পাটিগণিত
(গত ১ সেপ্টেম্বর প্রকাশের পর)
অনুশীলনী: ২.২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের তথ্যের আলোকে ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৩০ লাখ এবং ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন।
১৪। তিন বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে?
(ক) ৩২,৭৫,১৮১ জন
(খ) ৩২,৭০,৫৫০ জন
(গ) ৩১,৭৫,৭৫০ জন
(ঘ) ৩২,৫০,৭৫০ জন
নিচের উদ্দীপকটি পড়ে থেকে ১৫-১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কামাল ৫% মুনাফায় ৭,৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন।
১৫। ওপরের উদ্দীপকের আলোকে প্রথম বছরে মুনাফা কত হবে?
(ক) ২৭৫ টাকা (খ) ৩৫০ টাকা
(গ) ২৫০ টাকা (ঘ) ৩৭৫ টাকা
আরো পড়ুন : অনুশীলনী-২.২ অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির গণিত
১৬। ওপরের উদ্দীপকের আলোকে প্রথম বছরে মুনাফা-আসল কত হবে?
(ক) ৭,৫৭৫ টাকা (খ) ৮,২০৫ টাকা
(গ) ৭,৮৭৫ টাকা (ঘ) ৭,১২০ টাকা
১৭। ওপরের উদ্দীপকের আলোকে দ্বিতীয় বছরে মুনাফা-আসল কত হবে?
(ক) ৮,১২৫ টাকা (খ) ৭,৮৮০ টাকা
(গ) ৮,৫৪০ টাকা (ঘ) ৮,২৫০ টাকা
১৮। ওপরের উদ্দীপকের আলোকে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
(ক) ৮,২৬৮.৭৫ টাকা
(খ) ৮,৩৪৫.৭৫ টাকা
(গ) ৮,২৬০.৫০ টাকা
(ঘ) ৮,৫৫০.৩৫ টাকা
উত্তর: ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক।
লেখক : সিনিয়র শিক্ষক, গণিত
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর