কবিতা : পাছে লোকে কিছু বলে
(গত ১৩ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ কবিতায় মহাজনি করার জন্য যাত্রার কথা বলেছেন। তিনি বেশ দৃঢ়তার সঙ্গে বলেন-
‘যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই।
তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই।’
৩৮. ওপরের উদ্দীপকে কবিগুরুর মানসিকতার সঙ্গে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিপরীত দিকটি ফুটে উঠেছে?
(ক) মানসিক দ্বিধাহীনতা
(খ) শারীরিক অক্ষমতা
(গ) অন্তরের হতাশা
(ঘ) সিদ্ধান্তহীনতা
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সজীব তার বন্ধু নিয়ে ধূমপানবিরোধী কার্যক্রম চালাতে শুরু করেন। তারা দলবেঁধে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধূমপানবিরোধী প্রচারণা শুরু করলে কতিপয় বয়স্ক লোক তাচ্ছিল্য করেন। শুনে সজীবরা প্রচারণা বন্ধ করে দেন।
৩৯. উদ্দীপকে সজীবের মাঝে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে?
(ক) মানসিক দ্বিধা (খ) শারীরিক ভীতি
(গ) অন্তরের হতাশা (ঘ) সন্দেহ প্রবণতা
৪০. "পাছে লোকে কিছু বলে" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) নির্মাল্য (খ) সঞ্জয়
(গ) দ্বাদশ কবিতা (ঘ) আলো ও ছায়া
৪১. "পাছে লোকে কিছু বলে" কবিতার মূল বিষয়বস্তু কী?
(ক) প্রকৃতির সৌন্দর্য
(খ) সমাজের কুসংস্কার ও নিন্দা
(গ) প্রেম ও বিরহ
(ঘ) দেশপ্রেম
৪২. "পাছে লোকে কিছু বলে" কবিতায় 'লোক' বলতে কাদের বোঝানো হয়েছে?
(ক) সমাজের সুবিধাভোগী শ্রেণিকে
(খ) সমালোচনাকারী সাধারণ মানুষকে
(গ) সমাজের প্রভাবশালী ব্যক্তিকে
(ঘ) কবিতার কবিকে
আরো পড়ুন : পাছে লোকে কিছু বলে কবিতার ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র
৪৩. কবি কেন 'নিন্দা'কে ভয় পান?
(ক) খ্যাতি লাভের জন্য
(খ) সমাজকে ভয় পান বলে
(গ) আত্মমর্যাদা রক্ষার জন্য
(ঘ) পরিবারকে ভয় পান বলে
৪৪. "পাছে লোকে কিছু বলে" কবিতায় নিচের কোনটিকে উপেক্ষা করার কথা বলা হয়েছে?
(ক) সমালোচকদের (খ) বন্ধুদের
(গ) পরিবারের (ঘ) সমাজের
৪৫. "পাছে লোকে কিছু বলে" কবিতায় কবি নিচের কোনটির জয়গান গেয়েছেন?
(ক) আত্মমর্যাদার (খ) সামাজিক রীতিনীতির
(গ) প্রেমের (ঘ) প্রকৃতির সৌন্দর্যের
উত্তর: ৩৮. ক, ৩৯. ক, ৪০. ঘ, ৪১. খ, ৪২. খ, ৪৩. খ, ৪৪. ক, ৪৫. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর