হিসাববিজ্ঞান প্রথম পত্র: মডেল টেস্ট-১-এর বাকি অংশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
(১২ জুন প্রকাশের পর)
১৪। আকিব ২০২৪ সালের শুরুতে ১,০০,০০০ টাকায় একটি মেশিন কেনেন। মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় ৫ বছর এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ২০২৪ সালের শেষে মেশিনটি ৫০,০০০ টাকায় বিক্রি করা হলে কত টাকা মুনাফা বা ক্ষতি হয়?
(ক) ক্ষতি ৫০,০০০ টাকা
(খ) মুনাফা ৫০,০০০ টাকা
(গ) মুনাফা ১০,০০০ টাকা
(ঘ) ক্ষতি ১০,০০০ টাকা
১৫। হিসাববিজ্ঞান হলো-
(ক) হিসাবব্যবস্থা (খ) তথ্যব্যবস্থা
(গ) নিরীক্ষাব্যবস্থা (ঘ) বিবরণীব্যবস্থা
১৬। ‘অগ্রিম বিমা’ আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণির হিসাব?
(ক) সম্পদ (খ) দায়
(গ) ব্যয় (ঘ) মালিকানাস্বত্ব
১৭। ডেবিট নোটে উল্লেখ থাকে-
i. পণ্যের পরিমাণ
ii. পণ্যের দর
iii. কারবারি বাট্টা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২০২৪ সালের ১ জানুয়ারি মি. ফাহিম নগদ ৩,০০,০০০ টাকা, পণ্যদ্রব্য ১,০০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন।
১৮। ৬০,০০০ টাকা ঋণ গ্রহণ করায় হিসাব সমীকরণের কোন কোন উপাদান প্রভাবিত হবে?
(ক) L, OE (খ) A, OE
(গ) A, L (ঘ) A, L, OE
১৯। মি. ফাহিমের মূলধন কত টাকা?
(ক) ৩,০০,০০০ টাকা (খ) ৩,৬০,০০০ টাকা
(গ) ৪,০০,০০০ টাকা (ঘ) ৪,৬০,০০০ টাকা
২০। একটি দ্রব্যের তালিকা মূল্য ৩০,০০০ টাকা, কারবারি বাট্টা ১০% এবং নগদ বাট্টা ৫% অনুমোদন করা হলে, নগদ বাট্টার পরিমাণ কত টাকা?
(ক) ১,৩৫০ টাকা (খ) ১,৫০০ টাকা
(গ) ৩,০০০ টাকা (ঘ) ৪,৫০০ টাকা
২১। Deposit in transit বলতে কী বোঝায়?
(ক) সঞ্চিত চেক (খ) বকেয়া চেক
(গ) প্রত্যাখ্যাত চেক (ঘ) পরিবহনাধীন চেক
২২। ব্যাংকের মাধ্যমে ধার্য করা চার্জ-
i. নগদান বইতে ক্রেডিট করা হয়
ii. ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়
iii. ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার মডেল টেস্টের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২৩। সাধারণত ডেবিট উদ্ধৃত প্রকাশ করে-
i. আয় ii. ব্যয় iii. সম্পদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। নিচের কোনটি ব্যবসার সম্পদ?
(ক) মূলধন জাতীয় প্রাপ্তি
(খ) মুনাফা জাতীয় প্রাপ্তি
(গ) মূলধন জাতীয় ব্যয়
(ঘ) মুনাফা জাতীয় ব্যয়
২৫। চলতি বছরে বিনিয়োগের সুদ বাবদ ৫,০০০ টাকা পাওয়া গেছে আরও ৫০০ টাকা পাওনা হয়েছে। বিনিয়োগের সুদের হার ১০% হলে বিনিয়োগের পরিমাণ কত?
(ক) ৫,০০০ টাকা (খ) ৫,৫০০ টাকা
(গ) ৫০,০০০ টাকা (ঘ) ৫৫,০০০ টাকা
২৬। আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য রচিত মান হলো-
(ক) GAAP (খ) IASC
(গ) GAAS (ঘ) GAAT
২৭। রেওয়ামিলে বেতন প্রদান ৩০,০০০ টাকা। যদি উক্ত বেতনের মধ্যে তিন মাসের অগ্রিম বেতন প্রদান অন্তর্ভুক্ত থাকে তাহলে চলতি বছরের বেতন বাবদ খরচের পরিমাণ কত টাকা?
(ক) ৬,০০০ টাকা (খ) ২৪,০০০ টাকা
(গ) ৩০,০০০ টাকা (ঘ) ৩৬,০০০ টাকা
২৮। জুবায়ের ট্রেডার্সের একটি মেশিনের আয়ুষ্কাল ১০ বছর। বার্ষিক অবচয় ২০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২৫,০০০ টাকা হলে মেশিনের ক্রয়মূল্য কত টাকা?
(ক) ৪,৫০,০০০ টাকা (খ) ২,২৫,০০০ টাকা
(গ) ২,০০,০০০ টাকা (ঘ) ১,৭৫,০০০ টাকা
২৯। অবচয় একটি-
i. আন্তঃলেনদেন
ii. ব্যবসায়িক লেনদেন
iii. অনগদ লেনদেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। কন্ট্রা সম্পদ কোনটি?
(ক) পুঞ্জীভূত অবচয় (খ) শেয়ার অবহার
(গ) পেটেন্ট (ঘ) সুনাম
উত্তর: ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. গ, ২০. ক, ২১. ঘ,২২. ক, ২৩. গ, ২৪. গ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. খ, ২৮. খ, ২৯. ঘ, ৩০. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর