প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
(গত ২২ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৪। ০১.০১.২০২০ তারিখে ১০% সুদে বিনিয়োগ ১০,০০০ টাকা। প্রাপ্ত সুদ ২০০ টাকা হলে, হিসাবকাল শেষে বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা হবে?
ক) ২০০ টাকা খ) ৪০০ টাকা
গ) ৬০০ টাকা ঘ) ৮০০ টাকা
৯৫। অব্যবসায়ী প্রতিষ্ঠানে দায় অপেক্ষা সম্পত্তির বাড়তিকে কী বলা হয়?
ক) মূলধন তহবিল খ) মূলধন হিসাব
গ) চলতি সম্পত্তি ঘ) নিট সম্পত্তি
৯৬। প্রারম্ভিক ও সমাপনী নগদ জের দেখানো হয়?
ক) প্রাপ্তি ও প্রদান হিসাবে
খ) আর্থিক অবস্থার বিবরণীতে
গ) আয়-ব্যয় বিবরণীতে
ঘ) প্রারম্ভিক মূলধন বিবরণীতে
৯৭। অব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন তহবিল নির্ণয়ে দরকার হবে-
i. সম্পত্তি ii. দায় iii. ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯৮। অগ্রিম দেওয়া ভাড়া দেখানো হয়-
i. আয়-ব্যয় বিবরণীতে ভাড়া থেকে বিয়োগ করে
ii. আয়-ব্যয় বিবরণীতে ভাড়ার সঙ্গে যোগ করে
iii. আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তির দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯৯। চলতি বছরের প্রাপ্ত আয় লিপিবদ্ধ হয়-
i. প্রাপ্তি ও প্রদান হিসাবে
ii. আয়-ব্যয় বিবরণীতে
iii. আর্থিক অবস্থার বিবরণীতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০০। সোনারগাঁও তরুণ সংঘের আর্থিক অবস্থার বিবরণীতে উইল করা ধনদৌলত নিচের কোথায় দেখানো যায়?
i. মূলধন তহবিলের সঙ্গে যোগ করে
ii. আলাদাভাবে দায়ের দিকে
iii. আয়-ব্যয় বিবরণীতে আয় হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১০১ ও ১০২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
দিগন্ত ক্লাবের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখের তথ্যগুলো হলো- হাতে নগদ ২,০০০ টাকা, বকেয়া মজুরি ৪০০ টাকা, বকেয়া চাঁদা ৫০০ টাকা, দালানকোঠা ১২,০০০ টাকা, ১০% সুদে ঋণপত্র ৭,০০০ টাকা, ইজারা সম্পত্তি ৮,০০০ টাকা।
১০১। দিগন্ত ক্লাবের প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ কত?
ক) ১৫,১০০ টাকা খ) ১৫,৫০০ টাকা
গ) ২২,১০০ টাকা ঘ) ২২,৫০০ টাকা
১০২। দিগন্ত ক্লাবের প্রারম্ভিক দায়ের পরিমাণ কত?
ক) ৬৫,০০০ টাকা খ) ৭,০০০ টাকা
গ) ৭,৪০০ টাকা ঘ) ৭,৯০০ টাকা
উত্তর: ৯৪. ঘ, ৯৫. ক, ৯৬. ক, ৯৭. ক, ৯৮. খ, ৯৯. ক, ১০০. ক, ১০১. ঘ, ১০২. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর