প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
(গত ১৯ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫। Reptilia-এর বৈশিষ্ট্য-
i. এদের সম্মুখ পদে ৪টি ও পশ্চাৎপদে ৫টি নখরবিহীন আঙুল থাকে
ii. এদের দেহত্বক প্লেট বা এপিডার্মাল আঁশ দিয়ে আবৃত
iii. এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে ৪ প্রকোষ্ট যুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৬। সম্পূর্ণ চার প্রকোষ্টবিশিষ্ট হৃৎপিণ্ড নিচের কোন প্রাণীতে দেখা যায়?
(ক) টিকটিকি
(খ) কুমির
(গ) কচ্ছপ
(ঘ) সাপ
৩৭। Aves শ্রেণির বৈশিষ্ট্য হলো-
i. এরা উষ্ণ রক্তবিশিষ্ট
ii. এদের দেহ পালকে আবৃত
iii. এদের অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৮। Aves-এর বৈশিষ্ট্য হলো-
i. এদের সমগ্র দেহ লোমে আবৃত
ii. এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত
iii. এদের চঞ্চু বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৯। নিচের কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে?
(ক) কই (খ) কুমির
(গ) ব্যাঙ (ঘ) সিংহ
৪০। নিচের কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়?
(ক) Astropecten
(খ) Ascidia
(গ) Petromyzon
(ঘ) Scoliodon
উত্তর: ৩৫. গ, ৩৬. খ, ৩৭. ঘ, ৩৮. গ, ৩৯. ঘ, ৪০. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর