মার্কেটিং দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণ কী নামে পরিচিত?
ক) প্রমিতকরণ খ) পর্যায়িতকরণ
গ) কেনা ঘ) বিক্রি করা
উত্তর: গ) কেনা।
৯। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কী নামে পরিচিত?
ক) কেনা খ) বিক্রি করা
গ) পরিবহন ঘ) গুদামজাতকরণ
উত্তর: খ) বিক্রি করা।
১০। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা-নেওয়া কী নামে পরিচিত?
ক) বিক্রি করা খ) পরিবহন
গ) গুদামজাতকরণ ঘ) বিজ্ঞাপন
উত্তর: খ) পরিবহন।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-১২, ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র
১১। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্য ধরে রাখা কী নামে পরিচিত?
ক) প্রমিতকরণ খ) পর্যায়িতকরণ
গ) গুদামজাতকরণ ঘ) পরিবহন
উত্তর: গ) গুদামজাতকরণ।
১২। নিচের কোনটি পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্য চিহ্নিত করার প্রক্রিয়া?
ক) গুদামজাতকরণ খ) প্রমিতকরণ
গ) পর্যায়িতকরণ ঘ) পরিবহন
উত্তর: খ) প্রমিতকরণ।
১৩। নিচের কোনটি পণ্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করার প্রক্রিয়া?
ক) বিজ্ঞাপন খ) প্রমিতকরণ
গ) পর্যায়িতকরণ ঘ) গুদামজাতকরণ
উত্তর: গ) পর্যায়িতকরণ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর