দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৭. Debit ও Credit শব্দের উৎপত্তি হয়-
ক. ইংরেজি শব্দ থেকে
খ. ফ্রান্স শব্দ থেকে
গ. লাতিন শব্দ থেকে
ঘ. Debit ইংরেজি ও Credit ফ্রান্স শব্দ থেকে
৯৮. লেনদেনের উৎস কোনটি?
ক. চালান খ. ভাউচার
গ. ক্যাশমোমো ঘ. বিল
৯৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে সর্বপ্রথম কোন শহরে হিসাব রাখা শুরু হয়?
ক. আমেরিকার ওয়াশিংটনে
খ. ইতালির রোম শহরে
গ. ইতালির ভেনিস শহরে
ঘ. ফ্রান্সের প্যারিস শহরে
১০০. প্রতিষ্ঠানের যাবতীয় অর্থনৈতিক তথ্যের সম্মিলিত বিবরণীই হচ্ছে-
ক. হিসাব বই খ. হিসাববিজ্ঞান
গ. হিসাবসংরক্ষণ ঘ. হিসাব তথ্য
১০১. দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ-
ক. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়
খ. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়
গ. সম্পদ ও দায়-দেনার সঠিক পরিমাণ জানা যায়
ঘ. নিট আয়ের পরিমাণ জানা যায়
১০২. দুতরফা দাখিলা একটি-
ক. পূর্ণাঙ্গ পদ্ধতি
খ. অসম্পূর্ণ পদ্ধতি
গ. ভুল পদ্ধতি
ঘ. আধুনিক পদ্ধতি
১০৩. কারবারের সব ধরনের হিসাব তথ্যের উৎস হিসেবে গণ্য করা হয়-
ক. হিসাববিজ্ঞানকে
খ. লেনদেনকে
গ. হিসাব তথ্যকে
ঘ. আর্থিক বিবরণীকে
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ষষ্ঠ পর্ব
১০৪. যে দেশের শিল্পবিপ্লবের পর দুতরফা দাখিলা পদ্ধতি প্রচলন শুরু হয়-
ক. ইংল্যান্ডের খ. ফ্রান্সের
গ. ইতালির ঘ. জার্মানির
১০৫. দুতরফা দাখিলা পদ্ধতিতে নিচের কোন জাতীয় হিসাব পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করা হয়?
ক. ব্যক্তি হিসাব
খ. সম্পত্তিবাচক হিসাব
গ. নামিক হিসাব
ঘ. ব্যক্তি হিসাব ও নামিক হিসাব
১০৬. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণের প্রথম স্তর কী?
ক. দুটি বই পৃথকভাবে রাখা
খ. খতিয়ান
গ. রেওয়ামিল
ঘ. জাবেদা
১০৭. হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?
ক. A = L + (C – I + E – D)
খ. A = L + (C + R – E – D)
গ. A = L + (U + I – E – D)
ঘ. A = L + (U + R – E – D)
১০৮. নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ?
ক. A = L
খ. A = L + OE
গ. A = L + C + I – E
ঘ. A = L + C + E + O
১০৯. দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে কোন সত্তায় প্রকাশ করা হয়?
ক. একক খ. স্বতন্ত্র
গ. দ্বৈত ঘ. পৃথক
১১০. ভিক্ষা দেওয়া হলো ৫ টাকা। এ খরচটি খুচরা খরচের কোন শিরোনামের অধীনে দেখানো হবে?
ক. ভিক্ষা খ. মনিহারি
গ. আপ্যায়ন ঘ. বিবিধ
১১১. উদ্বৃত্তপত্র মিলে যায় কেন?
ক. হিসাবচক্রের কারণে
খ. দুতরফা দাখিলা পদ্ধতির কারণে/হিসাব সমীকরণ অনুসরণের কারণে
গ. সম্পত্তি ও দায়ের বিবরণীর কারণে
ঘ. রেওয়ামিল থেকে প্রস্তুত করা হয় বলে
উত্তর: ৯৭। গ, ৯৮। খ, ৯৯। গ, ১০০। ঘ, ১০১। খ, ১০২। ক, ১০৩। খ, ১০৪। ক, ১০৫। ঘ, ১০৬। ঘ, ১০৭। খ, ১০৮। গ, ১০৯। গ, ১১০। ঘ, ১১১। খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর