প্রবন্ধ: আমার পথ
অনুধাবনমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: ‘আমার পথ দেখাবে আমার সত্য।’ কথাটি বুঝিয়ে লেখ।
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধের এ উক্তিতে প্রাবন্ধিক তার আত্মবিশ্বাসী মানসিকতাই যে তাকে তার কর্ণধার হয়ে পথ দেখাবে, সে প্রসঙ্গে এ কথা বলেছেন। কর্ণধার বলতে প্রাবন্ধিক মানুষের ভেতরকার ঐশ্বরিক শক্তি বা অলৌকিক ক্ষমতাকে বুঝিয়েছেন; যা আত্মবিশ্বাস ও নিজেকে জানার মধ্য দিয়ে আসে। মানুষের মগজ ও মন পরম স্রষ্টার পরম জ্ঞানশক্তি ও প্রেমশক্তিতে ভরপুর। প্রাবন্ধিকের বিশ্বাস সত্য সব অসৎ শক্তিকে পরাজিত করে মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায়। তাই প্রাবন্ধিকের সত্য বা সৎ শক্তি সব ধরনের আলস্য, কর্ম বিমুখতা, নৈরাজ্য, অবিশ্বাস ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে তাকে ন্যায় ও সত্যের পথ দেখাবে।
আরো পড়ুন : আমার পথ প্রবন্ধের ১২টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব
প্রশ্ন: ‘আমার পথ’ প্রবন্ধ অনুযায়ী ভারতের দীর্ঘদিনের পরাধীনতার কারণ কী?
উত্তর: আত্মনির্ভরতা, আত্মমর্যাদার অভাবই কাজী নজরুল ইসলামের মতে দেশের দীর্ঘদিনের পরাধীনতার কারণ।
প্রাবন্ধিক মনে করেন, আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। তিনি বিশ্বাস করেন, এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যিই আমাদের আসবে, সেদিনই আমরা স্বাধীন হব। নিজের প্রতি বিশ্বাস না রেখে গান্ধীজির মতো মহাপুরুষের ওপর নির্ভর করায় আমাদের স্বাধীনতা অর্জন বিলম্বিত হয়েছিল। অর্থাৎ স্পষ্টই বোঝা যায়, আত্মনির্ভরতার অভাবই পরাধীনতার কারণ হিসেবে বিবেচ্য। পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে রেখেছিল।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর