চতুর্থ অধ্যায়: অণুজীব
তৃতীয় পরিচ্ছেদ: ম্যালেরিয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ম্যালেরিয়া জীবাণু কী ধরনের অণুজীব?
(ক) প্রোটোজোয়া (খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক (ঘ) ভিরয়েড
২। Plasmodium Malaria-এর সুপ্তিকাল কত দিন?
(ক) ৮-১৫ দিন (খ) ১১-১৬ দিন
(গ) ১২-২০ দিন (ঘ) ১৮-৪০ দিন
৩। Plasmodium vivax-এর সুপ্তাবস্থা কত দিন?
(ক) ১২-২০ দিন (খ) ৮-১৫ দিন
(গ) ১৮-৪০ দিন (ঘ) ১১-১৬ দিন
৪। কোয়ারটান ম্যালেরিয়ার পরজীবী কোনটি?
(ক) Plasmodium vivax
(খ) P. malaria
(গ) P. ovale
(ঘ) P. falciparum
৫। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া রোগ সংক্রমিত হয় নিচের কোনটি দ্বারা?
(ক) Plasmodium vivax
(খ) Plasmodium malariae
(গ) Plasmodium ovale
(ঘ) Plasmodium falciparum
আরো পড়ুন : অণুজীব অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৫ম পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শাওন শীতের ছুটিতে তার মামার সঙ্গে রাঙামাটিতে বেড়াতে যায়। ফিরে এসে জ্বরে আক্রান্ত হয়। নির্দিষ্ট সময় পরপর শাওনের গা কাঁপুনি দিয়ে জ্বর আসে।
৬। উদ্দীপকের রোগটির নামকরণ কোন ভাষায় করা হয়েছে?
(ক) ইতালিয়ান (খ) গ্রিক
(গ) স্প্যানিশ (ঘ) লাতিন
৭। শাওনকে আক্রমণকারী জীবাণু-
(i) প্রথমে যকৃতকে আক্রান্ত করে
(ii) সব সময় ডিপ্লয়েড অবস্থায় থাকে
(iii) লোহিত কণিকা ধ্বংস করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন চট্টগ্রাম থেকে ঘুরে আসার পর জ্বরে আক্রান্ত হলো। কিন্তু তার নির্দিষ্ট সময় পরপর কাঁপুনি দিয়ে জ্বর আসতে লাগল।
৮। সুমন যে জ্বরে আক্রান্ত হয়েছিল তার জীবাণুর নাম কী?
(ক) Bordetalla pertusis
(খ) Salmonella typosa
(গ) Plasmodium vivax
(ঘ) Mycrosporum canis
৯। সুমনের জ্বরের জীবাণু মানুষের কোন অঙ্গ বা অংশকে আক্রান্ত করে?
(i) যকৃত (ii) লোহিত রক্তকণিকা (iii) কিডনি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০। মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশার নাম কী?
(ক) মেরোজয়েট
(খ) ট্রফোজয়েট
(গ) ক্রিপ্টোজয়েট
(ঘ) স্পোরোজয়েট
১১। ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানুষের দেহে প্রবেশ করে?
(ক) স্পোরোজয়েট (খ) ক্রিপ্টোজয়েট
(গ) সাইজন্ট (ঘ) ট্রফোজয়েট
উত্তর: ১. ক, ২. ঘ, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. ক।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর