প্রিয় এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ‘এ প্লাস’ পেতে যা মনে রাখবে তা হলো-
এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ:
দ্বিতীয় অধ্যায়: জীবকোষ ও টিস্যু, চতুর্থ অধ্যায়: জীবনী শক্তি, পঞ্চম অধ্যায়: খাদ্য, পুষ্টি এবং পরিপাক ষষ্ঠ অধ্যায়: জীবে পরিবহন, অষ্টম অধ্যায়: রেচন প্রক্রিয়া একাদশ অধ্যায়: জীবের প্রজনন, দ্বাদশ অধ্যায়: জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি।
বহুনির্বাচনি প্রশ্নে পূর্ণ নম্বর পেতে
এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে। জীববিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনি প্রশ্নে পূর্ণ নম্বর পেতে যা মনে রাখবে তা হলো-
১. বহুপদী সমাপ্তিসূচক নির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর শনাক্ত করার জন্য এটি অপশন (i, ii, iii) থাকে। এর যেকোনো ১টি, ২টি, ৩টির সঠিক উত্তর হতে পারে। এ ধরনের প্রশ্নের উত্তর খুব সতর্কভাবে দিতে হবে।
২. বহুনির্বাচনি অংশের জন্য বিগত সালের বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়বে।
৩. পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইন বুঝে বুঝে আন্ডারলাইন করে পড়বে।
৪. প্রশ্নে থাকা চিত্রের চিহ্নিতকরণগুলো গুরুত্ব দিয়ে খেয়াল করে পড়বে।
আরো পড়ুন : এসএসসি পরীক্ষায় কৃষি বিজ্ঞানে এ প্লাস পাওয়ার উপায়
সৃজনশীল প্রশ্নে বেশি নম্বর পেতে
এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যে কোনো ৫টির উত্তর দিতে হবে। জীববিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্নে বেশি নম্বর পেতে যা মনে রাখবে তা হলো-
১. বৈজ্ঞানিক নাম লেখার সময় গণ ও প্রজাতি অংশের নিচে আলাদা আলাদাভাবে দাগ টেনে দেবে।
২. 2B পেনসিল দিয়ে চিত্র অঙ্কন করবে। লেখার ডান পাশে চিত্র দিলে ভালো হয়। বড় চিত্র থাকলে উত্তরের প্রথমেই বা শেষে আঁকবে। অবশ্যই চিত্রের বিভিন্ন অংশের চিহ্নিতকরণ লিখবে।
৩. জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক প্যারায়, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুই প্যারায়, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর প্যারা করে লিখবে।
৪. বৈশিষ্ট্য, পার্থক্যমূলক প্রশ্নের উত্তর পয়েন্ট করে লিখবে। কেননা এ ধরনের প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর পাওয়া যায়।
৫. প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য ৩০ মিনিট সময় পাবে। সেভাবে উত্তর লিখবে।
৬. নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে সব প্রশ্নের উত্তর লেখা শেষ করে পুরো খাতাটি রিভিশন দেবে।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ,
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর