তৃতীয় অধ্যায় : ভূমিরূপ পরিবর্তন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকের আলোকে ১৩৫ ও ১৩৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৩৫। উদ্দীপকের ‘খ’ অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ সংগঠিত?
ক) স্রোতজ বনভূমি
খ) পলল সমভূমি
গ) ‘ব’ দ্বীপ
ঘ) প্লাবন সমভূমি
১৩৬। উদ্দীপকে ‘ক’ অঞ্চলে নদীর কোন কাজটি ক্রিয়াশীল?
i. ক্ষয় কাজ
ii. বহন কাজ
iii. সার্বিক কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৭। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় কোন ধরনের গ্যাস উৎপন্ন হয়?
ক) কার্বন ডাই-অক্সাইড
খ) নাইট্রেড
গ) ওজোন
ঘ) নাইট্রোজেন
আরো পড়ুন : ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১১তম পর্ব, এইচএসসি ভূগোল ১ম পত্র
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৮ ও ১৩৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রিতু মারমার গ্রামের পাশ দিয়ে একটি পার্বত্য নদী বয়ে গেছে। এই নদীতে বাঁধ দেওয়ার ফলে একটি কৃত্রিম হৃদ সৃষ্টি হয়েছে।
১৩৮। উদ্দীপকে কোন নদীকে ইঙ্গিত করা হয়েছে?
ক) সাঙ্গু
খ) কর্ণফুলী
গ) গোমতী
ঘ) হালদা
১৩৯। ওই নদী বাঁধ দেওয়ার উদ্দেশ্য মূলত কী ছিল?
ক) বনভূমি সংরক্ষণ করা
খ) জলবায়ু নিয়ন্ত্রণ করা
গ) নদী শাসন করা
ঘ) বিদ্যুৎ উৎপাদন করা
১৪০। গঙ্গা নদী শাসনের ফলে বাংলাদেশে যা হচ্ছে-
i. জলবায়ু পরিবর্তন
ii. ভূপ্রকৃতির পরিবর্তন
iii. পানি প্রবাহ নষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪১। নদী মধ্যগতিতে কোন ধরনের ভূমিরূপ গঠন করে?
ক) প্লাবন বনভূমি
খ) গিরিখাত
গ) কাসকেড
ঘ) খরস্রোত
উত্তর: ১৩৫.ঘ, ১৩৬.ক, ১৩৭.ক, ১৩৮.খ, ১৩৯.ঘ, ১৪০. গ, ১৪১. ক।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর