বাংলাদেশ বেতারে ‘আমার মাথায় ভাঙছে আকাশ, মেঘের চোখে উধাও ঘুম’ নামে নতুন একটি গান রেকর্ড হয়েছে। গানটি লিখেছেন জনপ্রিয় গুণী সংবাদ পাঠক, উপস্থাপক, আবৃত্তিকার ও বিশিষ্ট গীতিকার পুলক রঞ্জন। সুরকার ইবনে রাজনের (ইবনে খালদুন রাজন) সুর ও সঙ্গীতে, গানটিতে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় শিল্পী কোনাল।
গানটি সম্পর্কে গীতিকার পুলক রঞ্জন বলেন, ‘গানটি লেখায় থিম বুঝে কিছু সুন্দর শব্দ সংযোজন করা হয়েছে।’
এ প্রসঙ্গে গুণী সুরকার ইবনে রাজন বলেন, ‘গীতিকার গানটির ভেতর নতুন শব্দ চয়ন করেছেন দেখে গানটি সুর করেছি। গুণী গীতিকবি পুলক রঞ্জনের গান অন্যধরনের।’
শিল্পী কোনাল বলেন, ‘আমি এমনিতেই গান বেছে বেছে কণ্ঠ দিই। মেধাবী ও গুণী গীতিকার পুলক ভাইয়ের কথা এবং হালের গুণী সুরকার ও সঙ্গীত পরিচালক ইবনে রাজনের সুর আসলেই ব্যতিক্রম। তাই গানটি গাওয়া ছিলো আমার পরম পাওয়া। আমি মন প্রাণ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। পুলক-রাজন জুটির গান আরো গাইবো আশা রাখি। খুব শীঘ্রই গানটি প্রকাশিত হবে।’
হাসান