ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
‘নতুন পুরাতন মিলিয়ে ভালোই বোর্ড হবে’ শাহজালালের কার্গো শেডে আগুন শূন্যরেখায় মানবেতর জীবন শিকলবাহায় হত‍্যাকারীদের ফাঁসির দাবিতে মরদেহ নিয়ে মহাসড়কে বিক্ষোভ অ্যালামনাই প্ল্যাটফর্ম ০২০৪ ব্যাচের বন্ধুদের ঈদ পরবর্তী পুনর্মিলনী মায়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্ট আটক ৫২ মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন সরকারকে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের প্রথমবার এআই তৈরি করল ‘সুপার-ভ্যাকসিন’ হাদি হত্যা মামলার বাদীকে নিয়ে বোনের প্রশ্ন? জয়পুরহাট সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার রাজনীতি এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে: মির্জা ফখরুল হজ শেষে দেশে ফিরলেন ২৯,৬৯৪ হাজি নারায়ণগঞ্জে ১৭ বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত হান্নানের বিরুদ্ধে চাঁদা দাবির তথ্য ফাঁস, ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ নায়িকা মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট, শেষ দেখে নেওয়ার হুমকি! দোয়া গুরুত্বপূর্ণ এক ইবাদত সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা কটাক্ষের শিকার আনুশকা কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম চট্টগ্রামে কাফনের কাপড় পরে যুবলীগের বিক্ষোভ মিছিল হরোস্কোপের গোলকধাঁধায় ভবিষ্যৎ ভাবনা বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী দিনে দিনেই ঘুরে আসুন মৈনট ঘাট থেকে পাবনায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী
Nagad desktop

রোগীর নাক থেকে বেরোল দেড় শতাধিক জীবন্ত পোকা

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম
রোগীর নাক থেকে বেরোল দেড় শতাধিক জীবন্ত পোকা
ছবি : সংগৃহীত

রোগীর নাকের ভেতরে দেড় শতাধিক জীবন্ত পোকা দেখে চমকে গেলেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

জানা যায়, গত বছরের অক্টোবর থেকেই শরীর ভাল ছিল না ওই রোগীর। চলতি ফেব্রুয়ারির প্রথম দিকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রোগীর মুখ ফুলে যায়, নাক থেকে রক্ত পড়া শুরু হয়। অবস্থা সঙ্কটাপন্ন হলে এইচসিএ ফ্লোরিডা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

এরপর হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করে হতবাক হয়ে যান।

হাসপাতালের চিকিৎসক ডেভিড কার্লসন বলেন, ‘রোগীর নাকের ভেতরে লার্ভার ঝাঁক দেখতে পাই আমরা। শুধু তাই নয়, হালকা গোলাপী রঙের আঙুলের মতো বড় বড় পোকাও বেরিয়ে আসতে তাকে নাক থেকে। পোকাগুলো নাসিকাগহ্বরে বংশবিস্তার করে ফেলেছিল। এই পোকাগুলো ইতোমধ্যেই রোগীর মস্তিষ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কান, চোখের মতো বিভিন্ন অঙ্গেও তাদের ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা একটা একটা করে পোকা বের করেছি। যদি পোকাগুলো মস্তিষ্কে ছড়িয়ে পড়তো তাহলে রোগীর মৃত্যুও হতে পারতো। তবে সফলভাবে অস্ত্রোপচার করতে পেরে আমরা খুশি।’

এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন রোগী। তবে রোগীর নাকে পোকার কী ভাবে বাসা বাঁধলো তার কারণ এখনও জানা যায়নি। 

এই রোগী পেশায় মাছ বিক্রেতা। চিকিৎসকেরা মনে করছেন, মরা মাছ ধরে ভালো করে হাত না ধুয়ে সেই হাত হয়তো নাকে দিয়েছিলেন তিনি। সে কারণেই হতে পারে এমন পরিণতি।

সাদিয়া নাহার/অমিয়/

এক কাপ চায়ের দাম ৫ হাজার!

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩৫ এএম
আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম
এক কাপ চায়ের দাম ৫ হাজার!
ছবি: খবরের কাগজ

প্রথম দেখাতে কারও কারও কাছে মনে হতে পারে কোনো বিশেষ পানীয়। কিন্তু না, এটি আসলে চা। আমাদের দেশে যেভাবে ফুঁ দিয়ে গরম চা খাওয়া হয়, এটি সেই ধরনের চা নয়। একটুও গরম নয়, বরং একেবারে ঠাণ্ডা। অনেকে যেমন মদের গ্লাসে বরফের টুকরো দিয়ে পান করেন, তেমনি কাপের মধ্যে বরফ দিয়ে পরিবেশন করা হয় এই চা। 

একে কোল্ড টিও বলা হয়। বাংলাদেশের মানুষ কোল্ড কফির সঙ্গে পরিচিত হলেও কোল্ড টির সঙ্গে অনেকটাই অপরিচিত। কোল্ড টির সঙ্গে পরিচিত হতে হলে যেতে হবে ভিয়েতনাম। সে দেশের মানুষ আমাদের মতো ফুঁ দিয়ে গরম চা পান করেন না, তারা চায়ের কাপে বরফ কুচি দিয়ে নেন। ভিয়েতনামে এই এক কাপ চা খেতে গুনতে হয় ৫ হাজার ডং, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ টাকা।

বাংলাদেশিদের ভ্রমণের জন্য ভিয়েতনাম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবছর বহু বাংলাদেশি দেশটিতে ভ্রমণে যান। ভিয়েতনামে এক বাংলাদেশি এই বরফের চা পান করার পর এই প্রতিবেদকের কাছে তার অনুভূতি প্রকাশ করেছিলেন। ভিয়েতনামের হ্যানয় শহরে দেখা হয় তার সঙ্গে। তিনিসহ বাংলাদেশে ১৯ সদস্যের একটি দল ভিয়েতনামে ভ্রমণে গিয়েছিল।

শেখ মাসুম নামের ওই ব্যক্তি তখন বলেন, ‘এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আমার একটু চায়ের নেশা আছে। ঘন ঘন চা পান করি। ভিয়েতনামে যাওয়ার পর নাশতা শেষে চা খেতে ইচ্ছে করছিল। খুঁজতে শুরু করলাম চায়ের দোকান। কিন্তু সেখানে বাংলাদেশের মতো মোড়ে মোড়ে চায়ের দোকান নেই। তাই চা খুঁজে পাচ্ছিলাম না। অনেক ঘোরাঘুরির পর এক দোকানে চা পেলাম। সেখানে আগে চায়ের দাম জিজ্ঞেস করে নিলাম। প্রতি কাপ চা ৫ হাজার ডং।’ তিনি বলেন, ‘অর্ডার দেওয়ার পর দেখলাম চায়ের দোকানি নারী বড় কাপের মধ্যে প্রথমে এক টুকরো বরফ রাখলেন। তারপর কেটলি থেকে কী যেন কাপে ঢেলে দিলেন। রংটা অন্য রকম মনে হলো। ভাবলাম, হয়তো তিনি নিজস্ব পানীয় পান করতে করতে চা বানাবেন। কিন্তু না, ওই কাপটি আমার দিকেই এগিয়ে দিলেন। কী করব বুঝতে একটু সময় লাগল। কারণ প্রথমে আমি ভাবছিলাম চা তো আমাদের দেশের মতো হবে। কিন্তু না। আমাকে যে বরফ দেওয়া কাপটি এগিয়ে দিলেন, সেটাই আসলে চা। ভিয়েতনামে নতুন কিছুর সঙ্গে পরিচিত হওয়ার এই অভিজ্ঞতা সত্যিই অন্য রকম ছিল।’

এই চায়ের কোনো বিশেষত্ব আছে কি না জানতে চাইলে ঢাকার জনস্বাস্থ্যবিদ ডা. আফরিন জাহান বলেন, ‘আমার জানামতে কোল্ড চায়ের উপকারিতা বা অপকারিতা নিয়ে গবেষণা তেমন নেই। তাই এতে কোনো বিশেষত্ব আছে কি না এখনো সেভাবে কিছু জানা যায়নি। যেহেতু কোল্ড চা খেলে অপকার হয় না এবং স্বাদেও ভিন্নতা পাওয়া যায়; সে জন্য হয়তো তারা বরফ দিয়ে চা পান করেন। উপরন্তু গরমের দিনে হাইড্রেশন মেইনটেইনও হয় হয়তো।’

পুষ্টিবিদ ফাউন্ডেশনের মিডিয়া সেক্রেটারি পুষ্টিবিদ নাঈমা রুবী বলেন, ‘গরম পানিতে চা পাতা দেওয়ার চেয়ে ঠাণ্ডা পানিতে যদি চা পাতা দেওয়া হয়, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে পাওয়া যায়। আমরা অনেক বেশি জ্বাল দিয়ে, দুধ-চিনি দিয়ে সাধারণত যেভাবে চা খাই, তাতে চায়ের যে উপকারিতা, তা পাই না। শুধু স্বাদ পাই। ঠাণ্ডা পানিতে চা পাতা দেওয়ার পর চায়ের রংটা যখন ছড়িয়ে যাবে, তখন সেটি ছেকে নিয়ে পান করলে পুষ্টিগুণসমৃদ্ধ পানীয় পাওয়া যাবে, যা উপকারী।’

৫ পা ওয়ালা বাছুর

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
৫ পা ওয়ালা বাছুর
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের গোপালপুরে জন্ম নিয়েছে পাঁচ পা-ওয়ালা বাছুর। উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামের কৃষক মো. শাহিন মিয়ার বাড়িতে গেল শনিবার সন্ধ্যায় বাছুরটির জন্ম হয়।

কৃষক শাহিন মিয়া জানান, তার গাভীটি স্বাভাবিকভাবেই বাছুর প্রসব করে। তবে কিছুক্ষণ পর তিনি দেখতে পান, বাছুরটির সামনের অংশে একটি অতিরিক্ত পা। একটি পা তুলনামূলক ছোট। যে পায়ের সঙ্গে ছোট পা লাগানো সেটি বাঁকা। তবে, বাছুরটি তিন পায়ে ভর দিয়ে স্বাভাবিকভাবেই চলাফেরা করছে।

অদ্ভুত গঠনের এই বাছুরটি দেখতে আশেপাশের গ্রামের মানুষ আসছেন শাহিন মিয়ার বাড়িতে।

রুবেল মিয়া নামে একজন বলেন, এলাকায় এ ধরনের কোনো ঘটনা আগে দেখিনি।

স্থানীয় মো. মুক্তার হোসেন বলেন, আমি জীবনে কখনও এমন দেখিনি। বিষয়টি অবিশ্বাস্য।

এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ জানান, এটি সম্ভবত জেনেটিক মিউটেশনের ফল। যদিও ঘটনাটি অত্যন্ত বিরল। যদি বাছুরটির অন্য কোনো শারীরিক জটিলতা না থাকে, তাহলে অতিরিক্ত পা তার স্বাভাবিক স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি করবে না।

টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলামও একই কথা বলেন।

জুয়েল রানা/অমিয়/

দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে বাংলাদেশিদের লাগবে ৩৩ লাখ ৪১ হাজার!

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০১:২২ পিএম
দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে বাংলাদেশিদের লাগবে ৩৩ লাখ ৪১ হাজার!
ছবি: সংগৃহীত

এত দিন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেতে কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম (৬ কোটি ৬৮ লাখ টাকার বেশি) বিনিয়োগের প্রয়োজন হতো। তবে এখন ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা, যেটি মূলত মনোনয়ন-ভিত্তিক। ফলে এই ভিসা পেতে এখন আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না।

নতুন ‘মনোনয়ন-ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় ও বাংলাদেশিরা ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ ৪১ হাজার টাকার কিছু বেশি) ফি দিলে দুবাইয়ের গোল্ডেন ভিসা নিয়ে দিয়ে আজীবন বসবাসের সুযোগ পাবেন এই দুই দেশের নাগরিকেরা।

ভারত ও বাংলাদেশের জন্য এই নতুন ভিসা পরীক্ষামূলকভাবে চালু করার প্রক্রিয়া চলছে। রায়াদ গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা ভারত ও বাংলাদেশে মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক রূপটি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছে। রায়াদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব এই নতুন ভিসাকে ভারতীয় ও বাংলাদেশিদের জন্য একটি ‘সুবর্ণ সুযোগ’ বলে অভিহিত করেন।

কর্মকর্তাদের মতে, মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার পরীক্ষার প্রথম পর্যায়ের জন্য ভারত ও বাংলাদেশকে নির্বাচিত করা হয়েছে। ভারত ও বাংলাদেশের জন্য এই পাইলট প্রকল্প সফলভাবে শেষ হওয়ার পর,  চীন এবং সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিইপিএ (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) আওতাভুক্ত দেশগুলোতেও এই নতুন ভিসা চালু করা হবে।

আবেদন প্রক্রিয়া 

নতুন গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের বিষয়ে রায়াদ কামাল আইয়ুব বলেন, যারা এই ভিসার জন্য আবেদন করবেন, তাদের ব্যাকগ্রাউন্ড (অতীত ইতিহাস) যাচাই করা হবে। এর আওতায় অর্থপাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড যাচাইও অন্তর্ভুক্ত থাকবে। আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমও পরীক্ষা করা হবে।

কর্তৃপক্ষ বলছে, এই ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো, সংযুক্ত আরব আমিরাতের বাজার এবং ব্যবসাগুলো যেন আবেদনকারীর কাছ থেকে সংস্কৃতি, অর্থ, বাণিজ্য, বিজ্ঞান, স্টার্টআপ, পেশাদার পরিষেবা এবং অন্যান্য ক্ষেত্রে কীভাবে উপকৃত হতে পারে, তা নির্ধারণ করতে পারে।

রায়াদ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এরপর রায়াদ গ্রুপ আবেদনপত্রটি সরকারের কাছে পাঠাবে, সরকারের নির্দিষ্ট দপ্তর মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

আবেদনকারীদের দুবাই ভ্রমণ করতে হবে এবং তারা নিজ দেশ থেকে প্রাথমিক অনুমোদন নিতে পারবেন।

রায়াদ জানান, আবেদনগুলো ভারত ও বাংলাদেশের ওয়ান ভাস্কো (One VASCO) সেন্টার (ভিসা কনসিয়ারজ সার্ভিস কোম্পানি), তাদের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল, অথবা তাদের ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে জমা দেওয়া যাবে।

নতুন ভিসার সুবিধা

এই নতুন ভিসার অন্যতম বড় সুবিধা হলো, এটি সম্পত্তি-ভিত্তিক গোল্ডেন ভিসা থেকে আলাদা। সম্পত্তি-ভিত্তিক ভিসা সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে, কিন্তু মনোনয়ন-ভিত্তিক ভিসা একবার পেলে তা স্থায়ী হবে।

রায়াদ আরও জানান, যারা এই ভিসার জন্য মনোনীত হবেন, তারা সপরিবারকে দুবাই বসবাস করতে পারবেন এবং তাদের ভিসার ওপর ভিত্তি করে গৃহকর্মী ও গাড়িচালক রাখতে পারবেন। এ ছাড়া তারা দুবাইতে যেকোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন। সূত্র: মিন্ট

সুলতানা দিনা/

রোগীর অনুমতি ছাড়াই গোপনাঙ্গ কেটে দিলেন চিকিৎসক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম
রোগীর অনুমতি ছাড়াই গোপনাঙ্গ কেটে দিলেন চিকিৎসক
ছবি: সংগৃহীত

গোপনাঙ্গে সংক্রমণ নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন ২৮ বছরের যুবক আতিকুর রহমান। কিন্তু রোগীর অনুমতি ছাড়াই তার গোপনাঙ্গ কেটে বাদ দিয়ে দেন চিকিৎসক। এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

ভারতের অসমের কাছারে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ ওঠেছে বলে জানিয়েছে এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবর, মণিপুরের জিরিবাম জেলার বাসিন্দা আতিকুর রহমান গত ১৯ জুন গোপনাঙ্গে গুরুতর সংক্রমণের কারণে কাছারে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিকভাবে তার বায়োপসি টেস্ট করার পরামর্শ দেন চিকিৎসক।

আতিকুরের অভিযোগ, তিনি বায়োপসি করাতে রাজি হয়ে যান। কিন্তু বায়োপসি করাতে গিয়েই নাকি তার গোটা গোপনাঙ্গ কেটে বাদ দিয়ে দেওয়া হয়। অস্ত্রোপচারের সময় তাকে বেহুঁশ করে দেওয়া হয়েছিল। অস্ত্রোপচার শেষে যখন তার জ্ঞান ফেরে, তিনি দেখতে পান তার গোপনাঙ্গ গায়েব হয়ে গেছে। এ নিয়ে চিকিৎসককে প্রশ্ন করলে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

এই ঘটনার পর রোগী থানা গিয়ে চিকিৎসক ও হাসপাতালের নামে মামলা করেন। এই ঘটনার রীতিমতো মুষড়ে পড়েছেন রোগী।

আতিকুর একটি জাতীয় সংবাদমাধ্যমকে বলেন, এই ঘটনার পরে বারবার তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি ফোন ধরেননি।

আতিকুরের আরও অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকে তার গোপনাঙ্গ নানা সমস্যাও দেখা দিচ্ছে। এই মুহূর্তে তিনি কী করবেন, তা বুঝতে পারছেন না। চিকিৎসকের গাফিলতিতে তার জীবন শেষ গেল বলে দাবি করছেন রোগী।

এই ঘটনায়র যথোপযুক্ত বিচার দাবি করছেন আতিকুর। তার অনুরোধ, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যেন এই বিষয়টিতে হস্তক্ষেপ করে দ্রুত সুবিচারের বন্দোবস্ত করেন।

অমিয়/

নীরবেই থেমে গেল রিকশাচালক দুলালের জীবনচাকা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:৩৬ এএম
নীরবেই থেমে গেল রিকশাচালক দুলালের জীবনচাকা
রিকশাচালক মোহাম্মদ দুলাল সরকার

মোহাম্মদ দুলাল সরকার। বয়স পঁয়ষট্টির ওপরে। জীর্ণশীর্ণ শরীর, বয়সের ভারে যেন ভেঙে পড়েছে। তবু পেটের দায়ে রিকশা চালিয়ে নিজের ও পরিবারের সদস্যদের ভরণপোষণের ব্যবস্থা করছিলেন তিনি। হাড়ভাঙা পরিশ্রমের পর একটু বিশ্রাম নিতে চলতি পথে নিজ রিকশার সিটে গা এলিয়ে আধশোয়া হয়েছিলেন। কিন্তু সেখানেই দুলালের জীবনচাকা থেমে গেছে চিরতরে। দীর্ঘ সময় নড়াচড়া না দেখে কৌতূহলী পথচারীরা তাকে ডাকাডাকি করতে গিয়ে দেখেন, দুলাল সরকার আর নেই। চলে গেছেন চিরবিশ্রামে। পরে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠানো হয় তার লাশ। 

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে। 

কৌতূহলী পথচারী ও শিক্ষার্থীরা শাহবাগ থানার পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে রিকশাচালক দুলাল সরকারের নিথর দেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে গতকাল বুধবার তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় পুলিশ তার নাম-পরিচয় শনাক্ত করে। মৃত দুলাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চান্দের বাজার গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিঠু ফকির বলেন, ‘মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির যাত্রীছাউনির কোণে থেমে রিকশার ওপর বিশ্রাম নিচ্ছিলেন ওই চালক। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সাড়াশব্দ ছিল না। এতে আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা বিষয়টি আমাদের জানান। পরে আমরা এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

এসআই মোহাম্মদ মিঠু বলেন, ‘নিহতের পরিবার জানিয়েছে, দুলালের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। সংসারের খরচ জোগাতে তিনি এই বৃদ্ধ বয়সেও গাইবান্ধা থেকে ঢাকায় এসেছিলেন রিকশা চালাতে।’ 

তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর স্যারের চেষ্টায় অ্যাম্বুলেন্স ভাড়া করে ওই রিকশাচালকের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।’