ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে কর্মসূচি নিয়েছে সরকার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয় মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২ যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১ ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি বোয়ালমারীতে মাদকের বিরুদ্ধে ‘মিনি ফুটবল বিশ্বকাপ’ উদ্বোধন আসামে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত শরীয়তপুরে নারীকে চুল কেটে, আলকাতরা মেখে খুঁটিতে বেঁধে রাখল প্রতিপক্ষ নগরীর কোলাহলমুক্ত সবুজ উদ্যান রমনা চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত লাইনে বিড়াল ঢুকে পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল গাজীপুর পোশাক কারখানায় আগুন কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নিখোঁজ নাটকের অবসান, ‘গুপ্ত’ ছিলেন শিবির নেতা জিসান! যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২
Nagad desktop

মায়ামিতে বাতিল বার্সা-ভিয়ারিয়াল ম্যাচ

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম
মায়ামিতে বাতিল বার্সা-ভিয়ারিয়াল ম্যাচ
ছবি : সংগৃহীত

অনেক গুঞ্জনকে সত্যি করে আমেরিকার মাটিতে প্রথমবার লা লিগার ম্যাচটি চূড়ান্ত হয়েছিল। বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটির ভেন্যু নির্ধারিত হয়েছিল মায়ামির হার্ড রক স্টেডিয়াম। কিন্তু শেষ পর্যন্ত বাতিল হলো অব্যাহত প্রতিবাদের মুখে। যদিও শোনা যাচ্ছে আর্থিক সংকটের কথাও।

গত আগস্টে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) মায়ামিতে লা লিগার একটি ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও, স্পেনজুড়ে তীব্র বিরোধিতার মুখে পড়ে সিদ্ধান্তটি। প্রতিবাদস্বরূপ দেশটির শীর্ষ ফুটবলাররা ম্যাচ শুরুর প্রথম ১৫ সেকেন্ড মাঠে স্থির দাঁড়িয়ে থেকে নিজেদের অবস্থান জানান।

ম্যাচটির প্রোমোটার প্রতিষ্ঠান রিলেভেন্ট জানায়, পর্যাপ্ত প্রস্তুতির সময় না থাকায় ম্যাচটি মায়ামিতে আয়োজন সম্ভব হচ্ছে না। একইসঙ্গে লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের অভ্যন্তরীণ অনিশ্চয়তা ও বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ম্যাচটি এখন ভিয়ারিয়ালের নিজস্ব মাঠ, এস্তাদিও দে লা সেরামিকায় অনুষ্ঠিত হবে।

লা লিগা এই সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, এটি স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য একটি বড় ধাক্কা। সংস্থাটির মতে, স্পেনের বাইরে অফিসিয়াল লিগ ম্যাচ আয়োজন করা লা লিগার বিশ্বব্যাপী প্রসার ও রাজস্ব বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারত।

বার্সেলোনা ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই সিদ্ধান্তকে সম্মান ও মেনে নিচ্ছে। তবে একইসঙ্গে ক্লাবটি এটিকে যুক্তরাষ্ট্রে লা লিগার বাজার সম্প্রসারণের একটি হারানো সুযোগ বলেও মনে করছে।

এদিকে, স্প্যানিশ ফুটবল বিশ্লেষক গুইলেম বালাগে বলেন, ‘যতদিন হাভিয়ের তেবাস লা লিগার সভাপতি থাকবেন, তিনি একদিন না একদিন দেশের বাইরে লিগ ম্যাচ আয়োজন করেই ছাড়বেন।’ 

তার মতে, এই ম্যাচ বাতিলের পেছনে মূলত আর্থিক অনিশ্চয়তা কাজ করেছে। তিনি জানান, ‘ভিয়ারিয়াল বলছিল তারা কোনো টাকা পাচ্ছে না, আর বার্সা বলছিল, বিমানে উঠলেই টাকা আসবে—সবকিছুই ছিল বিভ্রান্তিকর।’

উল্লেখ্য, ইউরোপের শীর্ষ কোনো লিগের অফিসিয়াল ম্যাচ এখনো ইউরোপের বাইরে অনুষ্ঠিত হয়নি। তবে স্প্যানিশ সুপার কাপ গত কয়েক মৌসুম ধরে সৌদি আরবে অনুষ্ঠিত হয়ে আসছে।

নিলয়/

‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে প্যারাগুয়ে। তবে ফেরার ম্যাচটি মোটেও সুখকর হয়নি লাতিন আমেরিকার এই দলটির। আজ (১৩ জুন) যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু তাদের। ম্যাচ শেষে প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো এই হারকে বলেছেন একটি ‘কষ্টদায়ক শিক্ষা’।

বিশ্বকাপে ফেরার বহু প্রতীক্ষিত ম্যাচটিতে প্যারাগুয়েকে রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের গতি ও আগ্রাসী ফুটবলের সামনে মাঠের প্রতিটি প্রান্তেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের।

‘ডি’ গ্রুপের ম্যাচ শেষে আলফারো বলেন, ‘যুক্তরাষ্ট্র একদম ন্যায্য এবং পরিষ্কার ব্যবধানে জিতেছে। তারা আমাদের থেকে কৌশলগত, কারিগরি এবং শারীরিকভাবে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের মতো মঞ্চে আবেগকে একপাশে সরিয়ে রাখতে হয়। এখানে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একাগ্রতা এবং খুঁটিনাটি ভুলত্রুটি এড়িয়ে চলা।’

চার গোল হজম করলেও গ্রুপ পর্ব পার হওয়ার আশা এখনই ছেড়ে দিচ্ছেন না এই আর্জেন্টাইন কোচ। গোল ব্যবধানের চেয়ে পয়েন্ট অর্জনই প্যারাগুয়ের ভাগ্য নির্ধারণ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় পয়েন্ট পাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। বিশ্বকাপ আজ কেবল শুরু হলো, আজই শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে প্যারাগুয়ের পরবর্তী ম্যাচ তুরস্কের বিপক্ষে এবং শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

পাপ্পু/অনিক/

ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪১ পিএম
ভয়ই ব্রাজিলকে সতর্ক রাখবে: আনচেলত্তি
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন তিনি। তবুও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের পর্দা ওঠার আগে তার মতো অভিজ্ঞ কোচের বুকেও এক চিলতে ভয়ের কাঁপন জাগে। তবে এই ভয়কে তিনি বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

বিশ্বকাপ অভিযান শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, ‘স্নায়ুচাপ কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি প্রয়োজনীয় সতর্কবার্তা। বিশেষ করে মরক্কোর মতো দলের বিপক্ষে, যারা গত বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে খেলে বিশ্বকে চমকে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আপনার মনে যদি ভয় না থাকে এবং আপনি যদি অসতর্ক থাকেন, তবে সামনে সিংহ দেখলেও তাকে বিড়াল মনে করে ভুল করতে পারেন। ভয় মূলত আপনার জীবন বাঁচাতে পারে। সর্বদা সতর্ক এবং মনোযোগী থাকা ভালো, যাতে দল মাঠে একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিতে পারে এবং কোনো আকস্মিক ধাক্কার শিকার না হয়।’

ইতিহাসের একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জয়ের কীর্তি রয়েছে আনচেলত্তির। এবার তার কাঁধে দায়িত্ব ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার। বিশ্বকাপের এই বিশাল মঞ্চের চাপকে ভয় না পেয়ে বরং উপভোগ করতে চান তিনি।

আনচেলত্তি বলেন, ‘আমি এই মুহূর্তটিকে আনন্দের সাথে উপভোগ করতে চাই, কারণ এটি আমার জীবনের গল্পে একটি চমৎকার অধ্যায়। আমার খুব ভালো লাগছে। আশা করি এই দলকে সফল করতে যে ধরনের কাজ করা প্রয়োজন, তা আমি করতে পারব।’

বাংলাদেশ সময় রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা।

পাপ্পু/অনিক/

যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০১ পিএম
যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে মূল আয়োজক যুক্তরাষ্ট্র। বড় জয়ের পর কোনো একক খেলোয়াড়ের প্রশংসায় না মেতে, দলের সম্মিলিত প্রচেষ্টাকেই এগিয়ে রাখছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো, গাইলেন ঐক্যের গান। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি জানান, কোনো ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং ‘দলগত মানসিকতা’র কারণেই এই দুর্দান্ত জয় সম্ভব হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ম্যাচে চার গোল করার কীর্তি গড়ল। দলের হয়ে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড বালোগান। এর মাধ্যমে ১৯৩০ সালের বিশ্বকাপের পর প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চের এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন তিনি।

ম্যাচে বালোগান, ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং ওয়েস্টন ম্যাককেনির মতো তারকারা অসাধারণ পারফরম্যান্স করলেও পচেত্তিনো পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফদের যৌথ প্রচেষ্টাকেই বাহবা দিয়েছেন।

গ্যালারির দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোচ বলেন, ‘এটি ছিল একটি সম্মিলিত প্রচেষ্টা। সমর্থকরা আজ দুর্দান্ত ছিলেন, তাদের এই শক্তি আমাদের অনুপ্রাণিত করেছে। সমর্থকরা যদি এভাবে পাশে থাকেন, তবে আমরা আরও অসাধারণ কিছু করতে পারব।’

প্যারাগুয়ের বিপক্ষে এই সহজ জয় যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের শক্তির জানান দিলেও, দলের অন্যতম সেরা তারকা পুলিসিচের ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। কাফ ইনজুরির (পায়ের পেশিতে আঘাত) কারণে প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলছে যুক্তরাষ্ট্র। গ্রুপে তাদের  অপরদুই প্রতিপক্ষ- তুরস্ক এবং অস্ট্রেলিয়া।

পাপ্পু/অনিক/

গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৩২ পিএম
গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২
অনুশীলনে ইংল্যান্ড দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স

আসন্ন বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির। যুক্তরাষ্ট্রের বেইস ক্যাম্প ক্যানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে থমাস টুখেলের দল। খোয়া গেছে ফুটবলারদের অনুশীলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম।

শনিবার (১৩ জুন) বিকেলে কোচ থমাস টুখেল ও তার শিষ্যদের ক্যানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে। তাদের আগমনের আগেই সব সরঞ্জাম বেইস ক্যাম্পে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)।

কিন্তু ক্যানসাস সিটির 'সোয়োপ সকার ভিলেজ' প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে সরঞ্জাম বহনকারী কয়েকটি গাড়িতে হামলা চালায় চোরেরা। গাড়িগুলোর একাংশ ভেঙে ভেতর থেকে মালামাল লুট করা হয়।

ঠিক কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি এফএ। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অনুশীলনের জন্য নির্ধারিত অফিশিয়াল ফুটবল (বল), খেলোয়াড়দের বুট, অনুশীলনে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

শুক্রবার (১২ জুন) রাতে ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ কর্মকর্তারা দ্রুত সোয়োপ সকার ভিলেজে ছোটেন এবং তদন্ত শুরু করেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে এফএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে থ্রি-লায়ন্সরা।

আমান/

শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:০১ পিএম
শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি
ছবি: সংগৃহীত

কেবল টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়াতে হাইতি বিশ্বকাপে আসেনি। বরং নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। শুক্রবার (১২ জুন) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে।

কোচ মিগনের মনে আত্মবিশ্বাস থাকলেও ‘সি’ গ্রুপে শক্তির বিচারে হাইতি বেশ পিছিয়ে। আগামীকাল (১৩ জুন) বোস্টনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুই দল।

গ্রুপে হাইতির অপর দুই প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। তবে প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছেন না মিগনে। তার সাফ কথা, জিততে হলে প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করতে হবে, এটাই ফুটবলের মূল সমীকরণ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমি আশা করি আমরা এই টুর্নামেন্টের অন্যতম বড় চমক হতে পারব। ফুটবল মূলত একটি খেলা, যেখানে দিনশেষে একজন হারে আর একজন জেতে। আমরা যদি ম্যাচ জিততে চাই, তবে সামনে কে আছে তা না ভেবে আমাদের গোল করতে হবে।’

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি, যারা ‘দ্য গ্রেনাডিয়ার্স’ নামেও পরিচিত। সেবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরেছিল তারা। চলতি আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে নিউজিল্যান্ডের পর হাইতিই র‍্যাঙ্কিংয়ে (৮৩) সবচেয়ে পিছিয়ে থাকা দল।

পুরোনো ইতিহাস টেনে মিগনে বলেন, ‘১৯৭৪ সালে আমরা বিশ্বকাপে প্রথম গোল করার স্বাদ পেয়েছিলাম, কিন্তু সেটা ছিল আজ থেকে ৫২ বছর আগের কথা। আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ৫২ বছর পর আমরা আবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এবার আমাদের লক্ষ্য পরবর্তী রাউন্ড নিশ্চিত করার জন্য গোল করা এবং ম্যাচ জেতা।’

শনিবার স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার পর আগামী সপ্তাহে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে হাইতি। আর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মরক্কোর।

পাপ্পু/অনিক/