মার্কেটিং দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫১। Independent Grocers Alliance, Sentry Hardwares, Western Auto কীসের উদাহরণ?
ক) বিপণিমালা
খ) স্বেচ্ছামূলক চেইন
গ) খুচরা ব্যবসায়ী সমবায়
ঘ) ফ্র্যাঞ্চাইজি সংগঠন
উত্তর: খ) স্বেচ্ছামূলক চেইন।
৫২। কেন্দ্রীয়ভাবে পণ্য কিনে নিজেদের মধ্যে ভাগ করে নেয়, প্রত্যেকে নিজ দোকানে একই দামে পণ্য বিক্রি করে ও যৌথভাবে প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে ব্যয় হ্রাস করে এমন খুচরা ব্যবসাকে কী বলে?
ক) বিপণিমালা
খ) স্বেচ্ছামূলক চেইন
গ) খুচরা ব্যবসায়ী সমবায়
ঘ) ফ্র্যাঞ্চাইজি সংগঠন
উত্তর: গ) খুচরা ব্যবসায়ী সমবায়।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৩৭, ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র
৫৩। Association Grocers, Ace Hardware কীসের উদাহরণ?
ক) বিপণিমালা
খ) স্বেচ্ছামূলক চেইন
গ) খুচরা ব্যবসায়ী সমবায়
ঘ) ফ্র্যাঞ্চাইজি সংগঠন
উত্তর: গ) খুচরা ব্যবসায়ী সমবায়।
৫৪। চুক্তির মাধ্যমে ব্যবসায় পদ্ধতি, নাম, সুনাম, প্যাটেন্ট ব্যবহার করার অধিকার লাভ করে এমন খুচরা ব্যবসাকে কী বলে?
ক) বিপণিমালা
খ) স্বেচ্ছামূলক চেইন
গ) খুচরা ব্যবসায়ী সমবায়
ঘ) ফ্র্যাঞ্চাইজি সংগঠন
উত্তর: ঘ) ফ্র্যাঞ্চাইজি সংগঠন
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর