ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ ফুটবলাদের অধিকার বাড়াতে ফিফা ও ফিফপ্রোর ঐতিহাসিক চুক্তি ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন স্বাস্থ্য খাতে বরাদ্দ গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বিশ্বকাপে ইনজুরির কারণে যারা খেলতে পারবেন না ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান মধ্যপ্রাচ্য সঙ্কট বাড়ার আশঙ্কা, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় আমাদের দেশে অর্থবছর কেন জুলাই থেকে শুরু হয় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন বৃহস্পতিবারই কেন বাজেট! হবিগঞ্জে জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য: মাহদী ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেমন ছিল দেশের প্রথম বাজেট? মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম বাজেটে শিক্ষাখাতে বাড়ছে বরাদ্দ জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম আজকের মুদ্রা বাজার: ১১ জুন ২০২৬ মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহে বিপর্যয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের হামলায় কুয়েতের আকাশসীমা বন্ধ বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিল উত্থাপন রাসুল (সা.)-এর পিঠে কেমন ছিল মোহরে নবুওয়াত?
Nagad desktop

মালির সম্রাটের ঐতিহাসিক হজযাত্রা

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
মালির সম্রাটের ঐতিহাসিক হজযাত্রা
ছবি: সংগৃহীত

ইসলামে হজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে একবার হলেও হজ করা ফরজ। প্রত্যেক মুসলমানের মনেই সুপ্ত বাসনা থাকে জীবনে একবার হলেও হজ পালন করার। প্রতি বছর লাখ লাখ মানুষ হজ পালন করেন। হজ পালন করেন নানা বর্ণ, গোত্রের মানুষ। ইতিহাসে হজ পালন করেছেন অনেক বিখ্যাত মানুষজন। তবে হজ পালন করে বিখ্যাত হয়েছেন এক সম্রাট। আফ্রিকা মহাদেশের দেশ মালির শাসক ‘মানসা মুসা’। ঘটনাটি আজ থেকে প্রায় ৭০০ বছরের পুরোনো।

আফ্রিকার মালি সাম্রাজ্যের সম্রাট ছিলেন মানসা মুসা। ‘মানসা’ শব্দটি স্থানীয় ভাষায় সম্রাট বা সুলতান বোঝায় এবং মানসা মুসার পুরো নাম ছিল ‘মুসা কিতা’। ১২৮০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণকারী মুসা ১৩১২ সালে মাত্র ৩২ বছর বয়সে মালি সাম্রাজ্যের শাসক হন। তিনি তার সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি এবং সম্রাট হিসেবে বিবেচিত হন। তার ধনসম্পদের মূল উৎস ছিল স্বর্ণ ও খনিজ লবণের বাণিজ্য। তৎকালীন বিশ্বের স্বর্ণ ও লবণের অর্ধেকই মালি সাম্রাজ্য থেকে আহরিত হতো এবং মানসা মুসা এই বাণিজ্য নিয়ন্ত্রণ করে অগাধ সম্পদের মালিক হন। তিনি প্রথম আফ্রিকান শাসক ছিলেন, যিনি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। তার উপাধির মধ্যে ছিল ‘প্রথম মুসা’, ‘মালির আমির’, ‘ওয়াঙ্গারা খনির সম্রাট’, ‘কনকান মুসা’, ‘মালির সিংহ’ ইত্যাদি।

মানসা মুসা একজন ধার্মিক মানুষ ছিলেন। তিনি ভুলবশত তার মাকে হত্যা করেছিলেন, যার জন্য তিনি গভীর অনুশোচনায় ভুগতেন। প্রায়শ্চিত্ত হিসেবে তিনি ব্যাপক দান করতেন এবং সারা বছর রোজা রাখতেন। তবু মানসিক শান্তি না পেয়ে তিনি আলেমদের পরামর্শে হজ পালনের সিদ্ধান্ত নেন। আলেমরা তাকে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা পরিদর্শনের পরামর্শ দেন, যাতে তিনি ক্ষমা পান।

মানসা মুসা ১৩২৪ থেকে ১৩২৫ সালে হজযাত্রায় বের হন। মালিতে তার রাজত্বকাল ছিল ১৩১২ থেকে ১৩৩৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তার শাসনামলকে মালি সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। এই মুসলিম সম্রাট ১৩২৪ সালে হজ পালনে যাত্রা শুরু করেন। আফ্রিকা থেকে মক্কায় যেতে তখন প্রায় এক বছরের মতো সময় লেগেছিল। এই দীর্ঘ পথে তিনি আফ্রিকার বিভিন্ন দেশ পাড়ি দেন। নাইজার নদী, তাঘাজা, মধ্য আফ্রিকা, মিসর পাড়ি দেন। যাত্রাপথে তার সঙ্গে ছিল ৬০ হাজার মানুষের বিশাল কাফেলা। এর মধ্যে ছিলেন তার প্রথম স্ত্রী, শিক্ষক, চিকিৎসক এবং সরকারি কর্মকর্তারা। ছিলেন সেনা ও ক্রীতদাস। তার সঙ্গে ছিল শত শত উট। যা স্বর্ণের বার বহনকারী ছিল। তিনি বিশাল সম্পদ নিয়ে বেরিয়েছিলেন। ঐতিহাসিক বিবরণ মতে, তার যাত্রা আশপাশের প্রতিটি অঞ্চলকে অবাক করে দেয়। তার কাফেলা এত বিশাল ছিল যে, পুরো কাফেলাটিকে একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করতে কয়েক দিন সময় লেগেছিল।

তার দীর্ঘ যাত্রাপথে তিনি প্রচুর দান করেছিলেন। মুসা যখন সাহারা পেরিয়ে কায়রো, আলেকজান্দ্রিয়া, মদিনা এবং অবশেষে মক্কার দিকে ভ্রমণ করেছিলেন তখন তিনি অসাধারণ উদারতা প্রদর্শন করেছিলেন। তিনি যেখানেই গেছেন দরিদ্র এবং স্থানীয় নেতাদের মধ্যে স্বর্ণ বিতরণ করেছেন। বণিকদের কাছ থেকে প্রচুর পরিমাণে পণ্য কিনেছিলেন। বলা হয় যে, প্রতিটি প্রধান স্থানে মসজিদ এবং প্রার্থনার স্থান নির্মাণ করেছিলেন।

কিছু ইতিহাসবিদের মতে, তার স্বর্ণের দান এতটাই বিশাল ছিল যে তা স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলেছিল। বিশেষ করে মিসরে, যেখানে তার সফরের পর বছরের পর বহু বছর ধরে স্বর্ণের দাম নাটকীয়ভাবে হ্রাস পেয়েছিল। মিসরে পৌঁছানোর পর, মানসা মুসা তিন দিন পিরামিডের কাছে তাঁবু খাটেন। এরপর তিনি তিন মাসের জন্য কায়রোতে স্থায়ী হওয়ার আগে মিসরের সুলতানকে ৫০ হাজার দিনার উপহার পাঠান। সুলতান মুসাকে তার প্রাসাদ ধার দিয়েছিলেন। মানসা মুসা এত বেশি স্বর্ণ ব্যয় করেন যে, মিসরের বাজারে মূল্যস্ফীতি দেখা দেয় এবং অর্থনীতিতে ধস নামে। ফেরার পথে তিনি উচ্চ সুদে স্বর্ণ ধার করে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে মিসরের স্বর্ণের বাজার স্বাভাবিক হতে প্রায় এক দশক লাগে।

মানসা মুসার যাত্রা শুধু হজ যাত্রাই ছিল না। এটি ছিল মানসার মুসার ঐশ্বর্য, প্রভাব ও মুসলিম বিশ্বের সঙ্গে মালির মর্যাদা বৃদ্ধির যাত্রা। তাই মানসা মুসার সেই হজযাত্রা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে।

 

তারেক/

পাঠকের গল্প : বিষ খেতে গিয়ে প্রতারণার শিকার

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:১৮ পিএম
পাঠকের গল্প : বিষ খেতে গিয়ে প্রতারণার শিকার
ছবি: এআই জেনারেট
ঢাকা শহর ছেড়ে এখন গ্রামের বাড়িতে অবসর জীবনযাপন করছি। সময় কাটানোর জন্য বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করছি। এতে টাটকা কিছু সবজি খাওয়ার সুযোগ মিলছে আমার। তবে তা উৎপাদন করতে গিয়ে পোকার আক্রমণের শিকার হচ্ছি প্রতিনিয়তই। আমার গাছ যখনই একটু সতেজ হয়ে উঠতে থাকে, তখনই অমনি দলবেঁধে পোকারা আক্রমণ শুরু করে গাছের পাতা আর ফল খেয়ে সর্বনাশ করছিল।
 
এমতাবস্থায় কাছেরই একটি বাজারে গিয়েছি বিষ কিনতে। তবে বিষ এখন গাছে যেভাবে প্রয়োগ করা হয় তাতে মানুষের বেঁচে থাকার কথা নয়। কোনো কৃষকই মূলত নিয়ম মেনে বিষ প্রয়োগ করেন না। বিষের গায়ে লাল, সবুজ ও হলুদ দিয়ে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে কোন বিষ কতটা মারাত্মক। কোন বিষ গাছে দেওয়া হলে কতদিন পর তা হার্ভেস্ট করা যাবে। যেটা একেবারে সাধারণ বিষ তার ফল এক সপ্তাহের আগে কাটা সম্ভব নয়। কোন কোন বিষ রয়েছে আবার প্রয়োগের ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় হার্ভেস্টের জন্য। কিন্তু কোনো কৃষকই তা মেনে ফসল হার্ভেস্ট করছেন না। আর এ বিষয়টা দেখভাল করার মতো কেউ নেইও।
 
 
আমরা শুধু ভেজাল খাদ্যে নিয়ন্ত্রণে বিভিন্ন শহর আর জেলায় কিছু পদক্ষেপ দেখি। কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী গাছে ফসল থাকা অবস্থায় খাদ্যকে বিষময় করে তুলছেন তা পরীক্ষা-নিরীক্ষার কোনো ব্যবস্থা দেখছি না। পরীক্ষা ছাড়াই ভোক্তা পর্যায় তা চলে যাচ্ছে। সে বিষ মানুষের দেহে প্রবেশ করে তিলে তিলে মানুষের কিডনি এবং লিভার অকেজো করে দিচ্ছে। সে কারণে মানুষ এখন নানাবিধ জটিলতায় পড়ে ব্যাপক হারে চিকিৎসকের কাছে তাদের ধরনা দিতে হচ্ছে। এই গুপ্ত বিষ সম্পর্কে কৃষককে যদি সচেতন করা না যায় তাহলে মানুষের মধ্যে মহামারি আকারে বিষক্রিয়া ছড়িয়ে পড়বে। 
 
এমনই বালাইনাশক কিনে দোকানে মাত্র দাঁড়িয়েছি আমি, অমনি এক মহিলা দেখি আমার বিষের বোতলের দিকে বারবার তাকাচ্ছে। একবার বিষের বোতলে দিকে তাকাচ্ছে আবার তার কোলে থাকা ছোট বাচ্চার দিকে তাকাচ্ছে। বিষয়টা আমি যতটা না বুঝতে পারছি তার চেয়ে বেশি বুঝতে পারছেন দোকানদার।
 
ভাই আমাকে এক বোতল বিষ দেওয়া যাবে?
দোকানি বলল, আমার তো বিষ নিয়েই কারবার। কেন দেওয়া যাবে না? 
তয় বিষ নিয়ে কী করবেন, দোকানি মহিলাকে জিজ্ঞাসা করল।
এ কথায় মহিলা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকল।
দোকানি আবার মহিলাকে জিজ্ঞাসা করল–বিষ নিয়ে কী করবেন। 
এবার মহিলা বলল, খাব। 
বিষ খাবেন ভালো কথা। তয় কম দামি খাবেন না বেশি দামি খাবেন। বেশি দামি খাব। একবারে খেয়ে মরতে চান নাকি বিষের জ্বালায় চিৎকার-চেঁচামেচি করে মরতে চান? 
এবার মহিলা বলল, ভাই খেয়েই যাতে মরে যাই। 
আচ্ছা তাহলে আপনাকে খুবই দামি বিষ দিতে হবে। মহিলা বলল, তা-ই দেন। 
 
আমি বিষের দোকানি আর মহিলার কথোপকথন শুনে অবাক না হয়ে আর পারলাম না। বিষের দোকানদার এ কী বলছেন। বিষ খেয়ে একটি মহিলা মরে যাবে আর সে নির্দ্বিধায় তা বিক্রি করবে? এটা আমি যেন কোনোমতেই ভাবতেই পারছি না। আবার দোকানিকে দেখে আমার খুবই সিরিয়াস মনে হলো। এ যেন মহিলাকে না মেরে সে ক্ষান্ত হবেন না। মহিলার পারিবারিক কষ্টে সে যেন নিজেই কষ্ট পাচ্ছে। এবার মহিলাকে লেবেল ছাড়া বিষের একটি বোতল দিল দোকানি। আর বলল, লেবেল ছাড়া এ বিষ আপনাকে দেওয়ার কারণ হলো–কেউ যাতে বুঝতে না পারে কার দোকান থেকে এমন বিষ আপনি কিনেছেন। আপনি তো বিষ খেয়েই খালাস। কিন্তু পুলিশ যখন বিষের দোকানদারকে খুঁজবে তখন তো আমাকে এসে ধরবে। আপনার মৃত্যুর জন্য আমাকে ফাঁসি দেবে। 
 
এবার মহিলা জিজ্ঞাসা করল–এটার দাম কত দিতে হবে। 
 
দোকানি বলল, আপনি খেয়ে মারা যাবেন, আপনার কাছ থেকেও তো আর আমি বেশি রাখতে পারব না। ১০০ টাকা দেন। অনেক দামি বিষ। তয় দিনের বেলা খাবেন না। রাতে সবাই যখন ঘুমিয়ে থাকবে তখন একা একা খেয়ে ঘুমিয়ে যাবেন। সকালে দেখবেন আপনি এ জগতে আর নেই। 
 
পুরো ঘটনাটা আমার কাছে স্বপ্নের মতো যেন লাগছে। আমি মনে মনে ভাবলাম দোকানি কি শেষমেশ মহিলাকে মেরেই ছাড়বে? একবার ভাবছিলাম, শেষে মনে হয় মহিলার হাত থেকে বোতলটা কেড়ে নেবেন দোকানি। দোকানির দিকে আমার চাহনি দেখে সে আকার-ইঙ্গিতে কিছু একটা বলতে চাচ্ছে আমাকে। 
 
আমি আবার আগ বাড়িয়ে বললাম। আপনার বাসা কোথায়? তিনি বললেন, রঘুরামপুর। আপনার কি স্বামী নিয়ে সমস্যা?
 
বিষের বোতল নিয়ে মহিলা নির্বিকভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি পলকহীনভাবে তার দিকে তাকিয়েছিলাম। এবার দোকানি আমাকে ফিসফিস করে বলল, এটা আদতে কোনো বিষয় নয়। এটা শুধু পানি। এমন কাস্টমার আমাদের কাছে মাঝে মাঝেই আসে। তাদের কথা-বার্তায় অনেক কিছুই আমরা বুঝতে পারি কে গাছে বিষ দিতে কিনছে আর কে খাওয়ার জন্য নিচ্ছে। 
 
হাসপাতালের বারান্দায় মাঝে মাঝে বিষ খাওয়া রোগীদের আমি তাদের পেট ওয়াশ করতে দেখেছি। চার হাত-পা চেপে ধরে মুখের ভেতর পাইপ ঢুকিয়ে পুরো পেট ভরে পানি ভর্তি করে তার পর ওয়াশ করা হয় সেখানে। তখন নরকের দরজা দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না বিষ খাওয়া রোগীকে। যত রোগীই দেখেছি বিষ খাওয়ার পর সে কী আকুতি-মিনতি বেঁচে থাকার জন্য। আবেগের বশে বিষ খায় তারপর সে বিষেরই যখন বিষক্রিয়া যখনই শুরু হয়ে পেটের নাড়িভুঁড়ি জ্বলতে থাকে তখনই বাঁচার আকুতি করতে থাকে তারা। অনেক বাড়িতে বিষ খাওয়া রোগীকে বমি করানোর জন্য মলমূত্র পর্যন্ত খাওয়ানো হয়। এমন দৃশ্য নিজের চোখে দেখেছি। 
 
তবে কেউ বিষ খেয়ে আত্মহত্যা করতে চায় আবার আমরা আত্মহত্যা করা ছাড়াই বিষের গোলা গলাধঃকরণ করছি। এ থেকে আমাদের বের হতে হবে। খাদ্য নিরাপদ করতে কৃষি অধিদপ্তরকে কৃষক পর্যায় সচেতনতাবোধ তৈরিতে বড় ধরনের ভূমিকা রাখতে হবে। নইলে বিষের নীরব ঘাতক আমাদের প্রজন্মেও পর প্রজন্মকে তিলে তিলে শেষ করে দেবে।
 
 
মিরাপাড়া, রিকাবীবাজার, মুন্সীগঞ্জ
 
তারেক/

 

গরম গরম শিঙাড়া

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
গরম গরম শিঙাড়া
ছবি: সংগৃহীত

সকালের নাশতা থেকে শুরু করে অফিসের ব্যস্ত সময়ের ছোট্ট বিরতি কিংবা বিকেলের প্রাণবন্ত আড্ডা–শিঙাড়া যেন সব মুহূর্তেরই প্রিয় সঙ্গী। ঝুমবৃষ্টি হোক বা প্রচণ্ড রোদ, এই জনপ্রিয় মুখরোচক খাবারের আবেদন কখনো ফিকে হয় না। মচমচে ও খাস্তা আবরণে মোড়া আলু, বাদাম ও সুগন্ধি মসলার পুর, আর তার সঙ্গে টক-মিষ্টি চাটনির দারুণ সমন্বয় তৈরি করে অনন্য এক স্বাদ। এমন স্বাদের শিঙাড়া খেতে বসলে অনেক সময় নামি রেস্তোরাঁর বাহারি খাবারও যেন হার মানতে বাধ্য হয়।

ইতিহাসবিদদের মতে, শিঙাড়ার প্রাচীন রূপ ছিল ‘সাম্বোসা’ বা ‘সাম্বুসাক’ যা পারস্য অঞ্চলে বেশ জনপ্রিয় ছিল। প্রায় দশম থেকে ১৩০০ শতাব্দীর মধ্যে এই খাবারের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন পারস্য ও আরবি সাহিত্যে। সে সময় এটি ছিল মাংস, বাদাম ও মসলা দিয়ে তৈরি এক ধরনের ভাজা পিঠা, যা রাজদরবার ও ধনী সমাজে পরিবেশন করা হতো।

আরো পড়ুন: অদ্ভুত এক কবরের গল্প

পরবর্তী সময়ে মুসলিম শাসকদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে শিঙাড়ার আগমন ঘটে। দিল্লি সালতানাতের সময় (১৩০০ শতাব্দী) মধ্য এশিয়া থেকে আগত ব্যবসায়ী ও শাসকরাই এই খাবার নিয়ে আসেন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণকাহিনিতেও ‘সাম্বুসাক’-এর উল্লেখ করেছেন, যা সে সময়ের রাজকীয় ভোজে পরিবেশন করা হতো।

বাংলায় এসে শিঙাড়া সম্পূর্ণ নতুন এক পরিচয় পায়। এখানে মাংসের পরিবর্তে আলু, মটরশুঁটি, পেঁয়াজ, বাদাম ও বিভিন্ন মসলা দিয়ে তৈরি পুর ব্যবহার শুরু হয়। 

কম খরচে পেট ভরানোর উপযোগী হওয়ায় এটি দ্রুতই সাধারণ মানুষের প্রিয় খাবারে পরিণত হয়। বিশেষ করে কলকাতা ও ঢাকার মতো শহরে শিঙাড়া হয়ে ওঠে বিকেলের নাশতার প্রধান আকর্ষণ।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে শিঙাড়ার কিছু আঞ্চলিক বৈচিত্র্যও দেখা যায়। ঢাকার শিঙাড়া সাধারণত ছোট আকারের এবং ভেতরে থাকে আলু, মটরশুঁটি ও কখনো ডিম বা কলিজার কিমা। অন্যদিকে কলকাতার শিঙাড়া তুলনামূলক বড় এবং এতে কাজুবাদাম, কিশমিশ বা ফুলকপিও ব্যবহার করা হয়। আবার কোনো কোনো জায়গায় শিঙাড়ার সঙ্গে পরিবেশন করা হয় টক-ঝাল তেঁতুল চাটনি, সরিষা-তেঁতুলের তৈরি টক বা টমেটো সস, যা এর স্বাদকে বাড়িয়ে তোলে কয়েকগুণ।

শিঙাড়ার জনপ্রিয়তার পেছনে আরেকটি বড় কারণ হলো এর সহজলভ্যতা ও বহুমুখিতা। এটি যেমন ঘরে সহজে তৈরি করা যায়, তেমনি রাস্তার পাশের দোকানেও সহজে পাওয়া যায়। আর তাই শিঙাড়া দিন দিন হয়ে উঠছে সাধারণ মানুষের খাবারের অন্যতম অনুষঙ্গ।

তারেক/

বিশ্বের অন্যতম প্রশস্ত সড়ক ‘মনুমেন্টাল অ্যাক্সিস’

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
বিশ্বের অন্যতম প্রশস্ত সড়ক ‘মনুমেন্টাল অ্যাক্সিস’
ছবি: সংগৃহীত

ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল এক সড়ক। নাম মনুমেন্টাল অ্যাক্সিস (Monumental Axis) বা পর্তুগিজ ভাষায় ইক্সো মনুমেন্টাল (Eixo Monumental)। প্রায় ২৫০ মিটার প্রশস্ত এই সড়ককে বিশ্বের সবচেয়ে প্রশস্ত রাস্তা হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক নগর পরিকল্পনা, রাষ্ট্রীয় স্থাপত্য এবং ভবিষ্যৎমুখী শহর নির্মাণের এক অনন্য প্রতীক এটি।

মনুমেন্টাল অ্যাক্সিস শুধু একটি রাস্তা নয়; এটি পুরো ব্রাজিলিয়া শহরের মূল অক্ষ, প্রশাসনিক কেন্দ্র এবং জাতীয় পরিচয়ের প্রতীক। বিশাল এই সড়কটি পূর্ব দিকে অবস্থিত ন্যাশনাল কংগ্রেস অব ব্রাজিল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সরকারি, সাংস্কৃতিক ও প্রশাসনিক ভবনগুলোর মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে।

পরিকল্পিত রাজধানীর কেন্দ্রবিন্দু

১৯৫৬ সালে ব্রাজিল সরকার দেশটির রাজধানী উপকূলীয় শহর রিও দি জেনেইরো (Rio de Janeiro) থেকে দেশের অভ্যন্তর ভাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এর উদ্দেশ্য ছিল দেশের উন্নয়নকে ভৌগোলিকভাবে ভারসাম্যপূর্ণ করা এবং নতুন এক আধুনিক রাজধানী গড়ে তোলা।

তৎকালীন প্রেসিডেন্ট Juscelino Kubitschek-এর নেতৃত্বে শুরু হয় ব্রাজিলিয়া নির্মাণ প্রকল্প। তার বিখ্যাত উন্নয়ন স্লোগান ছিল ‘পাঁচ বছরে ৫০ বছরের অগ্রগতি’। সেই উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবেই ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে নির্মিত হয় এই সড়কটি।

আরো পড়ুন: যেসব দেশে বিমানবন্দর নেই

শহরের মূল নকশা তৈরি করেন খ্যাতিমান নগর পরিকল্পনাবিদ লুসিও কোস্টা। তার পরিকল্পনায় শহরকে এমনভাবে গড়ে তোলা হয় যাতে আকাশ থেকে দেখতে এটি অনেকটা উড়োজাহাজ বা পাখির মতো মনে হয়। সেই নকশার মূল অক্ষই হলো মনুমেন্টাল অ্যাক্সিস।

অন্যদিকে শহরের দৃষ্টিনন্দন ও আধুনিক ভবনগুলোর নকশা করেন বিশ্ববিখ্যাত স্থপতি অস্কার নেইমার। তার আধুনিকতাবাদী স্থাপত্যশৈলী ব্রাজিলিয়াকে বিশ্বজুড়ে অনন্য মর্যাদা এনে দেয়।

বিশালতা ও নান্দনিকতার মিশেল

মনুমেন্টাল অ্যাক্সিসের সবচেয়ে আলোচিত দিক হলো এর বিশাল প্রস্থ। প্রায় ২৫০ মিটার প্রশস্ত এই সড়কের দুই পাশে সমান্তরালভাবে একাধিক লেনের রাস্তা রয়েছে। মাঝখানে রয়েছে বিস্তীর্ণ সবুজ ঘাসের প্রান্তর বা ‘এসপ্ল্যানেড’। ফলে এটি শুধু যান চলাচলের পথ নয়, বরং একটি উন্মুক্ত নগর-অঙ্গন হিসেবেও ব্যবহৃত হয়।

বিশাল খোলা জায়গা, সমান্তরাল স্থাপত্য এবং দীর্ঘ সোজা সড়ক ব্রাজিলিয়াকে এক ভবিষ্যৎমুখী নগরীর আবহ দেয়। রাতে আলোকসজ্জায় পুরো এলাকা যেন বিজ্ঞান কল্পকাহিনির কোনো শহরের দৃশ্য হয়ে ওঠে।

রাষ্ট্রীয় স্থাপত্যের প্রদর্শনী

মনুমেন্টাল অ্যাক্সিসের দুই পাশে ব্রাজিলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলো গড়ে উঠেছে। এর মধ্যে অন্যতম হলো Esplanada dos Ministérios, যেখানে দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ভবন অবস্থিত।

এছাড়া রয়েছে Cathedral of Brasília, Praça dos Três Poderes, Brasília TV Tower, Estádio Nacional Mané Garrincha. এসব স্থাপনা আধুনিক স্থাপত্যশৈলীর অসাধারণ উদাহরণ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।

ইউনেসকোর স্বীকৃতি

পরিকল্পিত আধুনিক রাজধানী হিসেবে ব্রাজিলিয়া বিশ্বে বিশেষ মর্যাদা লাভ করে। ১৯৮৭ সালে ইউনেসকো শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এটি ছিল বিংশ শতাব্দীতে নির্মিত শহরগুলোর মধ্যে অন্যতম প্রথম নগর, যা এই স্বীকৃতি অর্জন করে।

বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলিয়া এবং মনুমেন্টাল অ্যাক্সিস আধুনিকতাবাদী নগর পরিকল্পনার অন্যতম সফল উদাহরণ। প্রশস্ত রাস্তা, খোলা সবুজ এলাকা এবং পরিকল্পিত প্রশাসনিক বিন্যাস শহরটিকে অন্য যেকোনো রাজধানী থেকে আলাদা করেছে।

কিছু সমালোচনা

তবে এই বিশাল সড়ক ও গাড়িকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে সমালোচনাও আছে। অনেক নগরবিদের মতে, শহরটি পথচারীবান্ধব নয়। বিশাল দূরত্ব এবং প্রশস্ত সড়ক শহরটিকে মানুষের হাঁটার চেয়ে গাড়িনির্ভর করে তুলেছে। ফলে নগরজীবনের স্বাভাবিক প্রাণচাঞ্চল্য কিছুটা কম বলে মত দেন সমালোচকরা।

তবু মনুমেন্টাল অ্যাক্সিস আজও বিশ্বের অন্যতম আকর্ষণীয় নগর পরিকল্পনার নিদর্শন। এটি কেবল ব্রাজিলের প্রশাসনিক শক্তির প্রতীক নয়; বরং আধুনিক স্থাপত্য, নান্দনিকতা এবং রাষ্ট্রীয় স্বপ্নেরও এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

তারেক/

আটলান্টিকের বুকে দাঁড়িয়ে থাকা ‘ভাঙা দুর্গ’

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১২:৫৮ পিএম
আটলান্টিকের বুকে দাঁড়িয়ে থাকা ‘ভাঙা দুর্গ’
ছবি: সংগৃহীত

উত্তর আটলান্টিক মহাসাগরের গর্জন, খাড়া পাথুরে উপকূল আর প্রকৃতির অলৌকিক শিল্পকর্ম, সব মিলিয়ে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে দাঁড়িয়ে থাকা দান ব্রিস্টে (Dún Briste) যেন পৃথিবীর এক বিস্ময়। 

আইরিশ ভাষায় ‘Dún Briste’ শব্দের অর্থ ভাঙা দুর্গ। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এর জন্মের ইতিহাস, বিচ্ছেদের কাহিনি এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা প্রকৃতির নির্মম সৌন্দর্য।

আয়ারল্যান্ডের কাউন্টি মেয়র উত্তর উপকূলে অবস্থিত ডাউনপেট্রিক হেড এলাকায় এই বিখ্যাত সামুদ্রিক স্তম্ভ বা sea stack-এর অবস্থান। মূল ভূখণ্ড থেকে প্রায় ৮০ মিটার দূরে আটলান্টিকের উত্তাল ঢেউয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পাথুরে স্তম্ভটির উচ্চতা প্রায় ৫০ মিটার বা ১৫০ ফুট। দূর থেকে দেখলে মনে হয়, সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় দুর্গের ধ্বংসাবশেষ।

আরো পড়ুন: মিলনের পরই গিলে খায় পুরুষ সঙ্গীকে!

ভূতাত্ত্বিকদের মতে, দান ব্রিস্টের শিলাগুলো প্রায় ৩৫ কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে গঠিত হয়েছিল। স্তরীভূত পাললিক শিলার এই গঠন প্রকৃতির দীর্ঘ বিবর্তনের এক জীবন্ত সাক্ষী। কোটি কোটি বছর ধরে বাতাস, বৃষ্টি আর উত্তাল সমুদ্রের ঢেউ উপকূলকে ক্ষয় করতে করতে একসময় এই অংশটিকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেয়।

ইতিহাস বলছে, ১৩৯৩ সালে এক ভয়াবহ সামুদ্রিক ঝড়ে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত প্রাকৃতিক পাথরের খিলানটি ধসে পড়ে। সেই ঘটনার পর থেকেই দান ব্রিস্টে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়ভাবে প্রচলিত আছে, বিচ্ছিন্ন হওয়ার সময় কয়েকজন মানুষ সেখানে আটকা পড়েছিলেন। পরে দড়ির সাহায্যে তাদের উদ্ধার করা হয়। বাস্তব হোক কিংবা লোককথা, এই গল্প এখনো স্থানীয়দের মুখে মুখে ফেরে।

এই দান ব্রিস্টে ঘিরে রয়েছে ধর্মীয় ও পৌরাণিক কাহিনিও। প্রচলিত কাহিনি অনুযায়ী, খ্রিষ্টধর্ম প্রচারের সময় সেন্ট প্যাট্রিক এক অবাধ্য পৌত্তলিক সর্দারের ওপর ক্রুদ্ধ হয়ে তার লাঠি দিয়ে ভূমিতে আঘাত করেছিলেন। আর সেই আঘাতেই নাকি মূল ভূখণ্ডের অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয় এই বিচ্ছিন্ন পাথুরে স্তম্ভ। যদিও এটি নিছক লোকগাথা, তবু দান ব্রিস্টের রহস্যময় আবহকে আরও গভীর করে তুলেছে এই কাহিনি।

দীর্ঘদিন ধরেই এই পাথুরে দ্বীপটি মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। ১৯৮০ সালে একদল বিজ্ঞানী হেলিকপ্টারের সাহায্যে এর সমতল চূড়ায় অবতরণ করেন। সেখানে তারা প্রাচীন পাথরের নির্মাণ, দেয়ালের ধ্বংসাবশেষ এবং মানব বসতির বিভিন্ন নিদর্শন খুঁজে পান। ধারণা করা হয়, বহু শতাব্দী আগে মানুষ এখানে বসবাস করত অথবা এটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো।

বর্তমানে দান ব্রিস্টে শুধু একটি ভূতাত্ত্বিক বিস্ময় নয়, এটি বহু সামুদ্রিক প্রাণীর নিরাপদ আবাসস্থলও। পাফিন, কিটিওয়াক, ফুলমারসহ বিভিন্ন সামুদ্রিক পাখি এখানে বাসা বাঁধে। মাঝে মাঝে আশপাশের সমুদ্রে সিলও দেখা যায়। ফলে এটি পাখিপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য।

প্রতি বছর হাজারো পর্যটক ডাউনপেট্রিক হেডে ভিড় জমান শুধু এই বিস্ময়কর দৃশ্যটি একনজর দেখার জন্য। উপকূলে নির্মিত নির্দিষ্ট ভিউয়িং প্ল্যাটফর্ম থেকে দান ব্রিস্টেকে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় আটলান্টিকের সোনালি আলো যখন পাথরের গায়ে পড়ে, তখন পুরো দৃশ্যটি যেন জীবন্ত কোনো চিত্রকর্মে পরিণত হয়।

আধুনিক পৃথিবীতে প্রযুক্তি ও নগর সভ্যতার বিস্তারের মধ্যেও দান ব্রিস্টে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি কতটা গভীর এবং সময় কতটা বিশাল। কোটি বছরের ইতিহাস নিজের শরীরে ধারণ করে আটলান্টিকের বুকে দাঁড়িয়ে থাকা এই ‘ভাঙা দুর্গ’ আজও নীরবে বলে যায় পৃথিবীর সৃষ্টি, ধ্বংস আর পুনর্জন্মের গল্প।

তারেক/

কোন দেশে কত পশু কোরবানি হয়?

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৪০ পিএম
আপডেট: ২৫ মে ২০২৬, ১২:৪৩ পিএম
কোন দেশে কত পশু কোরবানি হয়?
ছবি: সংগৃহীত

কোরবানির পশু হিসেবে সাধারণত গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা এবং উট ব্যবহৃত হয়। দেশ ও সংস্কৃতিভেদে কোরবানির পশুর ধরন এবং সংখ্যা ভিন্ন হয়। নিচে কয়েকটি মুসলিম প্রধান দেশে কোরবানির পশুর সংখ্যার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো–

বাংলাদেশ: বাংলাদেশে প্রায় ১৬ কোটি মুসলিম বাস করে। ২০২৫ সালে বাংলাদেশে ১ কোটির বেশি পশু কোরবানি করা হয়েছে, যার মধ্যে গরু এবং ছাগলের সংখ্যা বেশি।

সৌদি আরব: সৌদি আরবে হজের সময় প্রচুর পশু কোরবানি হয়। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, সে বছর প্রায় ১৫ লাখ হজযাত্রী হজে অংশ নিয়েছিলেন এবং তাদের জন্য প্রায় ১০ লাখ পশু কোরবানি করা হয়। এর মধ্যে ভেড়া এবং ছাগলের সংখ্যাই বেশি। ২০২৫ সালেও সৌদি আরবে ১০ থেকে ১১ লাখ পশু কোরবানি করা হয়। এছাড়া ঈদুল আজহার দিন সাধারণ সৌদি নাগরিক ও দেশটিতে থাকা অন্য মুসলিমরা কয়েক লাখ পশু কোরবানি দিয়ে থাকেন।

আরো পড়ুন: তিমির দুধ পানিতে মিশে না!

পাকিস্তান: পাকিস্তানে প্রায় ২৪ কোটি মুসলিম বাস করে, যা দেশটির জনসংখ্যার ৯৮ শতাংশ। এখানে কোরবানির পশুর সংখ্যা প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০ লাখ; যার মধ্যে গরু, ছাগল, ভেড়া এবং উট অন্তর্ভুক্ত। শীতপ্রধান অঞ্চলে দুম্বার কোরবানি বেশি প্রচলিত।

ইন্দোনেশিয়া: বিশ্বের সবচেয়ে বেশি (প্রায় ২০ দশমিক ৩ কোটি) মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় কোরবানির পশুর সংখ্যা প্রায় ২০ থেকে ২৫ লাখ। এখানে গরু এবং ছাগল প্রধানত কোরবানি করা হয়।

ইরান ও তুরস্ক: এই দেশগুলোয় প্রতি বছর প্রায় ১৫ থেকে ২০ লাখ পশু কোরবানি করা হয়। ইরানে গরু ও ভেড়া এবং তুরস্কে ভেড়া ও ছাগল বেশি জনপ্রিয়।

তারেক/