প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ
(গত ১ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। কোপারনিকাসের সৌরকেন্দ্রিক ধারণার গাণিতিক বর্ণনা দেন কে?
ক) কেপলার
খ) টাইকোব্রাহের
গ) কোপারনিকাস
ঘ) নিউটন
১৫। বস্তুর পতনের নিয়মের আবিষ্কারকের নাম কী?
ক) গ্যালিলিও
খ) আর্কিমিডিস
গ) আইনস্টাইন
ঘ) নিউটন
১৬। স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করে কে?
ক) আইনস্টাইন খ) টলেমি
গ) অ্যারিস্টটল ঘ) গ্যালিলিও
১৭। সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে?
ক) নিউটন খ) গ্যালিলিও
গ) পিথাগোরাস ঘ) মহাবীর
১৮। গ্যালিলিও উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিকে পূর্ণতার রূপ দেন কে?
ক) কেপলার খ) রজার বেকন
গ) নিউটন ঘ) আর্কিমিডিস
১৯। কোয়ান্টাম তত্ত্ব কোন শতাব্দীতে আবিষ্কৃত হয়? ক) অষ্টাদশ শতাব্দীতে
খ) ঊনবিংশ শতাব্দীর শেষে
গ) বিংশ শতাব্দীর শুরুতে
ঘ) বিংশ শতাব্দীর শেষে
২০। বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ক) গ্যালিলিও খ) আইনস্টাইন
গ) ম্যাক্স প্ল্যাঙ্ক ঘ) নিউটন
আরো পড়ুন : ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান
২১। গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৪৪২ সালে
খ) ১৪৬৪ সালে
গ) ১৫৬৪ সালে
ঘ) ১৬৭৪ সালে
২২। নিচের কোনটি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
ক) বায়ুকল খ) বায়ুবাষ্প
গ) বাষ্পীয় ইঞ্জিন ঘ) ইউরেনিয়াম
২৩। কত সালে ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চৌম্বক তরঙ্গ তত্ত্ব দেন?
ক) ১৮৩১ সালে খ) ১৮৫৮ সালে
গ) ১৮৬৪ সালে ঘ) ১৮৮৪ সালে
২৪। ১৮৯৬ সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোডে সংকেত পাঠান নিচের কোন বিজ্ঞানী?
ক) হেনরিখ হার্জ খ) লেজ
গ) মার্কোনি ঘ) জগদীশ চন্দ্র বসু
২৫। জগদীশ চন্দ্র বসু কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক) ভারত খ) চীন
গ) বাংলাদেশ ঘ) ইতালি
উত্তর: ১৪. ক, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. গ, ২০. ঘ, ২১. গ, ২২. গ, ২৩. গ, ২৪. গ, ২৫. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর