চতুর্থ অধ্যায় : আমার লেখালেখি ও হিসাব
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: অফিস সফটওয়্যার কী? উদাহরণসহ লেখ।
উত্তর: অফিস সফটওয়্যার হলো কম্পিউটার বা স্মার্টফোনে ব্যবহৃত এমন এক ধরনের সফটওয়্যার, যা লেখালেখি, হিসাব-নিকাশ এবং ডকুমেন্ট প্রস্তুতির কাজ সহজ করে। যেমন- ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ইত্যাদি।
প্রশ্ন: আধুনিক জীবনে ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: আধুনিক জীবনে ওয়ার্ড প্রসেসর অপরিহার্য একটি সফটওয়্যার, কারণ এটি লেখালেখি ও ডকুমেন্ট প্রস্তুত করার কাজকে দ্রুত, সহজ ও নির্ভুল করে থাকে। এতে লেখা সম্পাদনা, পুনর্বিন্যাস, ছবি গ্রাফ, টেবিল ইত্যাদি সংযোজন করে যেকোনো ডকুমেন্ট নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। এতে তথ্য সংরক্ষণ, পুনরায় ব্যবহার সুবিধা ও সময় সাশ্রয়ী সুবিধা পাওয়া যায় বলে আধুনিক জীবনে ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের চারটি ক্ষেত্র উল্লেখ করো।
উত্তর: স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের চারটি ক্ষেত্র নিম্নরূপ।
সেগুলো হলো- ১. শিক্ষাক্ষেত্রে, ২. নির্বাচনে, ৩. অফিসে, ৪. খেলাধুলায়।
প্রশ্ন: ফাইন্ড-রিপ্লেস কমান্ডের কাজ কী?
উত্তর: ওয়ার্ড প্রসেসরে ফাইন্ড-রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট থেকে সহজে সুনির্দিষ্ট কোনো তথ্য, শব্দ বা বাক্যাংশ অল্প সময়ে খোঁজা যায় এবং তা প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করা যায়।
আরো পড়ুন : ইন্টারনেট ও ওয়েব পরিচিতি অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
প্রশ্ন: স্প্রেডশিটে সূত্র ব্যবহারের শর্ত দুটি লেখ।
উত্তর: স্প্রেডশিটে সূত্র ব্যবহারের শর্ত দুটি হলো-
১. সূত্রটি অবশ্যই ফলাফল সেলের মধ্যে লিখতে হবে।
২. সূত্র সব সময় সমান “=” চিহ্ন দিয়ে শুরু করতে হবে।
প্রশ্ন: ফন্ট কী? বহুল ব্যবহৃত দুটি ফন্টের নাম লেখ।
উত্তর: ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য যে বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, সেগুলোই হলো ফন্ট। বহুল ব্যবহৃত দুটি ফন্টের নাম হলো- ১. SutonnyMJ, ২. Times New Roman।
প্রশ্ন: সেভ ও সেভ এজ অপশনের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর: কোনো ডকুমেন্টকে প্রথমবার সংরক্ষণ করতে সেভ। একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে অর্থাৎ ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করতে সেভ অ্যাজ অপশনে ক্লিক করতে হয়।
প্রশ্ন: ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট সফটওয়্যারের দুটি পার্থক্য লেখ।
উত্তর: ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট সফটওয়্যারের দুটি পার্থক্য হলো-
লেখক : শিক্ষক
লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর