হাইতির অপর দুই প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছেন না মিগনে। তার সাফ কথা, জিততে হলে প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করতে হবে, এটাই ফুটবলের মূল সমীকরণ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমি আশা করি আমরা এই টুর্নামেন্টের অন্যতম বড় চমক হতে পারব। ফুটবল মূলত একটি খেলা, যেখানে দিনশেষে একজন হারে আর একজন জেতে। আমরা যদি ম্যাচ জিততে চাই, তবে সামনে কে আছে তা না ভেবে আমাদের গোল করতে হবে।’

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি, যারা ‘দ্য গ্রেনাডিয়ার্স’ নামেও পরিচিত। সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরেছিল তারা। চলতি আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে নিউজিল্যান্ডের পর হাইতিই র‍্যাঙ্কিংয়ে (৮৩) সবচেয়ে পিছিয়ে থাকা দল।

পুরোনো ইতিহাস টেনে মিগনে বলেন, ‘১৯৭৪ সালে আমরা বিশ্বকাপে প্রথম গোল করার স্বাদ পেয়েছিলাম, কিন্তু সেটা ছিল আজ থেকে ৫২ বছর আগের কথা। আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ৫২ বছর পর আমরা আবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এবার আমাদের লক্ষ্য পরবর্তী রাউন্ড নিশ্চিত করার জন্য গোল করা এবং ম্যাচ জেতা।’

শনিবার স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার পর আগামী সপ্তাহে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে হাইতি। আর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মরক্কোর।

পাপ্পু/অনিক/

যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪১ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:২৮ পিএম
যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরগুলোর অন্যতম, যা এবার অনুষ্ঠিত হচ্ছে তিনটি আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এসেছে নতুন উত্তেজনা ও প্রত্যাশা।

বিশ্বকাপ ঘিরে প্রকাশিত বিভিন্ন ছবি ও দৃশ্যে ফুটে উঠেছে আধুনিক স্টেডিয়াম, রঙিন সমর্থকদের উচ্ছ্বাস এবং অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল সংস্কৃতি। 

প্রতিটি ছবি শুধু একটি মুহূর্ত নয়, বরং বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ উৎসবের আবহ, আবেগ এবং প্রতিযোগিতার অনন্য গল্প তুলে ধরে।

দেখুন কয়েকটি ছবি-

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৪৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:০০ পিএম
প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে উড়ন্ত সূচনা মূল আয়োজক যুক্তরাষ্ট্রের। আজ (১‌৩ জুন) সকালে ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

খেলার শুরুতেই আধিপত্য বিস্তার করে যুক্তরাষ্ট্র। ম্যাচের মাত্র সপ্তম মিনিটে আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় তারা। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনির একটি কাট-ব্যাক রুখে দিতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিলা।

যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের গতি ও ধার সামলাতে হিমশিম খায় প্যারাগুয়ের রক্ষণভাগ। ফলস্বরূপ প্রথমার্ধ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের হয়ে ৩১ মিনিটে ও বিরতির বাঁশির আগে দুটি চমৎকার গোল করেন স্ট্রাইকার ফোলারিন বালোগান।

বিরতির পর মার্কিন কোচ মরিসিও পচেত্তিনো তার দলের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিককে মাঠ থেকে তুলে নেন। ফলে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র আর গোলের ব্যবধান বাড়াতে পারছিল না।

ম্যাচের ৭৪ মিনিটে প্যারাগুয়ের বদলি খেলোয়াড় মাউরিসিও একটি গোল শোধ করেন। তবে ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। খেলা শেষের ঠিক আগ মুহূর্তে, রেফারি শেষ বাঁশি বাজানোর কয়েক সেকেন্ড আগে, জিওভানি রেইনা যুক্তরাষ্ট্রের হয়ে চতুর্থ গোলটি করেন। ফলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

পাপ্পু/অনিক/