দ্বিতীয় অধ্যায় : ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
(গত ২৫ অক্টোবর প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২১। ভিক্টোরিয়া পার্ক কে তৈরি করেন?
উত্তর: ভিক্টোরিয়া পার্ক তৈরি করেন ঢাকার নওয়াব আবদুল গণি।
২২। বলধার জমিদার কে ছিলেন?
উত্তর: বলধার জমিদার ছিলেন নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী।
২২। শিলাইদহ কোন জেলায় অবস্থিত?
উত্তর: শিলাইদহ কুষ্টিয়া জেলায় অবস্থিত।
২৩। আর্মেনিয়ান গির্জা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: আর্মেনিয়ান গির্জা ১৭৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
২৪। ঢাকার ঔপনিবেশিক যুগের মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি?
উত্তর: ঢাকার ঔপনিবেশিক যুগের মসজিদগুলো মোগল স্থাপত্যরীতিতে তৈরি। তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে।
২৫। চিনি টিকরি মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: চিনি টিকরি মসজিদ ঢাকার নারিন্দায় অবস্থিত।
২৬। ঢাকা শহরের ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালীমন্দির কোন সময়ের তৈরি?
উত্তর: ঢাকা শহরের ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালীমন্দির ঔপনিবেশিক যুগের আগে তৈরি।
২৭। ঢাকা শহরের সবচেয়ে পুরোনো গির্জা কোনটি?
উত্তর: ঢাকা শহরের সবচেয়ে পুরোনো গির্জা হলো আর্মেনিয়ান গির্জা।
২৮। প্রত্ন শব্দের অর্থ কী?
উত্তর: প্রত্ন শব্দের অর্থ হলো পুরোনো বা প্রাচীন।
২৯। প্রত্নসম্পদ কাকে বলে?
উত্তর: পুরোনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে প্রত্নসম্পদ বলে।
৩০। প্রত্নতত্ত্ব কী?
উত্তর: প্রত্নতত্ত্ব বলতে অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্যসামগ্রীর ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সে যুগের সংস্কৃতি সম্পর্কে অধ্যয়ন করাকে বুঝায়।
৩১। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর