সিনেমা
এটিএন বাংলা
সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘লাভ ম্যারেজ’। শাহীন সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ববিতা, উজ্জল, মিশা সওদাগর প্রমুখ। দুপুর ২টা ৩০মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘অমানুষ হলো মানুষ’ (টিভি প্রিমিয়ার)। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে অভিনয় করেছেন ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান, বড়দা মিঠু প্রমুখ।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র ‘শোধ’। ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় এতে অভিনয় করেছেন দীপা খন্দকার, রাফিয়া রশিদ মিথিলা, নাদিয়া নদী, চমক প্রমুখ।
এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ডাক্তার বাড়ি’। আজিজুর রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনাজ, অমিত হাসান, জনা, এটিএম শামসুজ্জামান, সুচরিতা প্রমুখ। বিকেল ৪টা ২০ মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘আশিকী’। অশোক পাতি ও আব্দুল আজিজের পরিচালনায় এতে অভিনয় করেছেন অঙ্কুশ, নূসরাত ফারিয়া, মৌসুমী, অরিন্দম দত্ত, রেবেকা রউফ, সৌরভ দাশ, রজতাভ দত্ত।
আরটিভি
সকাল ১০টা ১০মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘পোড়ামন’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এতে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহী প্রমুখ। দুপুর ২টা ১০মিনিটে প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরেফিন শুভ, বিদ্যা সিনহা মীম প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জ্বীন’। নাদের চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন রোশান, পূজা চেরী, সজল প্রমুখ।
বৈশাখী টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা ‘দুই বধূ এক স্বামী’। এফ আই মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর প্রমুখ।
/এমএস