প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
(গত ১৩ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। নিচের কোন শ্রেণিতে ৫-১৫ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়?
(ক) Myxini
(খ) Petromyzontida
(গ) Chondrichthyes
(ঘ) Actionpterygii
১০। অ্যামোসিস্ট লার্ভা দশা দেখা যায় নিচের কোনটিতে?
(ক) হ্যাগফিশ (খ) হাঙর
(গ) স্টিংরে (ঘ) ল্যামপ্রে
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রফিক মিউজিয়ামে রক্ষিত বিশাল আকৃতির হাঙর মাছ দেখে আনন্দিত হলো।
১১। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো-
i. দেহ প্ল্যাকয়েড আঁশে আবৃত
ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
iii. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১২। ওপরের উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
(ক) Sarcopterygii
(খ) Actionpterygii
(গ) Chondrichthyes
(ঘ) Amphibia
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নওরীন প্রাণিবিজ্ঞান ক্লাসে জানতে পারল কর্ডাটা পর্বের একটি শ্রেণির সব প্রাণীর অন্তঃকঙ্কাল শুধু তরুণাস্থি দিয়ে গঠিত।
১৩। ওপরের উদ্দীপকে ওই শ্রেণির প্রাণীদের দেহ কোন ধরনের আঁশ দিয়ে আবৃত?
(ক) প্ল্যাকয়েড (খ) সাইক্লয়েড
(গ) টিনয়েড (ঘ) গ্যানয়েড
১৪। ওপরের উদ্দীপকে নওরীনের পড়া শ্রেণির প্রাণীদের-
i. ফুলকারন্ধ্র কানকো দিয়ে আবৃত
ii. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের
iii. দেহের অঙ্কীয়তলে মুখছিদ্র অবস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রুই ও হাঙর উভয়ই মাছ হলেও এদের মধ্যে শ্রেণিবিন্যাসগত ও গাঠনিক পার্থক্য বিদ্যমান।
১৫। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটি যে শ্রেণির অন্তর্গত-
(ক) Myxini
(খ) Sarcopterygii
(গ) Actinopterygii
(ঘ) Chondrichthyes
১৬। উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. এদের প্ল্যাকয়েড আঁশ বিদ্যমান
ii. এদের পুচ্ছ পাখনা হেটারোসার্কাল
iii. এদের ৪ জোড়া ফুলকা থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। ‘রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ’ নামে পরিচিত মাছটি কোন শ্রেণির?
(ক) Myxini
(খ) Chondrichthyes
(গ) Actinopterygii
(ঘ) Sarcopterygii
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
হাসান সমুদ্রসৈকতে জেলেদের কাছে হাঙর ও ইলিশ মাছ সংগ্রহ করল।
১৮। ওপরের উদ্দীপকে প্রথম মাছটি কোন শ্রেণিভুক্ত?
(ক) Actinopterygii
(খ) Sarcopterygii
(গ) Chondrichthyes
(ঘ) Cyclostomata
১৯। ওপরের উদ্দীপকের মাছ দুটিকে পৃথক করার ভিত্তি হলো-
i. অন্তঃকঙ্কাল ii. আবাসস্থল iii. পুচ্ছ পাখনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কর্ডাটা পর্বের একটি শ্রেণির প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়।
২০। ওপরের উদ্দীপকে ওই শ্রেণির প্রাণীদের আঁশ কোন ধরনের?
(ক) প্ল্যাকয়েড (খ) গ্যানয়েড
(গ) সাইক্লয়েড (ঘ) টিনয়েড
২১। ওপরের উদ্দীপকে ওই শ্রেণির প্রাণীদের-
i. ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র থাকে
ii. বায়ুথলি থাকে
iii. পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ৯. ক, ১০. ঘ, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক, ২১. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর